শুক্রবার, এপ্রিল ২৪

সারাদেশ

সলঙ্গার বিএনপি নেতা রাজ্জাকের পিতার মৃত্যুতে সাবেক দুই এমপির শোক
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গার বিএনপি নেতা রাজ্জাকের পিতার মৃত্যুতে সাবেক দুই এমপির শোক

|| মো: আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক এর বাবা সিঙ্গা গ্রামের প্রবীণ মুরুব্বী মোনছের আলী তালুকদার (৯৫) আর নেই। অসুস্থতাজনিত অবস্থায় তাঁর নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্নানিল্লাহে-----রাজিউন। এমন প্রবীণ ব্যক্তির মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মঙ্গলবার (১৭ জুন) বাদ যোহর সিঙ্গা-তেলকুপি ঈদগাঁ মাঠে মরহুমের জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনিরছেলে, মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উল্লাপাড়া সলঙ্গার সাবেক এমপি জনাব এম আকবর আলী ও রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার।এসময় মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদ...
ফুলবাড়ীতে গরুর ‘ল্যাম্পি স্কিন ডিজিজ’-এ আতঙ্কে খামারি
কৃষি, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে গরুর ‘ল্যাম্পি স্কিন ডিজিজ’-এ আতঙ্কে খামারি

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি)। দিন যত যাচ্ছে, বাড়ছে আক্রান্ত ও মৃত গবাদিপশুর সংখ্যা। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিরাজ করছে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা।উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, ফুলবাড়ী উপজেলায় বর্তমানে খামারি ও প্রান্তিক কৃষকদের মালিকানাধীন প্রায় ৬৭ হাজার গরু রয়েছে। এসব গরুর মধ্যে অসংখ্য গরু ইতোমধ্যে এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। প্রতিদিন গড়ে ৪-৫টি গরু এ রোগে আক্রান্ত হয়ে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হচ্ছে। তবে, ঠিক কত সংখ্যক গরু আক্রান্ত এবং কতটি গরু মারা গেছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি।উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাদুর্ভাবটি এবারে অন্য যেকোনো সময়ের চেয়ে ...
রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জ ডিএসবি অফিস পরিদর্শন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জ ডিএসবি অফিস পরিদর্শন

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ জেলা পুলিশের ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।মঙ্গলবার (১৭ জুন) সকালে তিনি সিরাজগঞ্জে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার  মোঃ  ফারুক হোসেন। পরে সিরাজগঞ্জ জেলা পুলিশের সুসজ্জিত একটি দল ডিআইজি-কে "গার্ড অব অনার" প্রদান করেন।ডিআইজি  সরেজমিনে ডিএসবি সিরাজগঞ্জের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।ডিআইজি, ডিএসবি সিরাজগঞ্জে কর্মরত সকলের সাথে কুশল বিনিময় ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকন...
শাহজাদপুরে স্মার্ট ডেইরি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

শাহজাদপুরে স্মার্ট ডেইরি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত স্মার্ট ডেইরি প্রকল্পের দিনব্যাপি প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) সকাল হতে দিনব্যাপী উপজেলার বিসিক এলাকাস্থ পিপিডি ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত। কর্মশালায় সভাপতিত্ব করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন, মিল্ক ভিটা'র ম্যানেজার ডাঃ মোঃ বাবুল আক্তার, বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্য...
মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন খুলনা শহর, দুর্ভোগে সাধারণ মানুষ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন খুলনা শহর, দুর্ভোগে সাধারণ মানুষ

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||✅ রাস্তাঘাট, গলি ও বাজার হাঁটু সমান পানিতে ডুবে যায় ✅ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও অফিসগামীদের সীমাহীন ভোগান্তি✅ ১৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পেও সমাধান আসেনি, উঠেছে দুর্নীতির অভিযোগমাত্র এক ঘণ্টার টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে খুলনা শহরের রাজপথ, গলিপথ এবং বাজার এলাকা। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টার পর থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে শহরজুড়ে দেখা দেয় চরম জলাবদ্ধতা, ড্রেনেজ সিস্টেম ছিলো বিপর্যস্ত।হাঁটু পানিতে ডুবে শহর, অচল যানবাহনঃরাজপথে জমে থাকা পানি হাঁটু পর্যন্ত উঠে আসে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাওয়া কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক অটোরিকশা, মোটরসাইকেল রাস্তায় অচল হয়ে পড়ে। ফলে গণপরিবহন চলাচল ব্যাহত হয় এবং হাজারো মানুষকে হেঁটে গন্তব্যে যেতে হয়।জলাবদ্ধতার সবচেয়ে বেশি প্রভাব রয়েল ও পিটিআ...
লোহাগাড়ায় যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

লোহাগাড়ায় যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃত মোহাম্মদ নাছির (৩৮) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানি নতুন পাড়ার বাসিন্দা।সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টায় লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ায় অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে ইয়াবা সেবনের সময় তাকে আটক করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।সূত্র জানায়, মোহাম্মদ নাছির কুখ্যাত ‘তৌহিদ গ্রুপ’ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় নাশকতা ও মাদকসহ নানা অপরাধে জড়িত ছিল। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা তার গতিবিধি নজরদারিতে রেখেছিল।অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আহসানুল করিম রাঈমের নেতৃত্বে একটি টিম ও লোহাগাড়া থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৩টার সময় বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় তা...
ভূরুঙ্গামারীতে শিক্ষা অফিসার না থাকায় ভোগান্তিতে শিক্ষকরা
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে শিক্ষা অফিসার না থাকায় ভোগান্তিতে শিক্ষকরা

