Thursday, July 23

সারাদেশ

সীমান্ত নজরদারীর পাশাপাশি পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কাজ চলমান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সীমান্ত নজরদারীর পাশাপাশি পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কাজ চলমান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদারকরণসহ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৩ বিজিবি লোগাং জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।১৩ ডিসেম্বর শনিবার থেকে পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসাথে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর সোমবার চেঙ্গী ইউনিয়নের চন্দ্র কারবারী পাড়া ও লোগাং ইউনিয়নের অংজ মগপাড়ায় বিশুদ্ধ পানীয় জলের সুবিধার্থে নলকূপ স্থাপন, উযেয়া বৌদ্ধ বিহারের ছাউনির জন্য টিন প্রদান, লোগাং বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।এসময় স্থানীয় হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মতবিনিময় সভায় লোগাং জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ব...
মুক্তিযুদ্ধ ও কিছু কথা
অভিমত, সর্বশেষ, সারাদেশ

মুক্তিযুদ্ধ ও কিছু কথা

|| বাপি সাহা ||মুক্তিযুদ্ধ আমার অহংকার। মুক্তিযুদ্ধকে সাথে নিয়ে বেঁচে থাকা এবং স্বপ্ন দেখা। স্বাধীন বাংলাদেশে যখন কোনো মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হয় অথবা হত্যা করা হয়, তখন ভাবতে অবাক লাগে—এই জন্যই কি আমাদের মুক্তিযুদ্ধ। একটি বিরাট পদক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। স্বাধীন ভূখণ্ড, আত্মমর্যাদার সাথে বেঁচে থাকা—এই জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। বাংলা মায়ের দামাল ছেলেরা রণহুঙ্কারে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে।বিপ্লব কখনোই একদিনে হয় না। পুঞ্জীভূত ক্ষোভ যুগে যুগে সঞ্চারিত হয়ে একদিন বিপ্লবে পরিণত হয়। মহান মুক্তিযুদ্ধ একদিনে সংগঠিত হয়নি। ১৯৪৭ সালে দেশ বিভক্ত হওয়ার পর থেকে বঞ্চনার শিকার হতে হতে ১৯৫২ সালের মাতৃভাষা আন্দোলনের ফলশ্রুতিতে স্বাধিকারের স্বপ্ন দেখতে শুরু করে পশ্চিম পাকিস্তানের নির্যাতনের শিকার পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ, যা এই সংগ্রামকে আরও জোরালো করে তোলে। আন্দোলন তৈরি হয়েছিল, তারই ...
খুলনার পূর্ব রূপসায় গুলিতে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার পূর্ব রূপসায় গুলিতে যুবক নিহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার চৌরাস্তার কাছে সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি গ্রীন বাংলা আবাসিকের পেছনে বসবাসকারী ফয়েক শেখের ছেলে। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তার গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ ...
নাগেশ্বরীতে ইউএনও’র নিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে মাটি কাটছে দুলু চক্র ‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইউএনও’র নিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে মাটি কাটছে দুলু চক্র ‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ডের মধুরহাইল্লা (ধনিটারী) মহল্লার পতিত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ কমিশনারের ছোট ভাই আব্দুল হাকিমের দুই ফসলি জমিতে ভাড়াটে ভেকু মালিক দুলু মিয়া 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অমান্য করে মাটি কাটার বিরুদ্ধে স্থানীয়রা ইউএনওকে অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে ১১ ডিসেম্বর দুপুর ১২টায় নাগেশ্বরী পৌর তহশিলদার রাজন সাহেব বিধি মোতাবেক ভেকু বন্ধ করেন। কিন্তু ভেকু মালিক দুলু মিয়া রাজনৈতিক ক্ষমতার দাপটে পুনরায় ভেকু দিয়ে মাটি কাটছেন। এতে উর্বরতা হারাচ্ছে ফসলী জমি এবং বটতলা রুয়ারপাড় থেকে মধুরহাইল্লা এলজিইডির নতুন পাকা রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয়রা বলছেন, ভাড়াটে ভেকু মালিক দুলু মিয়া নাগেশ্বরী উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবাধে ফসলী জমির মাটি কাটছেন।‎‎নাগেশ্বরী পৌরসভার প্রান্তিক চাষিরা ...
সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দারস অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দারস অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব দলটির সবুজবাগ থানা শাখার অস্থায়ী কার্যালয়ে শাখা দায়িত্বশীলদের নিয়মিত এই দারস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা। দরস শেষে বক্তব্যে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, সবুজবাগ থানার সাবেক আমীর মরহুম হাফেজ মাওলানা হযরত আলীর সুযোগ্য সন্তান হুজাইফা বিন আলী। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন ও মোঃ ওবায়দুর রহমান। এ সময় থানা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।...
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়পুরাতে মোমবাতি প্রজ্বলন
সর্বশেষ, সারাদেশ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়পুরাতে মোমবাতি প্রজ্বলন

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মাজেদুল ইসলাম (সজিব), উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান (সবুজ), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা হিসাবরক্ষক জাহাঙ্গীরসহ...
মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নানা কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, কেসিসি’র সকল স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এদিন কেসিসি’র গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হবে। পাশাপাশি নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করা হবে।শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্ক বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত থাকবে।সকাল ...
সলঙ্গায় জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ২৪’র জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা, ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সশস্ত্র হামলার প্রতিবাদে সলঙ্গা থানা বিএনপির আয়োজনে আজ রবিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। থানা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি হাই স্কুল মাঠ থেকে শুরু করে থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে কদমতলায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সম্পাদক আব্দুল আলীম সরকার প্রমুখ। বক্তরা তাদের বক্তব্যে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির উপর গুলি চালিয়ে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হাদির উপর গুলি কেন, প্রসাশন জবাব চাই।স্বৈরাচারীর আস্তানা, এই দেশে হবে না।চট্টগ্রামে গুলি কেন, প্রসাশন জবাব চাই। এরকম বিভি...
নাগেশ্বরীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) নাগেশ্বরী  উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী  উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দল্লা হিল জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, বির মুক্তিযোদ্ধা নুর ইসলাম, পৌর জামাতের আমির মকবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।‎আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন...
বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বেলকুচি উপজেলা পরিষদের সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হেলাল এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ (চার্জ অফিসার) জহুরুল হক।আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদান তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নি...