বাঙ্গি চাষে বিপাকে কৃষকরা
|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||তুলনামূলক কম খরচে রসুনের সাথি ফসল হিসেবে বাঙ্গি চাষ জনপ্রিয় ও লাভজনক। ফলে চলনবিলের রায়গঞ্জ,তাড়াশ ও গুরুদাসপুরে কৃষকরা অন্তত ২০ বছর ধরে বাঙ্গি চাষ করছেন। এ বছর চাহিদা কম ও ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ তারা। জমি থেকে সংগ্রহ ও পরিবহন খরচ না ওঠায় মাঠেই পচে নষ্ট হচ্ছে অনেক কৃষকের বাঙ্গি।কৃষকদের সাথে কথা বলে জানা যায়, চাহিদা থাকা এবং লাভজনক হওয়ায় আগ্রহ নিয়ে বাঙ্গি চাষ করেছিলেন তারা। হঠাৎ এ বছর ক্রেতা শূন্যতা ও দরপতনে উৎপাদিত বাঙ্গি নিয়ে বিপাকে পড়েছেন। শ্রমিক মজুরি ও পরিবহন খরচ না ওঠায় এ ফল সংগ্রহে আগ্রহ কমে যাচ্ছে কৃষকের। ফলে ক্ষেত্রেই নষ্ট হচ্ছে অধিকাংশ বাঙ্গি।পোয়ালশুড়া দক্ষিণ পাড়ার কৃষক আব্দুল ওয়াহাব জানান, তিনি এ বছর ২ বিঘা জমিতে বাঙ্গি চাষ করেছেন। সমপরিমাণ জমিতে গত বছর ৮০ হাজার টাকা বিক্রি হলেও এ বছর বিক্র...










