Friday, July 17

সারাদেশ

হত্যাচেষ্টা ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ভ্যানচালকের সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

হত্যাচেষ্টা ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ভ্যানচালকের সংবাদ সম্মেলন

|| লোহাগাড়া প্রতিনিধি ||বর্বরোচিত মধ্যযুগীয় নির্যাতন, সাজানো মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিজ বসতভিটা থেকে উচ্ছেদ চেষ্টা এবং হত্যার হুমকির অভিযোগ এনে আপন ছেটভাইসহ হামলাকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জিয়া উদ্দিন (৪০) নামের এ ভ্যানচালক।সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে লোহাগাড়া উপজেলার রেস্টেুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে তিনি এর প্রতিকার চান। জিয়া উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উত্তর হারবাং কোরবানীয়া ঘোনা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।লিখিত বক্তব্যে জিয়া উদ্দিন বলেন, দীর্ঘ ২ যুগের অধিক সময় ধরে লোহাগাড়া বটতলি মোটরস্টেশনে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে অভাবের সংসারে হাল ধরে আছি। ছোট ভাইয়ের জন্য বউ এনে সংসার গুছানোর হাল ধরতেই পরিবারে নেমে আসে অশান্তি। কয়েকমাস আগে লোহাগাড়া বটতলি স্টেশনে কয়েকদফা হামলা করে আমার ভাই জহিরুল ইসলাম...
বগুড়ায় সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদ সমাবেশে ওসির প্রত্যাহার দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদ সমাবেশে ওসির প্রত্যাহার দাবি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় ফেসবুকে বাউল গানের কয়েকটি লাইন পোস্ট করার ঘটনায় গ্রেপ্তারকৃত সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বগুড়ার সর্বস্তরের সাংবাদিক সমাজ।সোমবার (৫ মে) দুপুর ১টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি ও বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিনকে প্রত্যাহারের দাবি জানানো হয়।শনিবার (৩ মে) রাতে শহরের সাতমাথা এলাকা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাঁকে আটক করা হয়। সদর থানার ওসি এসএম মঈনুদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ তাকে শহরের জিরো পয়েন্ট সাতমাথা থেকে আটক করে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেয়, পরে সেখান থেকে নেয়া হয় বগুড়া সদর থানায়। রাতভর তাকে থানা হাজতেই আটক রাখা হয়। পরদিন রবিবার বিকেল ...
৩৯৫ পদ বাস্তবায়নের দাবিতে সিভাসুতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৩৯৫ পদ বাস্তবায়নের দাবিতে সিভাসুতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন

|| রাফসানুল আলম চৌধুরী | চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ||দীর্ঘদিন ধরে আটকে থাকা মৎস্য ক্যাডারের ৩৯৫টি পদের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে আজ একযোগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ শিক্ষার্থীরা একত্রিত হয়ে কর্মসূচি পালন করেছে। পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর শিক্ষক ও শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ স্থান চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মেইন গেইটের সামনে দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধনে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষিকা নাঈমা ফেরদৌসী হক বলেন, “মাৎস্যবিজ্ঞানে প্রতিবছর হাজারো গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যারা দেশের এই গুরুত্বপূর্ণ খাতকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সেক্টর উন্নয়নে মূল ভূমিকা রাখবে ফিশারিজ গ্র্যাজুয়েটরাই। তাই দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”ফিশ বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজ...
কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন  
কৃষি, সর্বশেষ, সারাদেশ

কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন  

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযান ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে।  চলতি বোরো মৌসুমে কাজিপুরে ৩৬ টাকা কেজি দরে ৫৮৭ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে  ১২১১ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হবে বলে জানা যায়। কাজিপুর খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ মে) সকালে কাজিপুর উপজেলার মেঘাই খাদ্য গুদামে উক্ত ধানচাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এ সময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ  শরিফুল ইসলাম, উপজেলা  প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ দিদারুল আলম, একাউন্টস অ...
সলঙ্গার আলহাজ্ব আবু বক্কার তালুকদার আর নেই
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গার আলহাজ্ব আবু বক্কার তালুকদার আর নেই

