বুধবার, এপ্রিল ২৯

সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজা খুন হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহতরা হলেন চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের দুই ছেলে—ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ।নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুর ১২টার দিকে অভিযুক্ত আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন দা, লাঠিসোটা নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এ সময় ফুরা মিয়া ও তার ভাই শাকিল বাধা দিলে হামলাকারীরা তাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ফুরা মিয়া ও শাকিলসহ চারজন গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হ...
সলঙ্গায় শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সরাসরি টাংগাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গা ক্যাম্পাসে শনিবার (০১ নভেম্বর) শাহীন শিক্ষা পরিবার'র এস.ই.এফ. ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক এ তথ্য নিশ্চিত করে জানান, এবার সলঙ্গা থানার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য স্কুল ও মাদ্রাসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ,পঞ্চম শ্রেণীর প্রায় ৪৫০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ১ম শিফটে ৪র্থ ও ৫ম শ্রেণী সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোট ২৩০জন শিক্ষার্থী এবং ২য় শিফট বিকেল ১২টা থেকে ১.৩০টা পর্যন্ত ২য় ও ৩য় শ্রেনীর মোট ২২০জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে।পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হলে তাদের দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য স্থানীয় ডাক্তার দ্বারা মেডিকেল টিম গঠন করা হয়েছে। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিটর...
‎ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

‎ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে একাডেমীর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া সন্ধ্যা ও আলোচনা সভা হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর বেতার শিল্পী সাংবাদিক শফিকুল ইসলাম শফির পরিচালনায় ও ভাওয়াইয়া একাডেমীর সাধারণ সম্পাদক ও সংগীত গুরু আব্দুল জলিলের সার্বিক সহযোগীতায় ৩১ অক্টোবর সন্ধায় উপজেলা চত্তর টিএনটি মোড়ে ভাওয়াইয়া একাডেমী প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। ‎এ সময় আরও উপস্থিত ছিলেন এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর কুড়িগ্রাম, শেখ মাহাবুবে সোবহামী রেভেনিউ ডিপুটি কালেক্টর কুড়িগ্রাম, আবৃত্তিকারও প্রভাষক রেজাউল করিম রেজা,  উপজেলা মৎস কর্মকর্তা শাহাদত হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফ...
বেলকুচিতে সমবায় র‌্যালি, আলোচনা সভা ও পতাকা উত্তোলন
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে সমবায় র‌্যালি, আলোচনা সভা ও পতাকা উত্তোলন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।পতাকা উত্তোলনের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার রানা ইসলাম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল), শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), বেলকুচি থানা।এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিজ্ঞা বহুমুখী সমবায় সমিতির সদস্য আমীর হামজা, কেন্দ্রীয় সমবায় শিল্...
খুলনায় চালু হলো আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কারাগার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় চালু হলো আধুনিক সুবিধাসম্পন্ন নতুন কারাগার

পুরাতন কারাগার থেকে ১০০ বন্দি স্থানান্তর, ফুল দিয়ে বরণ|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলনায় চালু হলো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন জেলা কারাগার। শনিবার (১ নভেম্বর) সকালে পুরাতন কারাগার থেকে ১০০ জন সশ্রম ও বিনাশ্রম সাজাপ্রাপ্ত বন্দিকে এনে সীমিত পরিসরে নতুন কারাগারের কার্যক্রম শুরু করা হয়।বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন সেলে করে তিনটি গাড়িতে বন্দিদের নতুন কারাগারে আনা হয়। নতুন স্থাপনায় প্রবেশের সময় গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বন্দিদের বরণ করে নেয়া হয়। এটি ছিল নতুন কারাগারে প্রথম দফায় বন্দি স্থানান্তরের আনুষ্ঠানিক সূচনা।এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কারা অধিদপ্তরের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. মনির আহমেদ, খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান, ডেপুটি জেল সুপার আব্দুল্লাহ হেল আল আমিন, জেল...
খুলনায় ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর খালিশপুরে ছুরিকাঘাতে মো. মিরাজ শেখ (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে খালিশপুর থানাধীন প্রেমকানন রোড এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, আহত মিরাজ শেখ খুলনার হরিনটানা থানার মধ্য রাজবাধ এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে। ঘটনার সময় মিরাজের সঙ্গে আরও পাঁচজন ছিলেন, যারা তিনটি মোটরসাইকেলে ওই স্থানে এসে থামেন। কিছুক্ষণ পর মিরাজের সঙ্গীরাই হঠাৎ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।রক্তাক্ত অবস্থায় মিরাজ প্রাণ বাঁচাতে পাশের অয়ন নামের এক ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত মিরাজকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে মিরাজ হামলাকারীদের নাম শনাক্ত করতে প...
হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট: ক্ষোভ বেরোবি শিক্ষার্থীদের
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট: ক্ষোভ বেরোবি শিক্ষার্থীদের

