Saturday, July 18

সারাদেশ

সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

|| নিউজ ডেস্ক ||অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে। কোরআন শরিফেও বলা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে মেঘলা পর্যটন এলাকার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল...
এনসিপির পদযাত্রার টিম এখন বগুড়ায়; শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনসিপির পদযাত্রার টিম এখন বগুড়ায়; শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ

|| বগুড়া জেলা প্রতিনিধি ||দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির আওতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন বগুড়ায় অবস্থান করছেন। এখানে তারা জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় শহরের পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।শহীদ পরিবারের সঙ্গে কথা বলা শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, একবছর পূর্তিতে আমরা মানুষের কাছে যাচ্ছি, শহীদদের যে স্বপ্ন ছিল তা জানাচ্ছি। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা রাজনৈতিক নয়, দলমত নির্বিশেষে শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা আত্মার সম্পর্ক।নাহিদ বলেন, শহীদ পরিবারের ক্ষতি অপূরণীয়। যে কারণে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই দেশ গড়তে আমাদের আরও সংগ্রাম করতে হবে। শহীদ পরিবারের সঙ্গে সম্পর্কটা সারা...
বামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত—এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গত বৃহস্পতিবার (৩ জুলাই) গভীর রাতে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার সময় তার স্বামী কবীর হাওলাদার বাড়িতে ছিলেন না। এই সুযোগে পূর্ব-পরিকল্পিতভাবে একই এলাকার মোঃ হোসেন হাওলাদার এর পূত্র ইউনুস হাওলাদার তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইউনুস হাওলাদারকে আটক করে। পরে অভিযুক্ত ইউনুস হাওলাদারের দলবল এসে তাকে ছিনিয়ে নেয়। তবে এ বিষয়ে অভিযুক্তর সাথে একাধিক বার কথা বলতে চাইলে তিনি কথা বলতে অ'স্বীকৃতি জানান।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুশীল...
খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শান্তা ইসলাম(৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) বিকালে সাড়ে ৪ টার দিকে ওই নারীর মরদেহ হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় আসমা নাম ব্যবহার করে ওই নারী কক্ষটি ভাড়া নেন।শান্তা ইসলাম বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা আ: খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। তিনি ওই হোটেলের তৃতীয় তলার ২০৮ নম্বর কক্ষটি ভাড়া নেন। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। দুপুর সাড়ে ১২ টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিস্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে ...
খুলনায় সাংবাদিক কামরুল মনিকে সন্ত্রাসীদের ফোনে হুমকি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সাংবাদিক কামরুল মনিকে সন্ত্রাসীদের ফোনে হুমকি

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||আমার দেশ খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক মো. কামরুল হোসেন মনিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১২) করেছেন।জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন দুপুর পৌনে ৩টার দিকে তার হোয়াটঅ্যাপ নম্বরে একটি নম্বর থেকে আসা কলে নিজেকে কেএমপির তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিক হিসেবে পরিচয় দিয়ে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ নিয়ে প্রায় ১৭ মিনিট বিভিন্ন কথা বলেন। এক পর্যায়ে ওই ব্যক্তি বলেন আমার বিরুদ্ধে আপনি একাধিকবার নিউজ করেছেন। আমি দেশের বাইরে আছি। আমার লাইফে যদি কোন সমস্যা হয়, আমি কিন্তু কাউকে সুস্থভাবে থাকতে দেবো না।জিডিতে কামরুল হোসেন মনি উল্লেখ করেন, তার এই হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতা বোধ করছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান...
ভূরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, থানায় শিক্ষিকার জিডি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, থানায় শিক্ষিকার জিডি

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিনা আক্তার হাসি ভূরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় গত বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। শিরিনা আক্তার জানান, প্রায় এক দশক আগে তিনি পারিবারিক সূত্রে তার চাচা জাহাঙ্গীর খন্দকারের কাছ থেকে জমিটি ভোগদখলে পান। পরে জানতে পারেন, জমিটি গোপনে অন্য একজনের কাছে বিক্রি করা হয়েছে। এ নিয়ে বর্তমানে কুড়িগ্রাম দেওয়ানি আদালতে একটি মামলা বিচারাধীন।শিক্ষিকার অভিযোগ, মামলার চলমান অবস্থার মধ্যেই অভিযুক্তরা তাঁর জমিতে স্থাপিত সেচ মটরের ঘর ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। তিনি বলেন, “বৃহস্পতিবার বিকেলে কয়েকজন ব্যক্তি দলবলসহ এসে সেচ ঘরট...
ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||ঝিকরগাছার গদখালীতে এসিড নিক্ষেপে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (৩ জুলাই) যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।এতে জামাত হোসেনের মেয়ে রিপা খাতুন (২৬), ছেলে ইয়ানূর (৮) এবং স্ত্রী রাহেলা খাতুন (৪৮) আহত হয়েছেন।জানা যায়, বিবাদী জসিম (৩৫) (ভিকটিমের পাশের মঠবাড়ি গ্রামের জনৈক ফজলুর বাড়ির কাজের লোক) পূর্ব শত্রুতার জেরে গদখালী গ্রামের জামাত হোসেনের বাড়ির জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। বিবাদী জসিম দীর্ঘদিন ধরে রিপা খাতুনকে বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে সে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। এসিডে ইয়ানূর গুরুতর আহত হয় এবং রিপা ও রাহেলা খাতুন সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল...
দেশকে নতুনভাবে গড়তে তরুণদের ঐক্য ধরে রাখতে হবে : খুবি উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দেশকে নতুনভাবে গড়তে তরুণদের ঐক্য ধরে রাখতে হবে : খুবি উপাচার্য

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ০৩ জুলাই (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উপস্থাপিত হয়। পরে তদন্ত প্রতিবেদনের ওপর জাতিসংঘের হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি বাক স্বাধীনতা। গত ১৭ বছরে কখনও নিজের মতামত, আবেগ, অনুভূতির কথা আমরা প্রকাশ করতে পারিনি। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে আমরা প্রিয় মাতৃভূমিকে নতুনভাবে পেয়েছি। এজন্য জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করি।তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম জানে কীভাবে অত্যাচার, অন্যায়কে প্রতিরোধ করতে হয়। কীভাবে রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলতে হ...
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে কেসিসি’র প্রস্তুতি সভা
সর্বশেষ, সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে কেসিসি’র প্রস্তুতি সভা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে এ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে তিনি ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন এবং এখনো যারা চিকিৎসাধীন রয়েছেন সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।সভায় আলোচনা শেষে স্থানীয় সরকার বিভাগের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে (১) মাসব্যাপী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, (২) জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে সুবিধাজনক সময়ে র‌্যালী ও আলোচনা সভা; (৩) তরুণ-তরুণীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতাসহ রচনা, কুইজ, ...
পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানবিক অভিযান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানবিক অভিযান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধ্যনগর কবরস্থানে ঘন জঙ্গলের কারণে কবর খননে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছিল স্থানীয়রা।এ সমস্যা সমাধানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালায়।বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমানউল্লাহ উদ্যোগে স্থানীয় নেতাকর্মী সূর্যোদয়ের আগেই কবরস্থানে পৌঁছে যান।উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক জয়নাল উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা ইউসুফ আলী সহ স্থানীয় ন অন্যান্য নেতাকর্মীগন।কাঁচি, কোদাল হাতে ঘণ্টার পর ঘণ্টা কাজ চালিয়ে যান স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আমানউল্লাহ বলেন, "প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার আহ্বান...