বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

নাগেশ্বরীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সারাদেশের ন্যায় জেলার নাগেশ্বরী উপজেলাতেও শনিবার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—”তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”।উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, আরডিও গোলাম মোস্তফা, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা য...
দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করল মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করল মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ২০২৫ দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন 'মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ' নামের একটি সামাজিক ও মানবিক সংগঠন।শনিবার (৫ এপ্রিল) সকালে মাদ্রাসা কম্পাউন্ডে সংক্ষিপ্ত আয়োজনে ১১ জন পরীক্ষার্থীর মাঝে এই উপহারগুলো প্রদান করা হয়।জানা যায়, ২০০৯ সালে এলাকার তৎকালীন যুবসমাজের উদ্দ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি প্রতিষ্ঠিত হয়। সে সময় অত্র এলাকার ৩ কিলোমিটারের ভিতরে কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, সেনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র এলাকা থেকে কমপক্ষে দেড় কিলোমিটার দূরে, এটি প্রতিষ্ঠিত হওয়াতে শিক্ষা বঞ্চিত এলাকায় আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি।চলতি বছর বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে ১১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিবে, ...
মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
সর্বশেষ, সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার (৬ এপ্রিল) সকাল সাতটার দিকে শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটেনিহতের নাম ঢোলি খাতুন(৬০)। তিনি ওই এলাকার আলিমুদ্দীনের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোখলেছুর রহমান।পুলিশের এই কর্মকর্তা জানান, আজ সকাল সাতটার দিকে তিনি রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।...
বেলকুচির রাজাপুর মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতেও চালু ছিল সেবা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচির রাজাপুর মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতেও চালু ছিল সেবা

|| আল আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ছিল বিরামহীন। ২৪ ঘন্টা ছিল সেবার দরজা খোলা। এই সময়ে রাজাপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রটিতে গত এক মাসে প্রায় নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন ৭ প্রসূতি। কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মিনারা খাতুন জানান, ঈদের ৯ দিন ছুটিতে  প্রতিদিন সেবা দিয়েছি। আমাদের এখানে ২৪ ঘন্টাই সেবা চালু থাকে। মানুষদের সেবাই ছিল আমাদের ঈদ আনন্দ। ডাক্তার, ভিজিটর, অ্যাটেনডেন্ট নার্স সবাই ডিউটিতেই ছিলেন। কেন্দ্রে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু রয়েছে ঈদের ছুটিতেও। আবার জরুরি সেবা হিসেবে মানবিক কারণে একই ভিজিটর প্রায় সময়ই ডিউটি করছে। এক ঘণ্টার জন্যও আমাদের সেবা কার্যক্রম বন্ধ হয়নি ঈদের এই লম্বা ছুটিতে। এখান থেকে সেবাপ্রত্যাশীরা নিয়মিত গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রস...
বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত ৫
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত ৫

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়া পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় জেলা ছাত্রদলের এক নেতাসহ পাঁচজন ছুরিকাহত হয়েছেন।শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা জোবায়ের (২৩), পিয়াল (২০), নাঈম (১৮), তানভীর (২০)। আহতরা সবাই চক সূত্রাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাথায় আঘাত নিয়ে আরও একজন চিকিৎসা নিয়েছেন। তবে তার নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ।আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে আজ রোববার সকালে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।তিনি জানান, আহতদের সঙ্গে হামলাকারীদের পূর্বের শত্রুতা ছিল। সোনাতলা থেকে ট্রেনে করে আসার সময় উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে যোবায়ের ও তার বন্ধুরা ...
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ আহত ৪
সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ আহত ৪

|| ড. মোঃ গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার সন্ধ্যায় (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভূঁইয়াগাতী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৫৫) ও উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের শিশু সন্তান মেরাজুল ইসলাম (১২)। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।আহত ব্যক্তিদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। উদ্ধারকাজে নিয়োজিত রায়গঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আহতরা হলেন উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মজেম উদ্দিনের ছেলে মোতালেব (৫৫), ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কুটিরচর গ্রামের গোলাপ শেখের ছেলে সাগর আলী (২০), ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী লামিয়া (২৫)। আহত অপর ...
আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ যোগ্যতায় বিএড/বিএমএড এবং এমএড/এমএমএড কোর্স
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ যোগ্যতায় বিএড/বিএমএড এবং এমএড/এমএমএড কোর্স

