রবিবার, মার্চ ১

সারাদেশ

প্রচারণা শেষের পথে, খুলনা–৩ আসনে ভোটের সমীকরণ এখন ভোটারদের হাতে
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

প্রচারণা শেষের পথে, খুলনা–৩ আসনে ভোটের সমীকরণ এখন ভোটারদের হাতে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার–প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। প্রচারণা পর্বের সমাপ্তির মধ্য দিয়ে খুলনা–৩ সংসদীয় আসনে নির্বাচনী মাঠ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দৌলতপুর, খালিশপুর ও খানজাহান আলী থানা নিয়ে গঠিত এই শ্রমিক অধ্যুষিত এলাকায় প্রার্থীদের পোস্টার, মিছিল ও জনসংযোগ থেমে গেলেও ভোটারদের আলোচনা থামেনি।রাজনৈতিকভাবে খুলনা–৩ আসন বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখানে কখনো বিএনপি, আবার কখনো আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। কোনো দলই দীর্ঘ সময় ধরে একক আধিপত্য ধরে রাখতে পারেনি। জোটগত বাস্তবতায় ১৯৯৬ সালের পর জামায়াতে ইসলামী এ আসনে প্রার্থী দেয়নি। দীর্ঘ বিরতির পর এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রার্থী দেওয়ায় ভোটের মাঠে নতুন হিসাব যোগ হয়েছে।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনা...
আওয়ামী লীগহীন নির্বাচনে খুলনা–১ আসনে ভোটের সমীকরণ বদলেছে
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আওয়ামী লীগহীন নির্বাচনে খুলনা–১ আসনে ভোটের সমীকরণ বদলেছে

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–১ আসনে নির্বাচনী মাঠে এবার ভিন্ন বাস্তবতা দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাবশালী ঘাঁটি হিসেবে পরিচিত দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত এই আসনে দলটির অনুপস্থিতিতে ভোটের হিসাব-নিকাশ বদলে গেছে।সরকারিভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় দলটি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে মাঠে সক্রিয় হয়েছে একাধিক রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী। মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, মূল লড়াই সীমিত হয়ে আসছে বিএনপি মনোনীত আমীর এজাজ খান (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কৃষ্ণ নন্দী (দাঁড়িপালা)-এর মধ্যে।সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু ভোটারদের ভূমিকা এবার নির্ধারক হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি পর্য...
খুলনা–২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনা–২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা—২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।নজরুল ইসলাম মঞ্জু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদ সহযোদ্ধাদের রক্তের দায় আমাদের সবাইকে শোধ করতে হবে। একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য এ...
ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ: একসঙ্গে ১৬২ নারী ভোটার ‘মাইগ্রেটেড’ দেখানো নিয়ে প্রশ্ন
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ: একসঙ্গে ১৬২ নারী ভোটার ‘মাইগ্রেটেড’ দেখানো নিয়ে প্রশ্ন

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ভোটার তালিকায় গুরুতর গড়মিলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, একটি ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী ভোটারকে একসঙ্গে ‘মাইগ্রেশন’ দেখানো হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালুক মালালদহা গ্রামের নারী ভোটার তালিকায় অনিয়ম পরিলক্ষিত হয়েছে। ওই গ্রামের নারী ভোটার তালিকার ৩৫৯ নম্বর সিরিয়াল থেকে ৫২০ নম্বর সিরিয়াল পর্যন্ত মোট ১৬২ জন ভোটারকে একযোগে ‘মাইগ্রেটেড’ হিসেবে দেখানো হয়েছে।অভিযোগকারীর দাবি, এত বড় সংখ্যক ভোটারের হঠাৎ মাইগ্রেশন বাংলাদেশের কোনো এলাকায় কীভাবে, কোন কারণে এবং কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে—তা স্পষ্ট নয়। বিষয়টি নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্...
ভোট সামনে রেখে পদ্মায় বিজিবির বিশেষ মহড়া; স্পিডবোট টহল ও চরাঞ্চলে ক্যাম্প
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভোট সামনে রেখে পদ্মায় বিজিবির বিশেষ মহড়া; স্পিডবোট টহল ও চরাঞ্চলে ক্যাম্প

