বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

বাংলা নববর্ষ উদযাপনে পানছড়ি উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বাংলা নববর্ষ উদযাপনে পানছড়ি উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

|| সেলিম হোসেন মায়া| জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়িতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিনের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এসময় নির্বাহী অফিসার, বাংলা নববর্ষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। মদপ্য হয়ে গাড়ীচালাতে নিরুৎসাহিত করেন ও ইলিশের বাজার সিন্ডিকেট যেন করতে না পারে এবং সকাল সাড়ে আটটায় র‍্যালীতে অংশগ্রহণ করতে সকলের প্রতি আহবান জানানো হয়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা কফিল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আঃ গনি, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ...
বগুড়ায় জামায়াত কর্মী খুনের ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় জামায়াত কর্মী খুনের ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার শেরপুরে কাবিল উদ্দিন নামে জামায়াতের এক কর্মীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক স্বেচ্ছাসেবকদল নেতাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা বাজার এলাকা থেকে আটক করা হয়। আটক ওই স্বেচ্ছাসেবকদল নেতার নাম মো. গোলাম আজম (২৮)। তিনি কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনি গ্রামের সহিদুল ইসলাম প্রামাণিকের ছেলে। পাশাপাশি একই ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক।এর আগে নিহতের বাবা শাহজাহান আলী বাদি হয়ে ১৩জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়।শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে কাবিল উদ্দিনকে (৩৯) মুঠোফোনে পার্শ্ববর্তী গাড়ীদহ...
রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||নরসিংদীর রায়পুরায় ভোটার হালনাগাদ কর্মসূচী ২০২৫ উপলক্ষে সফরে আসেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী বুধবার (৯ এপ্রিল) সকাল রায়পুরা উপজেলা পরিষদে পৌছালে উপজেলা প্রশাসনের পক্ষ হইতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসদ রানাসহ অন্যান্য কর্মকর্তাগণ  ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।পরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মত বিনিময় সভা শেষে উপজেলা পরিষদ গণ মিলনায়তনে চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার মো.আনোয়ারুল ইসলাম সরকার।এর আগে তিনি নরসিংদীর বেলাবো উপজেলায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরির্দশন করেন।ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে তার সাথে ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার (নরসিংদী) মৌসুমী আক্তার রাখি, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, জেলা নির্বাচন অফিসার মো. শাহি...
ঢাকা আলিয়ায় শিক্ষক সংকট নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঢাকা আলিয়ায় শিক্ষক সংকট নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||উপমহাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার শিক্ষক সংকট নিরসনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ, বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকায় আলিয়া ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করে তারা।জানা গেছে, সরকারি মাদ্রাসা আলিয়া গত ২৫ বছর থেকে ৪৪টি পদে শিক্ষক নেই, দীর্ঘদিনের শিক্ষক শূন্যতা নিয়ে কোনো রকমভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপমহাদেশের প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠান। ২৫ আগস্ট ২০২৪ তারিখ অধ্যক্ষের পদত্যাগের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ আট মাস অধ্যক্ষ পদটি রয়েছে শূন্য । প্রভাষক থেকে সহকারি অধ্যাপকের অনেকগুলো পদ বছরের পর বছর খালি থাকায় শিক্ষার্থীরা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। আজ ক্যাম্পাস এবং বকশিবাজার সংলগ্ন রাস্তায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা একযোগে সরকারের কাছে দাবি জানিয়েছেন, যেন দ্রুত বিভি...
চুনতিতে বন্য হরিণ জবাই করে মাংস ভাগাভাগি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চুনতিতে বন্য হরিণ জবাই করে মাংস ভাগাভাগি

