Saturday, July 18

সারাদেশ

খুলনা গেজেট ৬ বছরে পদার্পণে দোয়া মাহফিল
সর্বশেষ, সারাদেশ

খুলনা গেজেট ৬ বছরে পদার্পণে দোয়া মাহফিল

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট ৬ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাতে খুলনা গেজেটের বার্তা বিভাগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেটের বার্তা সম্পাদক আবুল হাসান হিমালয়, ‌সি‌নিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন, স্টাফ রিপোর্টার সাগর জাহিদুল, একরামুল হোসেন লিপু, এস শাহরিয়ার, মোহা: রহমাতুল্লাহ, ফটো সাংবাদিক মোহা: এম এ সাদী, ভিডিও এডিটর মেহেদী হাসান বাপ্পি প্রমুখ।এছাড়াও খুলনা গেজেটের ম্যানেজার আব্দুল আউয়াল, মোস্তফা কামালসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার বিএম শহিদুল ইসলাম।...
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ শুরু
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ শুরু

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। গতকাল রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনায় খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার আফিল গেটে পৌঁছালে রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক রেল লাইনের ওপর উঠেই হঠাৎ বন্ধ হয়ে যায়। এসময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে কিছুদূর নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে। এতে ট্রেনের একজন যাত্রী নিহত ও অন্তত ৩০জন যাত্রী আহত হন।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের দীর্ঘ ৬ ঘণ্টারও বেশি সময় পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। সোমবার (১৪ জুলাই) রাত ১২ টা ৫০ মিনিটে খুলনা-ঢাকা সুন্দরবন ট্র...
আজ বিশ্ব যুব দক্ষতা দিবস, মাদ্রাসা শিক্ষায় দক্ষতা কতটা গুরুত্ব পাচ্ছে?
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আজ বিশ্ব যুব দক্ষতা দিবস, মাদ্রাসা শিক্ষায় দক্ষতা কতটা গুরুত্ব পাচ্ছে?

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||বাংলাদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও একটি বড় অংশজুড়ে রয়েছে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেখানে কারিগরি ও দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব বাড়ছে, সেখানে মাদ্রাসাগুলোতে এই পরিবর্তন কতটা ঘটছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।বর্তমানে দেশের অনেক মাদ্রাসায় সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি বিষয়ে পাঠদান শুরু হলেও, বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ এখনো সীমিত। ছাত্ররা যেমন বলছেন, যুবসমাজের কর্মদক্ষতা ও আত্মনির্ভরতার বিষয়টি এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু।রাজধানীর বকশীবাজারে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা। এখানে হাজারো শিক্ষার্থী পড়ছে কামিল, অনার্স ও স্নাতক পর্যায়ে। শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন পাঠ্যক্রমে কিছু আধুনিক বিষয় যুক্ত হলেও, দক্ষতা অর্জনের সুযোগ এখনো সীমিত।ঢাকা আলিয়ার কামিল শ্রেণির ...
গাংনীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

|| মোঃ মাফিজুল রানা সজল | নিজস্ব প্রতিনিধি ||মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রাজমিস্ত্রি গোলাম কিবরিয়া (৫০) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) বিকেলে নিজ বাড়িতে একটি বিদ্যুতায়িত বাইসাইকেল ধরার সময় প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাম কিবরিয়া। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রিনা খাতুনও বিদ্যুতায়িত হন। পরে তাদের ছোট মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুইজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারুক হোসেন তাদেরকে মৃত ঘোষণা করেন।জানা যায়, তাদের বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে সংযোগ হয়ে যায় সাইড লাইনের বিদ্যুৎ। ওই তারেই বাইসাইকেল রাখা ছিল। অসাবধানতাবশত সেটি ধরতেই ঘটে দুর্ঘটনাটি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।গাংনী থানার অফি...
বামনায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বামনায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||"একটি টেকসই ভবিষ্যতের জন্য টেকসই জনসংখ্যা বৃদ্ধি নিশ্চিত করা — পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য, লিঙ্গ সমতা, দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়ন"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫।সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কমপ্লেক্স সভাকক্ষে, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা।বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেডিকেল অফিসার (MC-H&FP) সুমন দেবনাথ।সভায় আরও উপস্থিত ছিলেন বামনায় কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃ...
খুলনার অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত উদ্ধার ও ২ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত উদ্ধার ও ২ জন গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা থানাধীন ৪নং ঘাট এলাকা থেকে খুলনা খাদ্য অধিদপ্তরে পরিদর্শক পদে কর্মরত সুশান্ত কুমার মজুমদারকে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্ত। ১৩ জুলাই ২০২৫ তারিখ রবিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪নং ঘাট এলাকা থেকে নৌকাযোগে সুশান্তকে অপহরণ করা হয়।এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন বেশ কয়েকদিন যাবত তার স্বামী সুশান্ত কুমার মজুমদারের নিকট অপহরণকারীরা ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। সুশান্ত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে অপহরণকারীরা।আসামীরা সুশান্তকে অপহরণ করে নেওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ফোন করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ফোনকলের স...
খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কৃষি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (সোমবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল।সভায় অতিথিরা বলেন, আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উদযাপনের লক্ষ্যে খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উপর বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে কার্যক্রমের জন্য ২২ জুলাই প্রথম দিন খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসটির উদ্বোধন র‍্যালি বের করা হবে। নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ-সহ সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পদক প্রদান করা হবে। ২৩ জুলাই দ্বিতীয় দিন খুলনার শ্রিম্প টাওয়ার, বিএফএফইএ সম্মেলন কক্ষে মৎস্য...
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।সোমবার (১৪ জুলাই) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০টি ইউনিয়নে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে অনুদান হিসেবে ১ বান্ডেল ঢেউটিন ও ৩ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, জয়মরিহাট ইনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ , ভূরুঙ্গামারী সদরের ইউপি সদস্য আঃ লতিফ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন প্রমুখ।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন অনুদান পেয়ে উপজেলা প্রশাসনরে প্রতি কৃতজ্ঞতা জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফ...
উলিপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ। এর আগে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীর ব্যাটালিয়নের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার টাকা নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।মেজর শাহারিয়ার আহাদ বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ম...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে: বিএনপি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে: বিএনপি

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||রাজধানীর চকবাজার থানার ব্যবসায়ী ও যুবদলকর্মীকে প্রকাশ্যে দিবালোকে অত্যন্ত নৃশংস ও নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। মামলার এজাহারে খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে আসামি করেছে। ঘটনার পর ৬০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও, খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেফতার করা গেল না, এটা এক বিরাট প্রশ্ন ও রহস্য উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে খুনের ঘটনা বেছে নিয়েছে একটি গোষ্ঠী। বক্তারা বলেন, এই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একটি চক্র এই হত্যাকাণ...