শুক্রবার, এপ্রিল ২৪

সারাদেশ

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

||মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশন (বিএফএমএএ) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এসোসিয়েশনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত‍্যক্ষ ভোটে সভাপতি পদে মোঃ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে বায়েজীদ বোস্তামিকে বিজয়ী ঘোষণা করা হয়।এর আগে ওই দিন বিকেলে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার ও ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ আলতাফ হোসেন নির্বাচনি তফসিল ঘোষণা করেন।নির্বাচনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন সোনাহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর ও শিশু সাহিত্যক মাওলানা আবুযর গিফারী...
পানছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮ নং আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যডভোকেট ইয়াকুব আলী চৌধুরী পানছড়িতে গণসংযোগ করেছেন।মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে নয়টা থেকে উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে পানছড়ি বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করা হয়েছে।এসময় তিনি সকল ধর্মের স্থানীয় মানুষের সাথে কুশল বিনিময় করেন। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে পাশে থাকার আহবান জানান।অন্যান্যদের মাঝে জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মোঃ আবু ইউসুফ, উপজেলা সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।...
রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতায় দৌঁড়াল ২০০ শিশু
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতায় দৌঁড়াল ২০০ শিশু

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো শিশুদের নিয়ে "নরসিংদী কিডস রান ফেস্টিভ্যাল" ব্যতিক্রমধর্মী ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (৯ জুন) ভোর ৬টায় রায়পুরার আশারামপুর মডেল হাইস্কুল থেকে গ্রামের মেঠোপথে ম্যারাথন দৌঁড় শুরু হয়।রায়পুরা রানার্স কমিউনিটি এবং নরসিংদী রানার্সের যৌথ আয়োজনে "রান ফর এ্যাডোকেশন, রান টু সেভ চিল্ড্রেন" এই স্লোগানকে সামনে রেখে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ১ কিলোমিটার দৌঁড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২০০ জন শিশু অংশ নেন।আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার জানান, "শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হতে প্রথমবারের মতো নরসিংদীতে এমন একটি ব্যাতিক্রধর্মী শুধু শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন শিশু এত...
বদলগাছীতে বিএনপি নেতার উদ্যোগে বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করলেন শতাধিক নেতাকর্মী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বিএনপি নেতার উদ্যোগে বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করলেন শতাধিক নেতাকর্মী

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে পবিত্র ঈদুল আজহার ততৃীয় দিন বেলা ১২ ঘটিকায় কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলে হুদা বাবুলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পুরাতন ব্রীজ মোড় থেকে মহিলা কলেজ গেট পর্যন্ত এ রাস্তার দুইপাশের ময়লা আর্বজনা পরিস্কার করেন।এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল,ছাত্রদল শ্রমিকদল, কৃষকদল সহ সর্বস্তরের নেতাকর্মীরা।এবিষয়ে জানতে চাইলে এক নারী যাত্রী জানান, আমার বাসা নওগাঁয়। যারা এই উদ্দ্যেগ গ্রহন করেছন তারা আসলেই প্রংশসা পাওয়ার দাবি রাখে।উক্ত বিষয়ে একজন বাসচালক জানান, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এ ধরনের কাজ করে আমার জানা ছিল না, তবে তিনি কাজটি করে নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করেছেন।যুবদল নেতা মুন্না জানান, গত ঈদুল ফিতরের সময়ও আমরা ফজলে হুদা বাবুল ভাই এর নেতৃ...
বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি হিরো প্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি হিরো প্রেপ্তার