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূরুঙ্গামারীতে উপজেলা মাধ্যমিক ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় ভোগান্তিতে পড়ছেন শিক্ষকরা। তদারকী না থাকায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠিানে নিজেদের ইচ্ছামত ক্লাস শুরু ও শিক্ষার্থীদের ছুটি প্রদান করা হচ্ছে।জানা গেছে, প্রায় ৬ মাস আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বদলী নিয়ে অন্য উপজেলায় চলে যান। তার আগে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন বদলী নেন।পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল হাসানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলেও তিনি কোন সপ্তাহে ১ দিন আসেন আবার কোন সপ্তাহে আসেন না।উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় এবং বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন না করায় উপজেলার মাধ্যমিক ও মাদরাসা শিক...
খুলনায় ডেঙ্গু এবং কোভিড-১৯ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় ডেঙ্গু এবং কোভিড-১৯ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার ডেঙ্গু এবং কোভিড-১৯ প্রতিরোধে নিম্নোক্ত পরামর্শ দিয়েছেন।➤করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কমিটিগুলো সক্রিয় করতে হবে।➤হাসপাতালগুলোর সংশ্লিষ্ট ওয়ার্ডের বেডগুলো প্রস্তুত রাখতে হবে।➤করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন করতে হবে।➤করোনাভাইরাস মোকাবেলায় গণমাধ্যমে এবিষয়ক প্রচারে গুরুত্ব দিতে হবে।সোমবার (১৬ জুন) দুপুরে তার সম্মেলন কক্ষে ডেঙ্গু এবং কোভিড-১৯ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব পরামর্শ দেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। এবিষয়ে সকল দপ্তরকে অবহিত করতে হবে। বাইরে বের হলেই সকলকে মাস্ক পরিধান করতে হবে। বাড়ির চারপাশ, ড্রেনসহ সকল জায়গা পরিষ্কার রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠা...
মান্ডের চোখের আলো ফিরিয়ে পেতে সকলের নিকট সাহায্যের আবেদন
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

মান্ডের চোখের আলো ফিরিয়ে পেতে সকলের নিকট সাহায্যের আবেদন

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আমার-আপনার একটু সহযোগিতায় ফিরিয়ে পেতে পারে সাহেব আলী তাঁর চোখের আলো। সে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ গ্রামের মৃত ময়চান শেখের ছোট ছেলে।অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে সারাদিন বিছানায় শুয়ে দিনাপাত করছে অসহায় প্রতিবন্ধী সাহেব আলী (২৬)।সহজ সরল প্রতিবন্ধী সাহেব আলী অসুস্থ হওয়ার আগে গ্রামের এক প্রান্ত থেকে সারাদিন ছুটে বেড়াত আরেক প্রান্তে। এটাই যেন তার নিত্য দিনের রুটিন। সারাদিন ছোটাছুটি করে সন্ধ্যা নেমে আসার আগেই ঘরে ফিরে আশ্রয় নিতো হতদরিদ্র অসহায় বৃদ্ধ মায়ের কোলে।সর্বশেষ সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসকগণসাহেব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে পরামর্শ দিয়েছেন।এ জন্য অনেক অর্থের প্রয়োজন। যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোনভাবেই সম্ভব নয়। পরিবারের কর্মক্ষম কেউ না থাকায় অসুস্থ হওয়ার পর থেকেই তার অসহায় বৃ...
খুলনার আধুনিক খাদ্য সংরক্ষণাগারের কাজ সমাপ্ত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার আধুনিক খাদ্য সংরক্ষণাগারের কাজ সমাপ্ত

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনায় আন্তর্জাতিকমানের আধুনিক খাদ্য সংরক্ষণাগার (গমের স্টীল সাইলো)'র নির্মাণ কাজ শেষ হয়েছে। খুলনার দৌলতপুর মহেশ্বরপাশা খাদ্য গুদামের অভ্যন্তরে ভৈরব নদীর তীরে প্রকল্পটির কাজ শেষ করতে ব্যয় হয়েছে প্রায় ৩৫৬ কোটি টাকা। বাংলাদেশী কোম্পানি ম্যাক্স গ্রুপ এবং তুর্কির খ্যাতনামা কোম্পানি আল-তুনতাস যৌথভাবে প্রকল্পটির কাজ সম্পন্ন করেছে।প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় খুলনায় আন্তর্জাতিকমানের আধুনিক গমের স্টিল সাইলোটির নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের ১২ জানুয়ারি। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করেছে। স্টিল সাইলোটিতে ৭৬ হাজার ২০০ মেট্রিক টন গম সংরক্ষণ করা যাবে এবং ৩ বছর পর্যন্ত গমের গুণগতমান বজায় থাকবে। তুরস্কের খ্যাতনামা কোম্পানি আল তুনতাস সাইলোর জন্য প্রয়োজনীয় মালামাল সরবরাহ করেছে এবং কিছু ক...