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের হারবাং অভয়ারণ্য বিটের আওতাধীন কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে একটি বন্য হরিণ শিকার ও জবাই করে মাংস ভাগবাটোয়ারার ঘটনা ঘটেছে।৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লালব্রীজের পশ্চিম পার্শ্বে হোসেন মিস্ত্রীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।হরিণটি ওই সময় পূর্ব বৃন্দাবনখীল অভয়ারন্যের গহীন পাহাড় থেকে বনদস্যুরা তাড়া করলে লোকালয়ে চলে আসে।জানা গেছে, স্থানীয় ফার্নিচার মিস্ত্রী মোঃ হোসেন কাঠের বাটাম দিয়ে ধাওয়া করলে হরিণটি দৌঁড়ে পার্শ্বের বিপ্লব শীল নামক এক ব্যক্তির সেলুনের দোকানে ঢুকে পড়ে। এসময় তারা সেলুনের সাঁটার টেনে দিয়ে হরিণটিকে ধরে ফেলে। এরপর দোকানের সামনে স্লুইস গেইটের পানির ড্রেনে নিয়ে গিয়ে হরিণটি জবাই করে দেন। পর প্বার্শবর্তী সনজিতের আমলকি গাছের নিচে চামড়া ছাটাই করার সময় স্থানীয়...
ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে দুর্গম পাহাড়ে শিক্ষা উপকরণ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে দুর্গম পাহাড়ে শিক্ষা উপকরণ বিতরণ

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়ায় চেংঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান এর উদ্যোগে শিক্ষা ও খেলাধুলা উপকরণ বিতরণ করা হয়েছে।বুধবার ( ৯ এপ্রিল) দুপুর একটায় উপজেলার সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ নং ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন ও বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি উপস্থিত ছিলেন।এ সময় চেয়ারম্যান এলাকায় ছাত্র-ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করেন। সকল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের কথা বলেন। আগামী অর্থ বছরে দুর্গামনি পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের রাস্তা, মাঠ ও স্কুল সংস্কার করার আহ্বান জানান।এসময় ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা দূর্গামনি কার্বারি ...
বগুড়ায় দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার শাজাহানপুরে দিনদুপুরে নিতেশ গাঙ্গুলী নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৮ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বনানী পর্যটন মোটেল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহত নিতেশ গাঙ্গুলী (৫০) জেলার নন্দীগ্রাম উপজেলার কলেজপাড়া গ্রামের মৃত নিত্যানন্দের ছেলে। তিনি রেনজিট এগ্রো সাইন্স লিঃ এর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম তথ্যটি নিশ্চিত করেছেন।পুলিশের এই কর্মকর্তা জানান, নিতেশ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী তার গতিরোধ করে। তারা তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ...
বগুড়ায় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার ধাওয়াপাড়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) ভোরে সোনাতলার একটি চর থেকে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাকৃতরা হলেন- বগুড়া সদরের নারুলী দক্ষিণপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মোঃ জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকার মোঃ আমিনুল হকের ছেলে মোঃ নুর আলম ওরফে সুইট (৩৫) এবং উত্তর ধাওয়াপাড়া এলাকার মোঃ আলম প্রাংয়ের ছেলে মোঃ রাব্বি হোসেন (২০)।এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক।এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পুলিশ একটি অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালাচ্ছিল। একটি ট্রাক বালু নিয়ে যাওয়ার পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় একদল দুর্বৃত্ত ট্রাকের চালককে জিম্মি করে এবং মুক্তিপণ দাবি করে। পরে পুলিশ খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে চালক...
বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ার গাবতলী উপজেলায় বালিবাহী ট্রাকের ধাক্কায় মো. প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের মো. রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিন্স প্রাইভেট পড়ে সাইকেলে করে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।...
নাগেশ্বরীতে মৎস্যজীবী লীগ সভাপতির গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে মৎস্যজীবী লীগ সভাপতির গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি পলাশ চন্দ্র সরকার (৪৫) কে ৮ এপ্রিল রোজ মঙ্গলবার রাত ১০ টায় গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। তিনি উপজেলার পশ্চিম রায়গঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম রাজেন্দ্র নাথ সরকার।পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নাগেশ্বরী থানায় দায়েরকৃত মামলা নং ১/২/২৫-এর ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা পলাশ চন্দ্র সরকারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ৯ এপ্রিল (বুধবার) কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হবে।"...