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ব্রাকসু) হল সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটার হতে পারবেন অনাবাসিক শিক্ষার্থীরাও। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদিত ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫’ অনুসারে এ তথ্য জানা গেছে।বিধিমালার ধারা ৩(১)-এ বলা হয়েছে, হল সংসদের নির্বাচনে শিক্ষার্থী বলতে সেই পূর্ণকালীন শিক্ষার্থীদের বোঝানো হবে যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন এবং বর্তমানে স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত। শিক্ষার্থীরা অবশ্যই কোনো হলের সঙ্গে সংযুক্ত এবং সরাসরি বিশ্ববিদ্যালয়ের পাঠদানের আওতাভুক্ত হতে হবে।তবে সান্ধ্যকালীন কোর্স যেমন- এমবিএ, ইএমবিএ, এমএড, পেশাদার বা নির্বাহী মাস্টার্স, পিএইচডি, ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স, ভাষা...
সিংগাইরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার; ধর্ষণের পর হত্যার আশঙ্কা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার; ধর্ষণের পর হত্যার আশঙ্কা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরীর উলঙ্গ অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কিশোরীটিকে ধর্ষণের পর হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন ভারসাম্যহীন প্রতিবন্ধী মেয়েকেও ওরা ছাড়ল না। ধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে।”এদিকে সিংগাইর থানার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহত কিশোরীর পরিচয় নিশ্চিত করা যায়নি। যদি কারো কাছে কিশোরীটি পরিচিত মনে হয়, তাহলে সিংগাইর থানা পুলিশ বা মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।...
যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, তারাই প্রকৃত বিএনপি: মনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যারা কঠিন সময়ে রাজপথে ছিলেন, তারাই প্রকৃত বিএনপি: মনা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় যারা বিএনপির পরিচয় দিতে লজ্জা পেয়েছিলেন, পুলিশ প্রশাসনের কাছে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দল ছেড়েছিলেন—তারা এখন আবার বিএনপির পরিচয়ে রাজপথে নামতে চাইছেন। তিনি বলেন, “যখন হাজার হাজার নেতাকর্মী কারাগারে, রাজপথে কিংবা পলাতক ছিলেন, তখন তারা ঘরে বসে এসি রুমে ঘুমিয়েছেন। এখন সেই মৌসুমি পাখিরা আবার বিএনপির নাম ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে চায়।”শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর জিয়াহল চত্বর (শিববাড়ি মোড়) থেকে শুরু হওয়া ধানের শীষের প্রচার মিছিল ও বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি কেডিএ অ্যাভিনিউ হয়ে র‌্যাফায়েল চত্বরে গিয়ে পথসভায় পরিণত হয়। এতে মহান...
বেলকুচিতে আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর সমর্থনে মোটরসাইকেল শোডাউন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর সমর্থনে মোটরসাইকেল শোডাউন

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। তিনি সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শেরনগর বাবলু খাঁর বাড়ি প্রাঙ্গণ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। শোডাউনটি বেলকুচি–এনায়েতপুর মূল সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করে। এইসময় অংশগ্রহণকারীরা ধানের শীষের সমর্থনে শ্লোগান দেন এবং বাবলু খাঁনকে ‘জনগণের নেতা’ হিসেবে পরিচিত করার আহ্বান জানান।স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সমস্যা সমাধানে কাজ করা এবং সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আলহাজ্ব গোলাম মওলা খাঁন বা...