Saturday, July 18

সারাদেশ

নাগেশ্বরীতে চর মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে চর মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||চরবাসীর দীর্ঘদিনের দাবি ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অনুষ্ঠিত হলো এক নাগরিক সংলাপ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা হলরুমে এই সংলাপের আয়োজন করে চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী উপজেলা শাখা।নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন মোঃ গোলাম রসুল রাজা, আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী উপজেলা শাখা। সঞ্চালনায় ছিলেন এই কমিটির সদস্য সচিব মোঃ ওমর ফারুক।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু। তিনি বলেন, "চরাঞ্চল এখনো অবহেলিত। সুনির্দিষ্ট নীতিমালা, পর্যাপ্ত বরাদ্দ ও একটি স্বতন্ত্র চর মন্ত্রণালয় ছাড়া এই জনপদের উন্নয়ন সম্ভব নয়।”জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক আরো বলেন, “চরের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও অবহেলায় জীবন কাটায়। উন্নয়নের নামে প্রকল্প হয়...
ত্রয়োদশ সংসদ নির্বাচন : কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচন : কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||তৃণমূলে আলোচনায় রানা, রাজা, ইউনুছআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। মাঠে-ঘাটে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা, চলছে হিসাব-নিকাশ—কাকে মনোনয়ন দিলে আসনটি পুনরুদ্ধার করা সম্ভব, আর কাকে দিলে পরাজয়ের ঝুঁকি বাড়বে।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে বিএনপির পাঁচজন মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন। এদের মধ্যে তৃণমূল পর্যায়ে সবচেয়ে আলোচিত তিনজন হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা, বগুড়া ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মোঃ ইউনুছ আলী এবং নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ গোলাম রসুল রাজা।...
সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেপ্তার

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রাজনৈতিক পিএস ও চাচাতো ভাই মো. রাশেদুল ইসলাম রাশেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুড়িগ্রাম সদর উপজেলার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় জেলা ডিবি পুলিশের একটি দল।গ্রেপ্তার রাশেদ কুড়িগ্রামের রৌমারী থানাধীন মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা।জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের রাজনৈতিক পিএস রাশেদকে আমাদের একটি দল গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান...
ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) উপজেলার হাজিরবাগের সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সোনাকুড় গ্রামের আজগার আলীর জামাতা জহর আলী (৪০) শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাঁকড়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে জহিরের চায়ের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ প্রতিবেশী রফিকুল ইসলাম তার মাথায় দা দিয়ে কোপ দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় উত্তেজিত এলাকাবাসী রফিকুল ইসলামকে সোনাকুড় দোয়ালী পাড়া নামক এক স্থানে তাকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।...
খুলনায় বর্ণিল আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সর্বশেষ, সারাদেশ

খুলনায় বর্ণিল আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে এগারটায় খুলনা প্রেসক্লাবে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের পদচারণায় মুখরিত ছিল প্রেসক্লাব প্রাঙ্গণ।কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার খুলনা প্রতিনিধি এম সাইফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনা জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ, বিএনপি খুলনা মহানগরের সভাপতি শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজল...
বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি বেলকুচি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।বুধবার (২ জুলাই) সকালে উপজেলার থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী পাবনা জেলার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন।তিনি জানান, সকাল ১১ টার দিকে শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করে। এর একপর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হয়। অবস্থা অবনতি হলে রেফার্ড করে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।...
‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ প্রকল্পের সভা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ প্রকল্পের সভা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||‘‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।ইউনিসেফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা যৌথভাবে নগরীর বাস্তুহারা ও রূপসা চরে বসবাসরত নিম্ন আয়ের পরিবারের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা আধুনিকায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে।প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ত পানি অনুপ্রবেশের কারণে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পাওয়ায় গ্রামীণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে শহরে চলে আসছে। এই অভিবাসীদের অনেকেই বিভিন্ন বস্তিতে বসতি স্থাপন করছে, যেখানে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি...
বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাতিক্রমি উদ্যোগ মণি ফাউন্ডেশনের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাতিক্রমি উদ্যোগ মণি ফাউন্ডেশনের

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||সারাদেশে ক্রমান্বয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মৃত্যুর সংখ্যাও দুই দশক ছাড়িয়েছে। এমন ভয়াবহতার রেড জোন দেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনা। জেলা সিভিল সার্জন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২৭ জনের।ডেঙ্গুর ভয়াবহতা কমাতে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবকরা সচেতনতা তৈরিতে কাজ করে চলছে৷ তবুও যেনো থামছে না ডেঙ্গুর দৌরাত্ম। একেরপর একজন আক্রান্ত হচ্ছে।তবে, বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২ জুলাই (বুধবার) সকালে বেতাগীতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল লিফলেট বিতরণ করে। এসময় সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন ও এক ছাত্রদল কর্মী এডিস মশার প্র...
ভূরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষিই সমৃদ্ধি শিরোনামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ জুলাই) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুরুঙ্গামারীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আসাদুজ্জামান, পার্টনার রংপুর অঞ্চল সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া ও ভূরুঙ্গামারী প্রেসক্লা...
কুড়িগ্রামে এনসিপি’র জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে এনসিপি’র জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||“ফ্যাসিস্ট সরকার চলে গেলেও ফ্যাসিস্ট ব্যবস্থা এখনও বহাল”—এ মন্তব্য করে নতুন রাজনৈতিক শক্তি গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম।বুধবার (২ জুলাই) কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকায় অনুষ্ঠিত পদযাত্রা ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা মনে করি, লড়াই শেষ হয়নি। নতুন দেশ গঠনের লক্ষ্যে আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি, যেন বাংলাদেশে মানুষ আর লাশ হয়ে না থাকে।”তিনি আরও বলেন, “যে মাফিয়া তন্ত্র, দখলদারিত্ব, সন্ত্রাস ও দমননীতি দীর্ঘদিন ধরে চলে আসছে, তা ভাঙতেই এই দল গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি একটি গণআন্দোলনের রাজনৈতিক বিকল্প।”সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চ...