তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত যুবকের মৃত্যু!
|| স্টাফ রিপোর্টার (ভোলা) ||ভোলার তজুমদ্দিনে চুরি করতে গিয়ে সুপারি গাছ থেকে পড়ে মাদকাসক্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাদলীপুর গ্রামেবজলু পাটওয়ারি বাড়ির পিছনের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নিহত মোঃ নাসির (৪০) মৃত মোঃ সুলতানের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গ পাঠিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বজলু পাটোয়ারী বাড়ির সুপারি বাগানে নিহত যুবক (৪০) গাছে নিচে পড়ে যায়। গাছ থেকে পড়ার বিকট শব্দে পাশেই গরুর জন্য ঘাস তুলতে থাকা স্থানীয় যুবক রাহাত (১৮) ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। মুহূর্তের মধ্যে সেখানে ব্যাপক জনসমাগম হয়।এদিকে নিহতের স্ত্রী জানান, স্বামীকে ঘরে খুঁজে না পেয়ে পরে বাইরে হৈচৈ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তার স্বামী উপুড় হয়ে পড়ে আছেন। তখনই বুঝতে পারি তার মৃত্যু হয়েছে।”তিনি আরও জানান,...