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় অলিদহ গ্রামের মৃত আছের উদ্দিন তালুকদারের ছেলে আলহাজ্ব আবু বক্কার তালুকদার (৮০) আর নেই। গতকাল (৪ মে) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহে-----রাজিউন।এমন প্রবীণ একজন সমাজসেবক ও গ্রামের সকল প্রতিষ্ঠানের উন্নয়নকারীর মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার (৫ মে) সকাল ১০টায় অলিদহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মরহুমের জানাজায় অত্র এলাকার শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, আলেম-ওলামায়েকেরাম-সহ কয়েকশত মুস...
মিথ্যা অপবাদে মব জাস্টিস ঘটিয়ে শারিরীক ও সামাজিকভাবে লাঞ্চিতের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মিথ্যা অপবাদে মব জাস্টিস ঘটিয়ে শারিরীক ও সামাজিকভাবে লাঞ্চিতের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় মিথ্যা অপবাদ দিয়ে হাত পা বেঁধে মারধরের ভিডিও সোস্যাল মিডিয়ায় প্রচার করে সামাজিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।রবিবার (৪ মে) রাতে উপজেলা শহরের একটি অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী খামারি বেলাল উদ্দিন, তিনি একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভবানী পুর এলাকার ডা: আজিজ পাড়ার ফিরোজ আহমদের পুত্র।লিখিত বক্তব্যে তিনি বলেন, বড়হাতিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আমি গরু ছাগলের ফার্ম করে আসছিলাম, সেখান থেকে গত বছর ঐ এলাকার কয়েকজন নেশাগ্রস্ত যুবক নেশার টাকার জন্য আমার ফার্ম থেকে ছাগল চুরি করে, পরবর্তীতে সেটি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মিমাংসা হয়ে যায়, মূলত সেটিকে কেন্দ্র করে প্রতিশোধ প্রবন নেশাগ্রস্ত বিপদগামী যুবকেরা পরিকল্পিতভাবে ২৮/০৪/২৫ রাত আনুমানিক ...
বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বেলা সাড়ে তিনটার দিকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই এলাকার কার্তিক হালদারের দুই ছেলে—মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩৮)।স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাছ ধরার উদ্দেশ্যে ওই দুই ভাই নৌকা নিয়ে যমুনায় অবস্থান করছিলেন। রবিবার বিকেলে যখন তারা মাছ ধরা শেষে বাড়ি (সিরাজগঞ্জ জেলার কাজীপুরের বরইতলী গ্রামে) ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আকাশভাঙা বজ্রপাত নেমে আসে। দেবডাঙ্গা এলাকার যমুনা নদীর পশ্চিম তীরে থাকা নৌকায় সরাসরি বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।জামিরুল ইসলাম জানান, রবিবার দুপুর...
এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যা: ইউপি সদস্যসহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যা: ইউপি সদস্যসহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলার প্রধান আসামি ইউপি মেম্বার আশরাফুর রহমানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা প্রাঙ্গণে বিক্ষোভ করেছে নিহতের সহপাঠী, শিক্ষক ও পরিবারের সদস্যরা।রবিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করেন তারা।বক্তারা বলেন, রাজন শিকদার ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে পাড়াতলী ইউপি মেম্বারের নেতৃত্বে তার লোকজন রাজনকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনার পর ১৬ জনকে আসামি করে মামলা করা হলেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।এ সময় প্রধান আসামি ইউপি মেম্বারসহ জড়িতদের দ্রæত গ্রেপ্তার দাবি এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধ...
ধর্মীয় মন্তব্যে উত্তাল কচাকাটা: লাকি খাতুনের বহিষ্কারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ধর্মীয় মন্তব্যে উত্তাল কচাকাটা: লাকি খাতুনের বহিষ্কারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে সহকারী অধ্যাপক লাকি খাতুনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। রবিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় কলেজ চত্বরে শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনে বক্তারা দাবি করেন, লাকি খাতুনকে কলেজ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং কচাকাটা থানা এলাকায় তার প্রবেশ নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।বিতর্কের সূত্রপাত ২ মে, শুক্রবার। সেদিন লাকি খাতুন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট 'Lacky Khatun' থেকে পর্দা প্রথা নিয়ে একটি মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “চেহারা যদি এভাবে ঢাকতে হয়, আল্লাহ মুখ দিলেন কেন? পর্দা প্রথা খুবই ভয়...
রায়গঞ্জে মিনি আয়নাঘরের ঘটনায় দুই মামলা 
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে মিনি আয়নাঘরের ঘটনায় দুই মামলা 

|| ড. মোঃ গোলাম মোস্তফা | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারামপুর গ্রামে একটি ব্যক্তিগত বন্দিশালা থেকে মুক্ত হন দুই জন বন্দি। এ ঘটনায় রায়গঞ্জ জানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীদের পরিবার।ঘটনার মূল অভিযুক্ত পল্লী চিকিৎসক নাজমুল হাসান আরাফাতকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, বন্দিশালা থেকে মুক্ত হওয়া শিল্পী বেগমের স্বামী লক্ষী বিষ্ণু প্রসাদ গ্রামের মনসুর আলীকে বাদী করে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। একই ঘটনায় পূর্ব পাইকড়া গ্রামের উদ্ধারকৃত জুব্বার আলীর ছেলে শফিকুল ইসলাম ৬ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত আরাফাত ব্যতিত অন্য কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরও বলেন, এ ঘট...