মঙ্গলবার, এপ্রিল ২১

সারাদেশ

নিয়ন্ত্রণে এসেছে সাভারের পাওয়ার গ্রিডে লাগা আগুন
সর্বশেষ, সারাদেশ

নিয়ন্ত্রণে এসেছে সাভারের পাওয়ার গ্রিডে লাগা আগুন

|| নিউজ ডেস্ক ||সাভার আমিন বাজারের পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।এর আগে, সকাল ৭টা ১৫ মিনিটে আমিন বাজার পাওয়ার গ্রিডে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।...
বেলকুচি পৌরসভার ২ ও ৩ ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত  
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি পৌরসভার ২ ও ৩ ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত  

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌর বিএনপির ২, ৩ ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) পৌর এলাকার চালা হাট মাদ্রাসা মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক সদস্য মামুন হোসেন বরাদ।এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, বেলকুচি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক সদস্য মনোয়ার...
সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
সর্বশেষ, সারাদেশ

সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

|| নিউজ ডেস্ক ||সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে আরও বলা হয়, প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।প্রতিবেদনটি লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।...
নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, হাসানুর রহমান, সুমন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকারসহ আরও অনেকে। এছাড়া, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মিলন মিয়া, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে ছাত্রদল নেতারা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে ...
উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে মৌমাছির কামড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে ইউনুস আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী ওই গ্রামের নেছার শেখের ছেলে।স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সকালে ইউনুস আলী বাড়ির পাশের রসুনক্ষেতে নিড়ানির কাজ করছিলেন। জমির সীমানায় থাকা একটি শিমুল গাছের ডালে মৌচাক ছিল। হঠাৎ সেই মৌচাক ভেঙে যায়, ফলে একঝাঁক মৌমাছি তার ওপর ঝাঁপিয়ে পড়ে।মৌমাছির কামড় সহ্য করতে না পেরে ইউনুস পাশের একটি পুকুরে লাফিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তিনি মারা যান।নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, "সকালে জমিতে কাজ করার সময় মৌমাছির কামড়ে গুরুতর আহত হন ইউনুস ভাই। আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু...
স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার গাবতলীতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহত গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৯ মার্চ) দিবাগত দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।নিহতের নাম শরিফা খাতুন(২৫)। তিনি গাবতলী উপজেলার উজগ্রাম গ্রামের আমসার আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে(৩৫) আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।জানা গেছে, গত ৬ মার্চ স্বামীর বাড়িতে শরিফা খাতুনকে তার স্বামী সাগর শারীরিক নির্যাতন করেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল জানান, চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে ...
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেলকুচিতে ছাত্রদলের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেলকুচিতে ছাত্রদলের মানববন্ধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃংখলা পরিস্তিতির অবনতি ও বিচারহীনতাসহ গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর ও স্বামী কর্তৃক নৃশংস নির্যাতনের পর ৮ বছর বয়সী শিশুকে হত্যাচেষ্টার কাণ্ডে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। শিশুটির অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এরই প্রতিবাদে বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।আজ সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার করিতলা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মুন্জুর কাদের মুকুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক ভূইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মন্ডল, মোমিন র...
বগুড়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ১৭নং ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বিকেলে বগুড়ার মাটিডালী হাই স্কুল মাঠে ওয়ার্ড আমীর আব্দুর রউফ পারভেজের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।নায়েবে আমীর খলিলুর রহমান সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ও জোন পরিচালক আব্দুর রাজ্জাক,শহর সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, বগুড়া সদর থানার সাবেক আমীর ইঞ্জিনিয়ার বজলুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের কেয়ারটেকার অধ্যাপক জাহেদুর রহমান এবং আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ক্রিকেটার মুশফিকুর রহীমের পিতা মাহবুব হামিদ তারা, ব্যবসায়ী নেতা...
বগুড়ায় ভুয়া পুলিশ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ভুয়া পুলিশ আটক

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||পাওনাদারের হাতে ধরা খেলেন ভুয়া পুলিশ।রবিবার (৯ মার্চ) বগুড়া জেলার নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেছে। আটকৃত ব্যক্তি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে জাকারিয়া সরকার (২৫)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বগুড়া শহরের উত্তরচেলো পাড়া মতিয়ার রহমানের বাড়ি ভাড়া নিয়ে জাকারিয়া পুলিশ পরিচয়ে ভাড়া থাকতেন। প্রতিদিন পুলিশের পোশাক পড়ে বাসা থেকে বেড় হয়ে নানান রকম অপকর্ম শুরু করেন। এ জন্য তিনি রংপুর থেকে পুলিশের পোশাক সংগ্রহ করেন। গাইবান্ধায় তার পরিবার জানত তিনি পিডিবিতে চাকরি করেন। কিন্তু জাকারিয়া নিজেকে নারুলী পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছিলেন।ফাঁড়ির ইনচার্জ (পরিদর...
নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| জাহিদ খান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত দোয়া ও ইফতার মাহফিল সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর হোসেন মাষ্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আপেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান সিদ্দিকী আপেল, নাগেশ্বরী পৌর যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজির হোসেন মাষ্টার। এছাড়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও অনুষ...