Tuesday, July 14

সারাদেশ

মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত: হরগজের শিক্ষার্থীদের কণ্ঠে ‘প্রতিরোধের সুর’
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত: হরগজের শিক্ষার্থীদের কণ্ঠে ‘প্রতিরোধের সুর’

​|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মাদকের করাল গ্রাস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে এবং একটি সুস্থ-নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে এক ব্যতিক্রমী সামাজিক জাগরণের সাক্ষী হলো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান 'হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়'। প্রতিষ্ঠানটির শিক্ষক, স্থানীয় সচেতন সমাজ এবং মাঠজুড়ে সারিবদ্ধ ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কণ্ঠে প্রতিধ্বনিত হলো—"মাদক যেখানে, প্রতিরোধ সেখানে।" আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি এই অঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে এক নতুন আশার আলো সঞ্চার করেছে।​সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে শত শত শিক্ষার্থী। বিশেষ করে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের হাতে থাকা 'মাদক যেখানে, প্রতিরোধ সেখানে' স...
জাতীয় ফল মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

জাতীয় ফল মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “বর্তমান সরকারের প্রতিশ্রুতি—৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, বুক ভরে শ্বাস নেবে আমাদের সন্তান-সন্ততি” স্লোগানে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬।বৃহস্পতিবার (১৮ জুন) মেলার উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস উদ্দিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র নাথ, সদ...
তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর এম.আর. রেসিডেন্সিয়াল একাডেমিতে একটি প্রত্যয়নপত্র কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও এক শিক্ষার্থীর অভিভাবকের মধ্যে বাগবিতণ্ডার জেরে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।গত বুধবার (১৭ জুন) শম্ভুপুর খাসের হাট বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।জানা যায়, প্লে শ্রেণির শিক্ষার্থী মো. লাভিবের পিতা আহসানুল হক মমিন কয়েকদিন আগে সন্তানের জন্মনিবন্ধনের কাজে ব্যবহারের জন্য বিদ্যালয় থেকে একটি প্রত্যয়নপত্র নেন। গতকাল তিনি পুনরায় বিদ্যালয়ে এসে প্রত্যয়নপত্রে সংশোধন ও স্বাক্ষরের বিষয় নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ছাতা ও চেয়ার দিয়ে আঘাত করার দাবী করেন শিক্ষিকা। বিদ্যালয়ের ঘটনার জেড় ধরে দক্ষিণ খাসের হাট বাজারে উভয় পক্ষ...
সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি রেজাউল করিম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি রেজাউল করিম

