ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়ায় ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় তৌহিদি জনতার সম্মিলিত উদ্যোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত এই মিছিলে অংশগ্রহণকারীরা "দ্যা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা" শীর্ষক স্লোগান দিয়ে গাজার জনগণের প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়ে প্রতিবাদ জানান।বিক্ষোভ মিছিলটি বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে রায়েরহাট ব্রিজে গিয়ে অবস্থান নেয়। মিছিলের পরে নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ একযোগে গাজার জনগণের প্রতি তাদের ভালোবাসা এবং সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া পৌর শাখার আমির মোঃ কাওসার হোসেন, ইসলামি ছাত্র শিবির বানারী...










