Thursday, July 16

সারাদেশ

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক রবিন খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক রবিন খুন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় আবারও রক্ত ঝরলো প্রতিপক্ষের সংঘর্ষে। রবিবার (৫ এপ্রিল) রাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় ছুরিকাঘাতে রবিন (২৮) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন রবিনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রবিন উত্তর চেলোপাড়া এলাকার মোঃ মিরাজের ছেলে বলে জানা গেছে।এদিকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।প্রশ্ন উঠছে—কখন থামবে এই রক্তাক্ত প্রতিহিংসা? বগুড়াবাসী এখ...
ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত
সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৪) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতাউর রহমান নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, আতাউর রহমান নাগেশ্বরীর এগারোমাথা এলাকার একটি ইটভাটা থেকে ট্রলিতে ইট বোঝাই করে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে ধরলা সেতু পার হওয়ার পরপরই হঠাৎ বিকট শব্দে ট্রলিটির শকআপ ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা...
মৌমিতা হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মৌমিতা হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ১

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানা পুলিশের অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদার হত্যা মামলায় ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গত ৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার (২৫) তার বাবা তরুণ কান্তি হালদারের সঙ্গে রিকশাযোগে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি বেপরোয়া গতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে মৌমিতা সড়কে পড়ে গুরুতর মাথায় আঘাত পান।পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ভিকটিমের বাবা খুলনা সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে...
একদিন পরই ফিরে এলো ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের পেজ
সর্বশেষ, সারাদেশ

একদিন পরই ফিরে এলো ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের পেজ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের আলোচিত ব্যক্তি ভাইরাল তাইজুল ইসলাম তাজুর হারিয়ে যাওয়া ফেসবুক পেজ 'তাজু ভাই ২.০' একদিনের ব্যবধানে পুনরুদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে তার ১ মিলিয়ন ফলোয়ারের পেজটি পুনরায় সক্রিয় দেখা যাচ্ছে। পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তাজুর ভক্ত-অনুরাগী ও স্থানীয় এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার হঠাৎ করেই তাজুর জনপ্রিয় পেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গায়েব হয়ে যায়। মাত্র ৭ দিনে ১০ লাখ ফলোয়ার হওয়ার পরপরই এমন ঘটনায় হ্যাকিংয়ের আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। বিষয়টি নিয়ে দিনভর উদ্বেগ ও সমালোচনার পর আজ সকালে পুনরায় পেজটি দৃশ্যমান হয়।এদিকে, পেজ ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তাইজুল ইসলাম তাজু বলেন, "আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।"তবে তাজুর এই ভাইরাল হওয়া...
মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে প্রশাসনের উদাসীনতায় পাম্পগুলোতে মিলছে অনিবন্ধিত বাইকের তেল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সারাদেশে যখন সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে মানিকগঞ্জ জেলায় দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। দেশের অধিকাংশ জেলায় বর্তমানে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্রহীন মোটরসাইকেলের জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে এসব নিয়ম তোয়াক্কাই করা হচ্ছে না। ফলে এক প্রকার প্রশাসনিক উদাসীনতায় অন্ধকারচ্ছন্ন হচ্ছে জেলার সড়ক ব্যবস্থার শৃঙ্খলা।সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের বিভিন্ন পাম্পে লাইসেন্স ও হেলমেটবিহীন চালকরা অনায়াসেই ফুল ট্যাংকি তেল সংগ্রহ করছেন। অথচ নিয়ম মেনে চলা সাধারণ মানুষ ও জরুরি সেবায় নিয়োজিত পেশাজীবীরা অনেক সময় পাম্পে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।অভিযোগ উঠেছে, অনুমোদনহীন যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধ করা গেলে জেলায় প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় করা সম্ভব ...
১০ লাখ ফলোয়ার হওয়ার পরই গায়েব কুড়িগ্রামের ভাইরাল তাজুর ফেসবুক পেজ
সর্বশেষ, সারাদেশ

১০ লাখ ফলোয়ার হওয়ার পরই গায়েব কুড়িগ্রামের ভাইরাল তাজুর ফেসবুক পেজ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||আকাশচুম্বী জনপ্রিয়তা আর জনগনের ভালোবাসায় সিক্ত কুড়িগ্রামের আলোচিত ব্যক্তিত্ব তাইজুল ইসলাম তাজু (তাজু ভাই ২.০)-এর ফেসবুক পেজটি হঠাৎ করেই রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। মাত্র ৭ দিনে ১০ লাখ (১ মিলিয়ন) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করার পরপরই আজ পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরলতা ও ভিন্নধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে দেশজুড়ে ভাইরাল হওয়া তাজুর পেজটিতে গত কয়েকদিনে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। গত সাত দিনের অ্যানালিটিক্স অনুযায়ী, তার পেজটির রিচ এবং এনগেজমেন্ট কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সাফল্য উদযাপনের আগেই কে বা কারা পেজটি সরিয়ে ফেলেছে অথবা হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে।ফেসবুক ক্রিয়েটর এবং নেটিজেনদের একাংশ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ ...
হামের দাপটে খুলনা বিভাগ, বাড়ছে ভর্তি শিশু রোগীর সংখ্যা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

হামের দাপটে খুলনা বিভাগ, বাড়ছে ভর্তি শিশু রোগীর সংখ্যা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিভাগজুড়ে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত প্রায় তিনশো শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলায় পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে।স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে শনিবার (৪ এপ্রিল) বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ২৯৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১০৩ জন ভর্তি রয়েছে এবং এ জেলাতেই দুই শিশুর মৃত্যু হয়েছে।এছাড়া খুলনায় ৫৮ জন, যশোরে ৫৯ জন, বাগেরহাটে ৬ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, ঝিনাইদহে ১৮ জন, মাগুরায় ১৭ জন, মেহেরপুরে ৪ জন, নড়াইলে ১২ জন এবং সাতক্ষীরায় ১৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।শনিবার একদিনেই নতুন করে আরও ৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ১৩, কুষ্টিয়ায় ১২, খুলনায় ৬,...
খুলনায় শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গজাল ইমন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন হাওলাদার দৌলতপুর থানার মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ইমন হাওলাদারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন...
পল্লী চিকিৎসক সমিতি’র সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পল্লী চিকিৎসক সমিতি’র সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন

মহসীন সভাপতি, আব্দুল্লাহ সম্পাদক, নজরুল সাংগঠনিক, হিরন সহ-সাধারণ সম্পাদক|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল ঢাকার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত সারাদেশ থেকে আগত কয়েক শতাধীক পল্লী চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য সেবা বিষয়ক মতবিনিময় সভা শেষে সিরাজগঞ্জ জেলা কমিটির অভিজ্ঞ পল্লী চিকিৎসক এমডি মহসীন আলম সভাপতি, আব্দুল্লাহ শেখ সাধারণ সম্পাদক, আলহাজ্ব নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, আখতার হোসেন হিরন সহ-সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ঠ নবগঠিত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কেন্দ্রীয় পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা: মোহাম্মদ সবুজ আলী।নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলার সকল পল্লী চিকিৎসকদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের সমস্যা দূরীকরণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ এবং সিরাজগঞ...
রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক বিস্তৃত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।রবিবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার সার্বিক পরিস্থিতি, নাগরিক সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় জেলা, যেখানে পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আরও টেকসই উন্নয়ন সম্ভব। ত...