|| আব্দুর রহিম ||চতুর্থ শিল্প বিপ্লব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যুগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাদ্রাসার প্রশাসনিক পদে যারা নিয়োগ পাবেন তাদেরকে অবশ্যই বিএড/ বিএমএড এবং এমএড/এমএমএড বাধ্যতামূলক করা উচিত। কারণ একজন বিএড/ বিএমএড এবং এমএড/এমএমএড কোর্স সম্পন্ন করা শিক্ষকের সাথে নন-বিএড/ নন-বিএমএড শিক্ষকের সাথে তুলনা করলে আকাশ-পাতাল পার্থক্য দেখা যায়। বিএড/ এমএড কোর্সে শুধু পাঠদান পদ্ধতি সম্পর্কেই পড়ানো হয় না। বরং শিক্ষা দর্শন, শিক্ষা বিজ্ঞান, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষাসংক্রান্ত বিভিন্ন আইন ও নীতিমালা এবং পরিচালনার কর্ম কৌশল সম্পর্কে শেখানো হয়। তাই মাদ্রাসার প্রশাসনিক পদে যিনি আসবেন, তিনি যদি কীভাবে বিদ্যালয় পরিচালনা করতে হয় তাই না জানেন, তাহলে কিরূপ পরিস্থিতি তৈরি হয়?বর্তমানে নন-বিএড ও নন-এমএড শিক্ষক সুপার ও অধ্যক্ষ পদে নিয়োগ পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় তাদের কোনো "শিক্ষা ব...
বগুড়ার ৭টি আসনে জামায়াতের এমপি প্রার্থীতা পেলেন যারা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার ৭টি আসনে জামায়াতের এমপি প্রার্থীতা পেলেন যারা

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||সংস্কার এবং নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের মধ্যেই এবার আনুষ্ঠানিকভাবে বগুড়ার ৭টি আসনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলো জামায়াত।শনিবার (৫ এপ্রিল ২০২৫) স্থানীয় টিটু মিলনায়তনে ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মিদের প্রীতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৭টি আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা আমির ও বর্তমানে জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ আবু তাহের।বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)...
ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার মাদারগঞ্জ কালাডাঙ্গা এলাকায় অবস্থিত ব্রহ্মপুত্র নদের তীরে ৫ এপ্রিল রোজ শনিবার ভোর থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আচার অষ্টমী স্নান ও গঙ্গা পূজা উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।প্রাচীন বিশ্বাস ও ধর্মীয় আচার অনুসরণ করে কচাকাটা থানার মাদারগঞ্জ মাঝিপাড়া ঘাট থেকে কালাডাঙ্গা ব্রহ্মপুত্র নদঘাট পর্যন্ত প্রায় চার হাজার নারী-পুরুষ পুণ্যার্থীর ঢল নামে। পিতা-মাতা, পূর্বপুরুষ ও আত্মীয়স্বজনের আত্মার মুক্তি কামনায় এবং নিজেদের পাপ মোচনের উদ্দেশ্যে তাঁরা অংশ নেন এই মহাস্নানে।অষ্টমী স্নান ও গঙ্গা পূজায় কচাকাটা, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানার অন্তর্গত প্রায় ১২ থেকে ১৩টি ইউনিয়নের পুণ্যার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই...
বগুড়ার সিএনজি চালকের সততায় সবাই মুগ্ধ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার সিএনজি চালকের সততায় সবাই মুগ্ধ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||যাত্রীর ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণ ও (১৫০০০) হাজার টাকা ফিরিয়ে দিয়ে সততার এক অনন্য নজীর সৃষ্টি করলেন বগুড়ার এক সিএনজি চালক। বগুড়ার বেদগাড়ী এলাকার মৃত রঞ্জু ইসলামের ছেলে মোঃ খায়রুল ইসলাম খোকন। সরকারি শাহ সুলতান কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি চালাতেন সিএনজি। সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতেন, দিনভর করতেন পরিশ্রম।সিএনজিতে কুড়িয়ে পাওয়া ১৮ ভরি স্বর্ণ ও (১৫০০০) হাজার টাকা ফিরিয়ে দিলেন হারিয়ে ফেলা প্রকৃত মালিককে। খাইরুলের এমন উদারতার মন গড়ে তুলেছেন একজন শিক্ষার্থীর মতো। শুধু স্বর্ণ নয়, তিনি একটি সমাজকে ফিরিয়ে দিয়েছেন বিশ্বাস, নৈতিকতা। বগুড়ার তরুণ খায়রুল ইসলাম তার সততা ও মানবিকতায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। খাইরুল ইসলাম খোকন এমন মহৎ কাজ করতে পেরে আবেগাপ্লুত হয়ে নিজেকে ধন্য মনে করেন।জানা য...