বুধবার, মার্চ ৪

সারাদেশ

ভূরুঙ্গামারীতে পুলিশের ওপেন হাউজ ডে পালিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে পুলিশের ওপেন হাউজ ডে পালিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা সুদৃঢ় করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ভূরুঙ্গামারী থানার আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী থানার এসআই মিতু এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এসআই রহিম।ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী পিপিএম অনুপস্থিত থাকা...
৮ দফা দাবি আদায়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৮ দফা দাবি আদায়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আট দফা দাবি আদায়ের লক্ষ্যে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা।সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বারবাড়িয়া এলাকায় অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।আন্দোলনকারীরা জানান, তাঁদের যৌক্তিক দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে দাবি আদায়ে বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।পরে খবর পেয়ে দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা...
রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলের ফাইনালে নাটকীয় লড়াই
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবলের ফাইনালে নাটকীয় লড়াই

ট্রাইবেকারে শিরোপা জিতল বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে নাটোরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ। গোলের লড়াই, লাল কার্ডের নাটক এবং ট্রাইবেকারের রোমাঞ্চে ম্যাচটি দর্শকদের জন্য হয়ে ওঠে স্মরণীয়।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের মুখোমুখি হয় সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ। বিকেল ২টা ৪০ মিনিটে খেলা শুরু হলে শুরু থেকেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্যালারিতে উপস্থিত দর্শকদের করতালিতে স্টেডিয়াম ছিল মুখর।শুরুর দিকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বিলচলন কলেজ। দ্রুতগতির আক্রমণের ফল হ...
রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||গোদাগাড়ী–তানোর নিয়ে গঠিত রাজশাহী-১ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিএনপির নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।মনোনয়নপত্র সংগ্রহ শেষে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমের সূচনা হিসেবে এই দিনটি তার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতির পথচলা শুরু হয়েছে বলে জানান তিনি।তিনি বলেন, নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে তার দৃঢ় বিশ্বাস, গোদাগাড়ী ও তানোর অঞ্চলের ভোটাররা ধানের শীষ প্রতীকের পক্ষেই তাদ...
বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। সভায় বক্তব্য রাখেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফফিয়া সাবেরীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।এছাড়াও উপস্থিত ছিলেন মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামচুল আলম...
খুলনায় প্রকাশ্য দিবালোকে এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় প্রকাশ্য দিবালোকে এনসিপি নেতা মোতালেব শিকদারকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন 'শ্রমিক শক্তি'র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জনাকীর্ণ সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তার কানে গুলি লেগেছে বলে মনে হলেও আঘাতের গভীরতা বুঝতে মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে।মোতালেব শিকদার সো...
ইবিতে পিএইচডি কর্মের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে পিএইচডি কর্মের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক মো: রফিকুল ইসলামের পিএইচডি কর্মের দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় আল-হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে থিওলোজী এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে ‘সালাতুল বিতরের বিধান ও রাকাত সংখ্যা: একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।গবেষক মো: রফিকুল ইসলাম, আল হাদীস বিভাগের অধীনে বিভাগীয় অধ্যাপক ও সাবেক সভাপতি প্রফেসর ড. মো: ময়নুল হকের তত্ত্বাবধানে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘সালাত সংক্রান্ত বিপরীতধর্মী হাদীসের সমাধানে ফকীহগণের ভূমিকা: একটি পর্যালোচনা’ বিষয়ে গবেষণা করছেন। তার গবেষণাকর্মের রেজি. নং-৭২।উক্ত পিএইচডি সেমিনারের প্রধান অতিথি ছিলেন অনুষদীয় ডীন প্রফেসর ড. মো: সেকান্দার আলী, বিশেষ অতিথি ছিলেন উক্ত গবেষণাকর্মের সম্মানিত তত্ত্বাবধায়ক আল-হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ...
নিয়মিত এয়ানত আদায় না করলে সাংগঠনিক কাজের ধারাবাহিকতা রক্ষা সম্ভব নয় _মাওলানা ফারুক আহমেদ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নিয়মিত এয়ানত আদায় না করলে সাংগঠনিক কাজের ধারাবাহিকতা রক্ষা সম্ভব নয় _মাওলানা ফারুক আহমেদ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলাম ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফারুক আহমাদ বলেছেন, সংগঠনের প্রত্যেক শাখাকে তাঁর অধীনস্থ প্রত্যেক দায়িত্বশীল, কর্মী ও সুধীদের নিকট থেকে বায়তুলমালের এয়ানতের টাকা নিয়মিত আদায় করতে হবে। তা না করলে সাংগঠনিক কাজ নিয়মিত করা সম্ভব নয়। নিয়মিত আদায় না করলে যখন অর্থ থাকবে তখন কাজ হবে, আর যখন অর্থ থাকবে না তখন কাজ হবে না। ফলে সাংগঠনিক কাজের স্থবিরতা নেমে আসে। তাই সংগঠনকে মজবুত ও গতিশীল করতে হলে এয়ানতের অর্থ অবশ্যই নিয়মিত আদায় করতে হবে। আমাদের শরীরে রক্ত না থাকলে যেমন বাঁচতে পারবো না, তেমনি অর্থ না থাকলেও সংগঠন বাঁচবে না; অর্থ সংগঠনের রক্ত। তিনি কুষ্টিয়ার জেলা শাখার কাজকে গতিশীল ও মজবুত করার বিভিন্ন পরামর্শ দেন।রবিবার (২১ ডিসেম্বর) বাদ মাগরিব ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখায় এক ঝটিকা সফরে নেতৃবৃন্দের সাথে সংগঠনের অস্থায়ী ক...
রাজশাহীর দুর্গাপুরে অবৈধ অ্যালকোহলসহ এক মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে অবৈধ অ্যালকোহলসহ এক মাদক কারবারি গ্রেফতার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ ও প্রাণনাশক অ্যালকোহলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট।র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সন্ত্রাস, মাদক, অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে দুর্গাপুর থানাধীন মধ্যপাড়া এলাকায় কানপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে, একটি আমবাগানের শেষ প্রান্তে ও ইটখামার সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ক্ষিদ্রখলসি গ্রামের বাসিন্দা।অভিযানকালে তার হেফাজত থেকে ১১৩ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ ...
খুলনার ছয় সংসদীয় আসনে মনোনয়নপত্র নিলেন ১৭ জন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার ছয় সংসদীয় আসনে মনোনয়নপত্র নিলেন ১৭ জন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আ স ম জামশেদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা-১ আসনে বিএনপি’র প্রার্থী আমির এজাজ খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।খুলনা-২ আসনে বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমান উল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেন।খুলনা-৩ আসনে বিএনপি’র রকিবুল ইসলাম বকুল, জামায়াতে ইসলামীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল আউয়াল এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।খুলনা-৪ আসনে বিএনপি’র আজিজুল বারি হেলাল, জামায়াতে ইসলামীর...