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ জেলা প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার ৯ জুন সকালে মুঠোফোনে এই তথ্য প্রতিবেদককে নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার এসআই আকলিমা। গ্রেপ্তারকৃত ওই নেতার নাম ছানাউল হোসেন হিরো (৫০)। তিনি উপজেলার হঠাৎ পাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতি। এর আগে রবিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে দশ টার দিকে সদর থানায় হওয়া মামলার প্রেক্ষিতে বদলগাছী ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম। ছানাউল হোসেন হিরোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সি...
বগুড়ায় ছিনতাইয়ের ঘটনায় বার্মিজ চাকুসহ ‘দস্যু’ আকাশ গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ছিনতাইয়ের ঘটনায় বার্মিজ চাকুসহ ‘দস্যু’ আকাশ গ্রেফতার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ছিনতাইয়ের সময় অস্ত্রসহ আকাশ সরকার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মালগ্রাম চাপড়পাড়া এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও দস্যুতাসহ অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে।গত ৮ জুন রাত আনুমানিক ১০টায় জামিলনগর এলাকার রাকিব (২০) ও তার বন্ধু লিটন সাতমাথা থেকে একটি অটোরিকশায় করে মালগ্রাম চাপড়পাড়ায় রওনা হন। পথিমধ্যে শাহজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় রিকশা চালক তাদের নামিয়ে দিয়ে চলে যায়। তখনই এক যুবক হঠাৎ সামনে এসে বার্মিজ সুইচ গিয়ার চাকু দিয়ে ভয় দেখিয়ে রাকিবের কাছ থেকে একটি পুরাতন সিলভার রঙের Oppo স্মার্টফোন ছিনিয়ে নেয়।স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগী রাকিব শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১, তারিখ ৯ জুন ২০২৫, ধারা ৩৯২ (দস্যুতা...
বেলকুচিতে মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা উদ্বোধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় "মুকুন্দগাঁতী উত্তরপাড়া মানবকল্যাণ সংস্থা" নামে একটি সেবা ও জনকল্যাণমূলক সংস্থার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৮ জুন) সকাল ১০ টায় উপজেলার মুকুন্দগাঁতী বাজার সংলগ্ন মুকুন্দগাঁতী উত্তরপাড়া দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে সংস্থাটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে সংস্থাটির ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।সংস্থাটির সভাপতি ও আলোকিত দৈনিক-এর সম্পাদক মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংবাদিক নারায়ণ মালাকার, মাওলানা মো. আব...
লোহাগাড়ায় বাউন্ডারি গেইটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হামলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় বাউন্ডারি গেইটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হামলার অভিযোগ

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||চট্টগ্রামের লোহাগাড়ায় বাউন্ডারি গেইটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হামলা, ভাংচুর ও জায়গা জবরদখলের চেষ্টার অভিযোগ উটেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।ঈদের দ্বিতীয় দিন রবিবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলী এনায়েত পাড়ায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ এরশাদুল হক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে ভুক্তভোগী এরশাদুল হক বলেন, অনন্তকাল ধরে আমি এবং আমার পূর্বপুরুষগণ এই বসতভিটায় ভোগদখল করে আসছিলাম, সম্প্রতি গত কিছুদিন আগে আমাদের সাথে তাদের বিরোধ সৃষ্টি হলে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকল ইউপি সদস্যসহ চেয়ারম্যানের উপস্থিতিতে সেটি মিমাংসা হয়ে যায়। সেই মতে আমরা যার যার দখলে স্থিত আছি এবং আমার সমূদয় জায়গায় বাউন্ডারি নির্মান করি। হঠাৎ আজকে ল...
ঈদ-উল-আযহা উপলক্ষে পানছড়ি ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঈদ-উল-আযহা উপলক্ষে পানছড়ি ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ জুন ২০২৫) বিকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ম্যাচে থানা অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক শাহেদুল হোসেন সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, সেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেনসহ ক্রীড়ামোদী এলাকাবাসী উপস্থিত ছিলেন।খেলায় উপজেলা ছাত্রদলকে কলেজ ছাত্রদল টাইব্রেকারে ৪/২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে চ্যাম্পিয়ন দল কলেজ ছাত্রদল ও রানার্স আপ উপজেলা ছাত্র...
বগুড়ায় হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপি এসসি, বগুড়া-এর চৌকস অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান (৩৯) গ্রেফতার হয়েছেন।গত ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের দাখিনখান এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে রাকিব মোল্লা (২৮) নামের এক যুবককে কচুক্ষেতের একটি ডোবায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম মোল্লা বাদী হয়ে সদর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর পলাতক আসামি মোঃ আতিকুর রহমান, পিতা মৃত রমজান আলী, সাং-দাখিনখান, বিশ্বরোড, গাজীপুর—বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ০১ নম্বর গেট এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় র‌্যাব।পরে ৩ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়...