মঙ্গলবার, এপ্রিল ২১

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা দুখানের ৫১ থেকে ৫৯ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা

দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা দুখানের ৫১-৫৯ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহ তাআলা এই আয়াতে মুত্তাকিনদের জন্য যে পরম সুখের আবাস জান্নাতের বর্ণনা দিয়েছেন, তা একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে— বাগান ও ঝর্ণাধারার মধ্যে। তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমি বস্ত্র এবং তারা বসবে সামনাসামনি হয়ে।”

তিনি আরও বলেন, “জান্নাতিরা সেখানে শান্তিতে অবস্থান করবে এবং তাদের কোনো মৃত্যু হবে না। এটিই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহাসাফল্য। আমাদের পার্থিব জীবনকেও এমনভাবে সাজাতে হবে যেন আমরা সেই চিরস্থায়ী জান্নাত লাভের উপযুক্ত হতে পারি। বিশেষ করে ৫৯ নম্বর আয়াতে আল্লাহ যে ধৈর্যের কথা বলেছেন, সেই ধৈর্য অর্জনের জন্য বর্তমান সময়ের দ্বীনি আন্দোলনের প্রত্যেকটি কর্মীর আপ্রাণ চেষ্টা করা উচিত।

ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দারসে কুরআনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফারুক আহমাদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকসহ বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তির নেতৃবৃন্দ। সর্বশেষ দেশের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সকলের শ্রদ্ধাভাজন মরহুম আলহাজ্ব ওসমান গনী ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দশ্য কোরআন মাহফিল সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *