শনিবার, ফেব্রুয়ারি ২৮

সারাদেশ

ইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| ইবি প্রতিনিধি ||ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা। ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় ও অভ্যুত্থান-পরবর্তী স্বাধীন বাংলাদেশকে যেকোনো অপশক্তি ও অস্থিতিশীলতা থেকে রক্ষার বার্তা দিতে এ আয়োজন করেন তারা।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।এছাড়া ইবি সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা ছাত্রশিবিরের সে...
বানারীপাড়ায় সরকারী ব্রিজের মালামাল পাচারকালে ছাত্রদল নেতাসহ আটক ২
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বানারীপাড়ায় সরকারী ব্রিজের মালামাল পাচারকালে ছাত্রদল নেতাসহ আটক ২

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় সরকারি ব্রিজের বিপুল পরিমাণ মালামাল চুরির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও তার সহযোগী মো. সানি (২২)।পুলিশ জানায়, উপজেলার গাভা এলাকায় একটি পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। বুধবার রাতে ওই ব্রিজের চারটি লোহার রেলপাটি, ডিজেল ইঞ্জিন ও অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম একটি ট্রলারে করে পাচার করছিল একদল চোর। গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যা নদীর মোহনায় ওত পেতে থাকেন। ট্রলারটি সেখানে পৌঁছাল...
খুলনায় জাতীয় ভোটার দিবস ঘিরে প্রস্তুতি সভা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় জাতীয় ভোটার দিবস ঘিরে প্রস্তুতি সভা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি”।সভাপতির বক্তব্যে তিনি বলেন, দিবসটির মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে ভোটার হিসেবে নিবন্ধনে উৎসাহিত করা। একজন নাগরিকের বয়স ১৬ বছর পূর্ণ হলে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করা যায়। সঠিক তথ্যের ভিত্তিতে নতুন ভোটারদের ডাটাবেজ প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়ায় যেন কোনো রোহিঙ্গা নাগরিক তালিকাভুক্ত হতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলো নিজ নিজ অবস্থান থেকে সচেতনত...
প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত কাশাদাহ সেচ প্রকল্প উদ্বোধন করলেন এমপি জিন্নাহ কবির
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত কাশাদাহ সেচ প্রকল্প উদ্বোধন করলেন এমপি জিন্নাহ কবির

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছোট আনুলিয়ায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতি বিজড়িত কাশাদাহ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আওতাধীন সেচ প্রকল্পের ইরি-বোরো মৌসুমের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির আনুষ্ঠানিকভাবে পাম্প চালু করে সেচ কার্যক্রমের সূচনা করেন।সমিতির সভাপতি মো. শফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার, সহকারী ভূমি কমিশনার জান্নাতুল নাঈম, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপুসহ স্থানীয় জনপ্রতিনিধি, সমবায় নেতৃবৃন্দ, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল...
ক্যাচমেন্ট জালিয়াতি ও বাণিজ্যের বিষবাষ্পে দগ্ধ মানিকগঞ্জের প্রাথমিক শিক্ষা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ক্যাচমেন্ট জালিয়াতি ও বাণিজ্যের বিষবাষ্পে দগ্ধ মানিকগঞ্জের প্রাথমিক শিক্ষা

শিক্ষার কফিনে শেষ পেরেক: প্রাথমিক শিক্ষার ‘ব্ল্যাক হোল’ মানিকগঞ্জের ৮৮ নং স্কুল|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা শহরের সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক ভয়াবহ ক্যান্সার বাসা বেঁধেছে। যে সরকারি স্কুল হওয়ার কথা ছিল সবার জন্য সমান সুযোগের আধার, সেখানে একটি প্রতিষ্ঠান এখন দুর্নীতির এক বিশাল ‘ব্ল্যাক হোল’-এ পরিণত হয়েছে। সরকারি সুযোগ-সুবিধা আর রাষ্ট্রের অর্থ ব্যবহার করে একদল শিক্ষক ও অসাধু সিন্ডিকেট গড়ে তুলেছে দুর্নীতির এক অপরাজেয় দুর্গ।বিভিন্ন জালিয়াতি, শিক্ষার্থী এক স্কুলে কুক্ষিগত করা, অবাধ কোচিং বাণিজ্য এবং এর আড়ালে লুকিয়ে থাকা চরম সামাজিক অবক্ষয়ের চিত্র দেখে আঁতকে উঠেছেন খোদ শিক্ষা সংশ্লিষ্টরাই।শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন আর কোনো বিদ্যাপীঠ নয়, বরং এটি পরিণত হয়েছে একটি ‘...
কুষ্টিয়ায় ইবি তালাবার তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইবি তালাবার তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||পবিত্র রমজান মাস উপলক্ষে ‘তালিম-তারবিয়াত ও ইফতার মাহফিল ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ৮ম রমজানে কুষ্টিয়ার নারিকেল তলাস্থ দিগন্ত মিলনায়তনে শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।শাখা সেক্রেটারি এস এম শামীম ও সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বরেণ্য শিক্ষক ও মাদ্রাসার শিক্ষাবিদগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা ও অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ আল মাহদী, আস-সিরাহ আন-নববিয়্যাহ বিভাগে...
সিলেটে রাগীব আলী রোড উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিলেটে রাগীব আলী রোড উদ্বোধন

