Wednesday, July 22

সারাদেশ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ আটক ১

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৩ বিজিবি লোগাং জোনের অভিযানে একজন চোরাকারবারিসহ ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ির হাতিমারা (সেগুন বাগান) এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ওয়াকিটকি সেটসহ একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে।আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার লিফ চরণ চাকমার ছেলে।বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বড় ধরনের চোরাচালান চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। একইদিন দুপুরে আটক চোরাকারবারি ও জব্...
সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা ও নিরপেক্ষতার অঙ্গীকার: ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা ও নিরপেক্ষতার অঙ্গীকার: ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক ||বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ভোলায় নির্বাচনী প্রচারণামূলক বিশেষ যান ‘ভোটের গাড়ি ক্যারাভান’-এর আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, সরকারের একমাত্র লক্ষ্য হলো জনগণের রায় প্রতিফলিত হয় এমন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।​উদ্বোধনী অনুষ্ঠানে মো. তৌহিদ হোসেন দেশের বিগত নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে বলেন, ২০০৮ সালের পর থেকে বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে মা...
ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলেন, “ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে আল-হেরা ইসলামী একাডেমি যেভাবে শিক্ষার্থ...
খুলনার মাঠে-ঘাটে আলোচনায় তারেক রহমান এর দেশে ফেরা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনার মাঠে-ঘাটে আলোচনায় তারেক রহমান এর দেশে ফেরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সারাদেশের মতো খুলনাতেও তুঙ্গে উঠেছে রাজনৈতিক আলোচনা। চায়ের দোকান, খেলার মাঠ, বাজারের সেলুন থেকে শুরু করে মসজিদের বারান্দা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমান ও বিএনপির ভবিষ্যৎ রাজনীতি।নগরীর বিভিন্ন এলাকার চায়ের দোকানে বসে সাধারণ মানুষ তারেক রহমানের প্রত্যাবর্তনকে দেখছেন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত হিসেবে। অনেকেই বলছেন, তারেক রহমানের সরাসরি নেতৃত্ব মাঠের রাজনীতিতে বিএনপিকে আরও সক্রিয় ও সংগঠিত করবে। বিশেষ করে তরুণ ও প্রথম ভোটারদের মাঝে বিএনপি নতুন করে আস্থা ফিরে পেতে পারে বলে মত তাদের।খেলার মাঠে আড্ডা দেওয়া তরুণদের আলোচনাতেও উঠে আসছে বিএনপির আন্দোলন-সংগ্রাম, নির্বাচনী রাজনীতি এবং আগামী দিনের কৌশল। কেউ কেউ বলছেন, তারেক রহমা...
ভুরুঙ্গামারীতে বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

|| আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||শীতের তীব্রতায় যখন উত্তরের জনপদে জীবন থমকে দাঁড়ায়, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল শিক্ষা, সেবা ও দাওয়ায়ে উম্মাহর প্রেরণায় নিয়োজিত বারাকা ফাউন্ডেশন। হতদরিদ্র শিক্ষার্থী ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৫” এর অংশ হিসেবে ভুরুঙ্গামারীতে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার পাটেশ্বরী হেলিপ্যাড মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক শীতার্ত শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাটেশ্বরী বাজার ফয়জুন্নেছা নুরানী হাফেজিয়া কওমী বালক-বালিকা মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ খাইরুল ইসলামের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।বারাকা ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা চকবাজার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম ...
দেশে আইন-শৃঙ্খলা চরম অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশে আইন-শৃঙ্খলা চরম অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন

|| ​নিজস্ব প্রতিবেদক ||দেশে চলমান আইন-শৃঙ্খলার চরম অবনতি রোধ এবং শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ঐক্য আন্দোলন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাদ আছর কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির সামনে জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।​মানববন্ধনে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মানুষের জানমাল ও মৌলিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিশেষ করে জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের অদক্ষতারই বহিঃপ্রকাশ।নেতৃবৃন্দ বলেন, দেশের যুবসমাজের অনুপ্রেরণা শহীদ ওসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে মর্মাহত করেছে এবং সরকারের সাফল্যের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি স্বাধীন রাষ্ট্রে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দা...
মানিকগঞ্জ ছিদ্দিক নগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ ছিদ্দিক নগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ছিদ্দিক নগরে তিন দিনব্যাপী তালিমে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বাদ জোহর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ দরবার শরিফের প্রধান খলিফা আলহাজ্ব হযরত মুফতি ডক্টর মাওলানা মুহাম্মাদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী (দাঃ বাঃ)।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দরবার শরিফের উদ্যোগে তালিমে জিকিরের সার্বিক তত্ত্বাবধানে চলবে এ ইজতেমা। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রায় ১০ একর জমির ওপর বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর থেকে মুসল্লিরা এসেছেন। এই ইজতেমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর সান্নিধ্য, ইসলাম ও অন্যান্য ধর্মের আলোচনা, ইল্মে ও শরীয়ত ও ইল্মে মা’রিফাতের বয়ান, তা’লিমে জিকির, কুরআন শরীফ ও নামায শিক্ষার ব্যবস্থা, তাফসিরুল কুরআন, দারসে হাদিস, ত্বাহা...
বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বেলকুচিতে দোয়া ও মিলাদ মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বেলকুচিতে দোয়া ও মিলাদ মাহফিল

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বাদ জুমআ বেলকুচি উপজেলার সোহাগপুর দারুল আমান জামে মসজিদে, মুকুন্দগাঁতী বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান ও পবিত্র বিসমিল্লাহির রাহমানির রাহিম উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়ার আয়োজনে এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী আমিরুল ইসলাম খান আলীমের নির্দেশে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ, দীর্ঘায়ু ও সু...
সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||“স্বপ্ন যখন স্মৃতি রচনা করে, আমরা তখন একই বিন্দুতে মিলিত হই”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড রিইউনিয়ন।সকালের প্রথম প্রহর থেকেই বিভিন্ন এলাকা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে আসতে শুরু করেন। একই রঙের শাড়ি পরিহিত, সেজে–গুজে তারা মিলিত হন স্মৃতিবিজড়িত স্কুল মাঠে। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় পুরো প্রাঙ্গণে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। হাসি–আড্ডা, খুনসুটি আর পুরনো দিনের স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা বিশেষ অতিথিদের দিয়ে বিভিন্ন লেখনীয় বইয়ের মোড়ক উন্মোচন করান। আয়োজক সূত্রে জানা যায়, ১৯৬৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৫৮টি ব্যাচের প্রায় ১ হাজার ২০০-এর বেশি প্রাক্তন শ...
ইবিতে শীতকালীন অবকাশে ১০ দিনের ছুটি ঘোষণা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে শীতকালীন অবকাশে ১০ দিনের ছুটি ঘোষণা

|| মো. মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “আগামী ২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা এবং ২৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অফিসসমূহ শীতকালীন অবকাশ উপলক্ষে বন্ধ থাকবে। তবে বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ চালু থাকবে।”প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের সুবি...