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী ও কান্তকবি রজনীকান্ত সেনের স্মৃতিবিজড়িত সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংবাদিক মো: রেজাউল করিম। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে বিদ্যালয় পরিদর্শক মো: শামীম হাসান স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন দেওয়া হয়। সাংবাদিক রেজাউল করিম বর্তমানে স্বনামধন্য বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৬১-এর ধারা অনুযায়ী সরকারের পূর্বানুমোদনক্রমে আগামী ৬ (ছয়) মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। চার সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মো: রেজাউল করিম। কমিটির অন্য সদস্য...
নওগাঁয় ১৪২ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় ১৪২ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধ (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১৪২ লিটার চোলাইমদসহ রাম কুমার (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার উজিরপুর মিশন গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাম কুমার পত্নীতলা থানার মৃত জানকির ছেলে।র‍্যাব জানায়, রাম কুমার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাইমদ সংগ্রহ করে নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে বিক্রি করে আসছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বেশ কিছুদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল তাকে নজরদারিতে রাখছিল।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেল ৪টা ১৫ মিনিটে উজিরপুর মিশন গ্রাম এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল। অভিযানে রাম কুমারকে ...
আগামীর ইসলামী বিপ্লবকে সফল করার জন্য দরকার একদল প্রশিক্ষিত কর্মী: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আগামীর ইসলামী বিপ্লবকে সফল করার জন্য দরকার একদল প্রশিক্ষিত কর্মী: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||এ দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনের জন্য তৃণমূল পর্যায় থেকে প্রতিটি নেতা-কর্মীকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে উঠতে হবে। প্রচলিত জরাজীর্ণ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে বৈপ্লবিক ও সময়োপযোগী কর্মসূচির মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি। আত্মশুদ্ধি অর্জন ও দ্বীনি শিক্ষার সঠিক অনুশীলনের মাধ্যমেই কেবল আমরা একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত আদর্শ রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। তাই আমাদের প্রতিটি কর্মীকে সমাজ সংস্কারের এই মহান লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে আয়োজিত এক বিশেষ ‘তারবিয়াত ক্যাম্প’ (প্রশিক্ষণ)-এ প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এসব কথা বলেন।বুধবার (১৭ জুন) বাদ এশা থেকে কোট...
বেলকুচিতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রসেস মিলকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে পরিবেশ দূষণের দায়ে দুই প্রসেস মিলকে জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে পরিবেশ দূষণ বিরোধী অভিযানে দুটি প্রসেসিং মিলকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার দৌলতপুর মতি মার্কেট, শেরনগর ও চালা এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান। এ সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক জনাব মোঃ তুহিন আলম ও তাঁর দল উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে বেলকুচি থানা পুলিশ ও আনসার সদস্যরা।অভিযান সূত্র জানায়, দৌলতপুর এলাকায় অবস্থিত ‘ভাই ভাই প্রসেসিং মিল’-এ অভিযান পরিচালনাকালে তাতক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। ফলে মিলের সরাসরি উৎপাদিত দূষিত পানির নমুনা পরিবেশ অধিদপ্তর সংগ্রহ করতে পারেনি। তবে পার্শ্ববর্তী স্থা...
মানিকগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজন আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজন আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিপুল পরিমাণ হেরোইনসহ একই পরিবারের তিনজর মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘিওর থানা পুলিশ।এই ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বুধবার (১৭ জুন) দুপুর ১২ টায় ঘিওর থানার গোলাপ নগর কুঠিবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ নগর কুঠিবাড়ী গ্রামে দীর্ঘদিন ধরে খোকন ও তার পরিবার মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাদিয়া সাবরিনা চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ফোর্সসহ ওই এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬৮ পুরিয়া মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকাসহ হাতে...
খুলনায় ‘এক গ্রাম, এক শিল্প’ বিষয়ক সেমিনার
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ‘এক গ্রাম, এক শিল্প’ বিষয়ক সেমিনার

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে ‘এক গ্রাম, এক শিল্প’ শীর্ষক সেমিনার বুধবার (১৭ জুন) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, ‘এক গ্রাম, এক শিল্প’ একটি সম্ভাবনাময় পাইলট উদ্যোগ। কোনো প্রকল্পের ধারণা তৈরি করা সহজ হলেও তা বাস্তবায়ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ উদ্যোগ সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।তিনি বলেন, নির্বাচিত একটি গ্রামকে কেন্দ্র করে শিল্পভিত্তিক উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। এর মাধ্যমে গ্রামের নারীরা হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, কৃষিকাজ এবং ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযো...
নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চতি। ব্যবসায়ীরা ধান বিত্রিু করছে বলে অভিযোগ উঠেছে। সরকার চলতি বছরে গোডাউনে ধান ত্রুয়ের জন্য আবেদন আহবান করলেও প্রকৃত কৃষকরা আবেদন করেও লটারি অজুহাতে তারা সরকারি দামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।৩রা জুন মঙ্গলবার উপজেলা প্রশাসন হলরুমে অনলাইন উন্মুক্ত লটারী করলেও সেখানে প্রকৃত কৃষকদের নাম তালিকায় ছিল না। ভুক্তভোগীদের দাবি, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী প্রকৃত কৃষকদের জাতীয় পরিচয়পত্র ও কৃষক কার্ডের তথ্য ব্যবহার করে আবেদন করেছেন। ফলে লটারিতে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ীদের মনোনীত ব্যক্তিরা, আর প্রকৃত কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।‎ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, তাদের অজান্তেই প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে আবেদন করা হয়েছে। এতে...