Saturday, July 18

সারাদেশ

সিরাজগঞ্জের কৌশিক ৪৪তম বিসিএসে “নিরীক্ষা ও হিসাব” ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জের কৌশিক ৪৪তম বিসিএসে “নিরীক্ষা ও হিসাব” ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের অর্ন্তগত আগরপুর গ্রামের মরহুম মোজাফফর হোসেন সরকারের ছোট ছেলে কৌশিকুর রহমান ৪৪ তম বিসিএসে অডিট এন্ড অ্যাকাউন্টস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।এবিষয়ে মুঠোফোনে কৌশিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী এবং আমার অক্লান্ত প্রচেষ্টার ফলে আজকে এই স্থানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমার মেধা, প্রজ্ঞা, সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে থেকে নিষ্ঠার সাথে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে পারি।তার বড় ভাই আশিকুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন, আমি, আমার পরিবার, পাশাপাশি গ্রাম ইউনিয়ন আজ গর্বিত। কেননা আজকে মানুষের দোয়া ভালোবাসা, আশীর্বাদে আমার ছোট ভাইয়ের পরিশ্রমের ফল হিসেবে সে ৪৪তম...
আমরা স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো: নওগাঁয় নাহিদ ইসলাম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আমরা স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো: নওগাঁয় নাহিদ ইসলাম

|| নিজস্ব প্রতিনিধি ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, আমরা ৭১-এ স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারিনি। এবার ২৪-এর গণঅভ্যুত্থানকে কোনোভাবেই বেহাত হতে দেব না। আমাদের প্রতিজ্ঞা আমরা স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো। এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করবো। তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, বিকল্প ইশতেহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নেবেন, বাংলাদেশের জনগণ কোন পথে তাদের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের...
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||ফেসবুকে পরিচয়, তারপর প্রেমের টানে খুলনার দাকোপে চলে এসেছেন চীনের সিচুয়ান প্রদেশের যুবক ঝাং বুথাও। বিয়ে করেছেন দাকোপের চালনা পৌরসভার আসাভুয়া খ্রিস্টান পল্লীর বাসিন্দা পিংকি সরকারকে। তাদের দেখতে গ্রামে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।নবদম্পতির সঙ্গে কথা বলে জানা যায়, চীনের সিচুয়ান প্রদেশে রেস্টুরেন্টের ব্যবসা ছিল ঝাং বুথাওয়ের। অন্যদিকে এসএসসি পরীক্ষার পর বাড়িতে থাকতেন পিংকি। তার বাবা স্বপন সরকার একজন ভ্যানচালক। ফেসবুকে দু’জনের পরিচয় হওয়ার পর কেউই দু’জনের ভাষা জানতেন না। তখন সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের।দু’জনেই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আলাপ চালাতে থাকেন। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় পরিণয়ে। তখন ঝাং বুথাও সিদ্ধান্ত নেন বাংলাদেশ আসবেন। জুন মাসের শেষে তিনি দেশে আসেন। কয়েকদিন পরই মোংলায় খ্রিস্টান রীতিতে তাদের বিয়ে হয়। এখন দাকোপে পিংকিদের বাড়িতেই আ...
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত অনিমা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাটের অনিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।...
লোহাগাড়ায় প্রভাবশালীর কাছে অসহায় পরিবার জিম্মি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় প্রভাবশালীর কাছে অসহায় পরিবার জিম্মি, প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়া আধুনগরে অসহায় পরিবার অবরুদ্ধ, চলাচলের পথ বন্ধসহ গাছগাছালি কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।রবিবার (৬ জুলাই) সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু তাহের কৃষি কাজ করে ধার দেনা করে মাথা গুজার ঠাঁই হিসেবে একটি জায়গাসহ ঘর কিনেন এবং সম্প্রতি জায়গাটি বুঝে নিয়ে সেখানে বসবাস শুরু করেন। ভুক্তভোগী আবু তাহের বলেন, ঘরটির আগের মালিকের সাথে থাকা শত্রুতার জের ধরে আমাদের উপর আক্রমণ চালায়, আমাদের অসহায়ত্বের সুযোগে ক্রমশ নির্যাতনের মাত্রা বাড়তে থাকে, বাড়ি ঘরে লুটপাটসহ ঘরের চারপাশে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে লুট করে নিয়ে যায়। অদ্য রবিবার সকালে দলবল নিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীসহ আমাদের ঘর থেকে হওয়ার পথে প...
সরাইলে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সরাইলে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার

|| মো: ওয়ালি উল্লাহ | নিজস্ব প্রতিনিধি ||ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৬ জুলাই) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া থেকে শিশুটির লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। নিহত শিশু ময়না আক্তার শাহবাজপুর চন্দু মিয়া পাড়ার রাজ্জাক মিয়ার মেয়ে।সরাইল সার্কেল-এর সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, সরাইল থানা পুলিশ ও পিবিআই পুলিশের একটি টিম একযোগে তদন্ত করছে। জিজ্ঞাসাবাদের জন্যনমসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে থানায় নেওয়া হয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।...
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) কোষাধ্যক্ষ, দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক কামরুল হোসেন মনিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক কর্তৃক হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে তাঁর পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকির শিকার হতে হওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।বিবৃতিদাতারা হলেন- এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বা...
ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে -খাদ্য উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে -খাদ্য উপদেষ্টা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে খুলনা বিভাগের সুনাম রয়েছে। খাদ্য নিরাপত্তার মূল সৈনিক হলো কৃষক। তারা যেন তাদের উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রয় করতে পারে সেই দিকে নজর দিতে হবে। দেশে বোর ধানের বাম্পার ফলন হয়েছে।শনিবার (৫ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, খাদ্যপণ্য স্থিতিশীল রাখতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করতে হবে। গত বছরের তুলনায় এবছর তিন লাখ টান বেশি মজুদ রয়েছে। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বীজ, সার যেন সহজে কৃষকেরা পায় সেদিকে নজার দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান অতিথি।তিনি আরও বলেন, সরকার ওএমএস ও টিসিবির মাধ্যমে খাদ্য বিতরণ এই মাসের মাঝাম...
বামনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বামনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব ও সোনাখালী বাজারের ব্যবসায়ী মো: আব্দুর রহমান মল্লিকের মেয়ে রাইছা (১১) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) দুপুর ১২ টা ৪৫ মিনিটে বামনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ আসর নামাজে জানাজা শেষে নিজ আমতলী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মেয়েটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল ইসলাম মনি, সহসম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, অ্যাডভোকেট মশিউর রহমান হাসি...
ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টা; গ্রেফতার ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টা; গ্রেফতার ১

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি প্রতিপক্ষ রোগীকে হত‍্যা চেষ্টায় লুৎফর রহমান (২০) নামের ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ওই যুবকের কাছ থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়।আটক যুবককে শনিবার (৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে। ওসি হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, গত শুক্রবার কচাকাটা থানার দক্ষিণ সরকার টারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের মধ্যে জমিজমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। পরে আহতরা ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ওই গ্রামের জহুর আলীর ছেলে লুৎফর রহমান (২০) হাসপাতালে এসে দেশীয় অস্ত্র দিয়ে চিকিৎসারত রোগীর উপরে হত্যার ...