রাগীব আলী লিঙ্ক রোড এলাকাবাসির চলাচল সহজতর করবে --দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের লিডিং ইউনিভার্সিটির নিকটস্থ লালটেক থেকে পনাউল্লাহ পর্যন্ত এক কিলোমিটার সংযোগ রাস্তা উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। এসময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।রাগীব আলী লিঙ্ক রোড এলাকাবাসির চলাচল সহজতর করবে উল্লেখ করে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, লালটেক এবং পনাউল্লাহ মধ‍্যে চলাচল ও যোগাযোগের জন‍্য একটি রাস্তা এলাকাবাসির দীর্ঘদিনের দাবী ছিল। আজ এই রাস্তা উদ্বোধন করে তাদের দাবী পূরণ করতে পেরে তিনি আনন্দিত বোধ করেন এবং একাজে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।রাগীব আলী রোড উদ্বোধন অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ বলেন, দানবীর ...
সুন্দরবন দিবসে পাইকগাছায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

সুন্দরবন দিবসে পাইকগাছায় তরুণদের ব্যতিক্রমী আয়োজন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় সচেতনতা বাড়াতে সুন্দরবন দিবস–২৬ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ইয়ুথ ফর দি সুন্দরবন–এর পাইকগাছা উপজেলা শাখা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আয়োজিত কর্মসূচিতে ছিল সচেতনতামূলক প্রচারণা, পরিবেশবান্ধব উপকরণ বিতরণ, হ্যান্ড পেইন্টিং ও মানববন্ধন।দিবসটি উপলক্ষে খুলনা–০৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী–এর হাতে সুন্দরবন সুরক্ষার বার্তাসংবলিত পরিবেশবান্ধব ব্যাগ তুলে দেন সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সদস্য আঃ সামাদ। এ সময় বক্তারা বন রক্ষায় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।পরে সংগঠনের সদস্যরা হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরেন। উপজেলা চত্ব...
সলঙ্গায় যায়েদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় যায়েদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২৫ এ সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইবতেদায়ী শাখা থেকে অংশ গ্রহণ করে আব্দুল্লাহ আল যায়েদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।যায়েদ সলঙ্গা বাজার থানামোড়ের মীম সাইকেল স্টোর এর প্রোঃ বিশিষ্ট ব্যবসায়ী মোখতার হোসেন এবং গৃহিনী ফেরদৌসি খাতুনের একমাত্র ছেলে।যায়েদ বড় হয়ে পাইলট হতে চায়। তার এ সাফল্য অর্জনে বাবা-মা শিক্ষক শিক্ষিকাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যায়েদের এমন সাফল্য অর্জন করায় তার বাবা-মা খুশি হয়ে দেশবাশী সকলের কাছে দোয়া কামনা করেছেন যেন ভবিষ্যতে যায়েদ তার লক্ষ্য অর্জন করতে পারে। যায়েদের ইচ্ছে সে বড় হয়ে পাইলট হতে চায়। খুব ছোট বেলা থেকে সে পাইলট হবার স্বপ্নে বিভোর হয়ে আছে। মহান আল্লাহ পাক যায়েদের আশাকে পরিপূর্ণ করুক এমনটাই প্রত্যাশা করেন যায়েদের বড় ...
জলবায়ু ঝুঁকিতে সুন্দরবন; কার্যকর পদক্ষেপ এখনই দরকার
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

জলবায়ু ঝুঁকিতে সুন্দরবন; কার্যকর পদক্ষেপ এখনই দরকার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষায় পৃথক নীতিমালা প্রণয়ন ও জাতীয় বাজেটে স্বতন্ত্র বরাদ্দ রাখার দাবি উঠেছে। একই সঙ্গে বনসংলগ্ন এলাকায় ভারী শিল্প স্থাপন বন্ধ, বন্যপ্রাণীর প্রজনন মৌসুমে চলাচল নিয়ন্ত্রণ এবং এ ইস্যুতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জনউদ্যোগ, খুলনার আয়োজনে খুলনা সিভিল সোসাইটির কার্যালয়ে “সুন্দরবন সুরক্ষা, বাস্তবতা ও করণীয়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষক নেতা মানস রায়। ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।বক্তারা বলেন, সুন্দরবন কেবল একটি বনভূমি নয়; এটি উপকূলীয় মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা প্রাকৃতিক ঢাল। প্রলয়ংকরী ঝড় ও সুপার সাইক্লোনের আঘাত থেকে যুগের পর য...