Saturday, July 18

সারাদেশ

মানব প্রিয় বড়ুয়ার আগমনে লোহাগাড়া বিএনপির ফুলেল শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানব প্রিয় বড়ুয়ার আগমনে লোহাগাড়া বিএনপির ফুলেল শুভেচ্ছা

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানব প্রিয় বড়ুয়া বাদশা'র লোহাগাড়া আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা বিএনপি।শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার অভিজাত হোটেল মিডওয়ে ইন রেস্টুরেন্টে পৌছালে তাদেরকে পুষ্পমাল্যে বরণ করা হয়।এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন ও আধুনগরের কৃতি সন্তান চট্টগ্রাম শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহবায়ক ইউরোপিয়ান ফ্রান্স শাখা ZCF জিয়া সাইবার ফোর্সের আহবায়ক প্রান্ত বড়ুয়া ভাইয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক তাঁতী বিষয়ক সম্পাদক জমির উদ্দিন, লোহাগাড়া উপজেলা আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ইব্রাহিম রুবেল।এ সময় আরও উপস্থিত ছিলেন শহিদুল ইস...
ইবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তালাবার নিন্দা ও প্রতিবাদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তালাবার নিন্দা ও প্রতিবাদ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার (১২ জুলাই) অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল ম্যাচ কাভার করতে আসা গণমাধ্যমকর্মীদের উপর একদল ছাত্র কর্তৃক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখা। আজ রবিবার ছাত্র সংগঠনটির ইবি শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান ও সেক্রেটারি এস এম শামীম এক যৌথ বিবৃতিতেগভীর উদ্বেগ প্রকাশ করে চরম নিন্দা জানিয়েছেন।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এ ধরনের ঘটনা শুধু সাংবাদিকতার স্বাধীনতাকে ক্ষুন্ন করে না, বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।তারা বলেন, সাংবাদিকেরা শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও ন্যায়ের পক্ষে কণ্ঠস্বর হয়ে ওঠে। সুতরাং তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায়ের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাব...
ভূরুঙ্গামারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৩
সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৩

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।প্রত‍্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার চর বারুইটারী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর সিদ্দিক রতনপুরী একটি রিজার্ভ অটো নিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে আসেন। স্থলবন্দর ঘুরে দুপুরে ফেরার পথে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় ওই অটো রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে আবু বকর সিদ্দিকের অনার্স পড়ুয়া কন‍্যা আনিকা (১৮) ঘটনাস্থলেই মারা যান। রক্তাক্ত অবস্থায় অটো চালকসহ বাকি তিনজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস...
খুলনায় চলছে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় চলছে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা সার্কিট হাউজ মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে ২১ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে। বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির তথ্য অনুযায়ী গত ৭ জুলাই মেলা শুরু হওয়া থেকে গতকাল ১১ জুলাই সকাল পর্যন্ত ১০ হাজার চারশত ২৩টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিক্রি হয়েছে, যার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার দুইশত ৬৫ টাকা।মেলায় ৬১টি স্টলে বনজ, ফলজ, ঔষধি, শোভাবর্ধক, ফুল-সহ বিভিন্ন ধরণের গাছের চারা বিক্রি করা হচ্ছে। স্টল মালিকরা জানান, আবহাওয়া প্রতিকূল থাকলেও এবছর বৃক্ষমেলার বিক্রি মোটামুটি ভালো। আগামী দিনগুলোতে গাছের চারা বিক্রি বাড়বে বলে তারা আশাবাদী।...
খুলনা এখন খুনের নগরীতে পরিণত হয়েছে: খুলনা বিএনপি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা এখন খুনের নগরীতে পরিণত হয়েছে: খুলনা বিএনপি

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, রগ কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের। গত ৫ আগস্ট দীর্ঘ দেড়যুগের অবর্ননীয় নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, সোয়া লাখ গায়েবি মামলা, ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ, জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করলেও দেশকে আবারো অশান্ত করার পায়তারা করা হচ্ছে।শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরি সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, গত ১৬বছর ধরে নিপীড়িত দলের নির্যাতিত নেতাকর্মীরা গুপ্ত রাজনৈতিক দলের অপপ্রচারের মুখে পড়েছেন। গুপ্ত রাজনৈতিক দলের অপকর্ম একতরফাভাবে চালালেও, মিডিয়া ক্যু’র মাধ্যমে তা দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চ...
সন্ত্রাসী দখলবাজ ও চাঁদাবাজদের বিএনপিতে স্থান নাই: বিএনপি নেতা আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সন্ত্রাসী দখলবাজ ও চাঁদাবাজদের বিএনপিতে স্থান নাই: বিএনপি নেতা আলীম

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপিতে সন্ত্রাসী, দখলবাজ ও চাদাবাজদের কোনো স্থান নাই বলে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান। তিনি বলেন, যারাই দখলবাজি চাঁদাবাজি করবে তাদেরকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনের হাতে সোপর্দ করা হবে। শনিবার (১২ জুলাই) সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক নুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী ...
১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে প্রচারণা মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে প্রচারণা মিছিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষে প্রচারণা মিছিল করেছে সংগঠনটির সিরাজগঞ্জ শহর শাখা। আজ শনিবার (১২ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শহরে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি ছাত্রনেতা এস এম শামীম রেজা।মিছিলটি শহরের দরগা পট্টি থেকে শুরু হয়ে চৌরাস্তা এস এস রোড হয়ে দরগা পট্টি এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশের প্রধান অতিথি অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশ হবে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সমাবেশ। দেশবাসী দেখবে জামায়াত ইসলাম একটি সুশৃংখ...
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার

|| লোহাগাড়া প্রতিনিধি ||বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা ২ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।শনিবার (১২ জুলাই) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতাধীন চুনতি মৌজার বনপুকুর হাসাইন্না কাটা গর্জন বাগান এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।এ সময় অবৈধভাবে নির্মিত ৪টি ঘরও উচ্ছেদ করা হয়।চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, আমাদের দায়িত্ব বনবিভাগের জায়গা ও বনবিভাগের সম্পদ রক্ষা করা। এরই মধ্যে হাসনাকাটা এলাকায় অবৈধভাবে নির্মিত ২ একর বন ভূমি উদ্ধার করেছি।এর আগে ও অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে বেশ কয়েক...
চকনিহাল জামতলা বায়তুল ফালাহ্ নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

চকনিহাল জামতলা বায়তুল ফালাহ্ নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় চকনিহাল জামতলা বায়তুল ফালাহ্ নবনির্মিত মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১১জুলাই) শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন মসজিদ কর্তৃপক্ষ।বিদেশি সংস্থার কিছুটা আর্থিক সহযোগিতা নিয়ে মসজিদ নির্মাণ কাজ শুরু করলেও পরে স্থানীয় ও সামাজিক ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় দ্বিতল ভবনের একতলা মসজিদ নির্মান কাজ শেষ করা হয়েছে। আনুষ্ঠানিক দোয়ার পরে ফিতা কেটে নামাজের জন্য মসজিদটি সকল মুসল্লীদের জন্য উন্মুক্ত করা হয়।এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মাও: ওবায়দুল্লাহ, সহকারি শিক্ষক মাও: আদম আলী, বাসুদেবকোল শ্রীরামেরপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও: আব্দুল মান্নান, আব্দুস সোবহান ডা: আখতার হোসেনসহ স্থানীয় মুসুল্লিগণ।...
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।শনিবার (১২ জুলাই) ভোরে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে আসকর আলীসহ কয়েকজন মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান। এসময় ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আসকর আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার মরদেহ ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে পড়ে আছে বলে জানা গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্...