বেলকুচিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ।সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান বলেন, বেলকুচি ও চৌহালীর সার্বিক উন্নয়নে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার ওপর গুরুত...










