বগুড়ায় হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপি এসসি, বগুড়া-এর চৌকস অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান (৩৯) গ্রেফতার হয়েছেন।গত ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের দাখিনখান এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে রাকিব মোল্লা (২৮) নামের এক যুবককে কচুক্ষেতের একটি ডোবায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম মোল্লা বাদী হয়ে সদর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর পলাতক আসামি মোঃ আতিকুর রহমান, পিতা মৃত রমজান আলী, সাং-দাখিনখান, বিশ্বরোড, গাজীপুর—বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ০১ নম্বর গেট এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় র্যাব।পরে ৩ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়...