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে পদ্মা নদীতে বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করেছে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন–১।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট নিয়ে বিজিবির সদস্যরা টহল, নজরদারি এবং কৌশলগত অনুশীলনে অংশ নেন। নদীপথে যেকোনো ধরনের নাশকতা, অপতৎপরতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং অভিযান পরিচালনার কৌশল মহড়ার মাধ্যমে অনুশীলন করা হয়।বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে। বিশেষ করে পদ্মা নদীর চরাঞ্চল ও ন...
মানিকগঞ্জে আ.লীগের আদর্শের সাথে দ্বিমত পোষণ করে ৩ ইউপি সদস্যের পদত্যাগ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আ.লীগের আদর্শের সাথে দ্বিমত পোষণ করে ৩ ইউপি সদস্যের পদত্যাগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||রাজনৈতিক মতাদর্শের অমিল এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের তিন প্রভাবশালী সদস্য। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন।পদত্যাগকারী জনপ্রতিনিধিরা হলেন—বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের টানা তিনবারের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ৩নং ওয়ার্ডের চারবারের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাম্মদ মুনছের আলী এবং ৫নং ওয়ার্ডের টানা ছয়বারের নির্বাচিত সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন। সংবাদ সম্মেলনে তারা দলটির সকল সাংগঠনিক দায়িত্ব ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতির লিখিত আবেদন তুলে ধরেন।লিখিত বক্তব্যে তারা জানান...
সিরাজগঞ্জ-৫ আসনে যমুনার ভাঙন আর তাঁতশিল্পের সংকটে কার পাল্লা ভারী?
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জ-৫ আসনে যমুনার ভাঙন আর তাঁতশিল্পের সংকটে কার পাল্লা ভারী?

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে বইছে ভিন্নধর্মী এক নির্বাচনী হাওয়া।সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আসন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী)। একদিকে তাঁত শিল্পের রাজধানী হিসেবে পরিচিত বেলকুচি, অন্যদিকে যমুনার ভাঙনে ক্ষতবিক্ষত চৌহালী। এই দুই বিপরীতধর্মী জনপদের কয়েক লাখ ভোটারের ম্যান্ডেট এবার কার দিকে যাবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।১. ভোটার পরিসংখ্যান ও জনতাত্ত্বিক চিত্রনির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এই আসনের ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ২৬ হাজার ৩২১ জন।পুরুষ ভোটার: ২,১৮,৬৬৪ জননারী ভোটার: ২,০৭,৬৫৫ জনহিজড়া ভোটার: ২ জনএবারের নির্বাচনে নারী এবং প্রায় ৩০% নতুন তরুণ ভোটারই প্রার্থীদের জয়-পরাজয়ের মূল কারিগর হ...
হাসপাতাল থেকে ফিরেই ধানের শীষের প্রচারে ব্যস্ত বিএনপি নেতা আফছার উদ্দিন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাসপাতাল থেকে ফিরেই ধানের শীষের প্রচারে ব্যস্ত বিএনপি নেতা আফছার উদ্দিন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||শারীরিক অসুস্থতা জয় করে হাসপাতাল থেকে ফিরেই নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপি নেতা আফছার উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে বিজয়ী করতে দিনরাত প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজার, সুতাহাটি বাজার, চৈত্রহাটি বাজার, মাহমুদপুর বাজার ও অলিদহ বাংলা বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আফছার উদ্দিন।গণসংযোগকালে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে তিনি আশ্বাস দেন যে, ধানের শীষের প্রার্থী এম আকবর আলী নির্বাচিত হলে অত...
বেকার ভাতার বদলে কর্মসংস্থান সৃষ্টিই জামায়াতের লক্ষ্য: হেলাল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেকার ভাতার বদলে কর্মসংস্থান সৃষ্টিই জামায়াতের লক্ষ্য: হেলাল

|| সেলিম | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বেকার ভাতা দিয়ে দেশের তরুণ সমাজকে পঙ্গু না করে বরং কর্মসংস্থানভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এই ঘোষণা দেন।অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অন্যতম মেধাবী। একটি রাজনৈতিক শক্তি পরিকল্পিতভাবে বেকারত্ব সৃষ্টি করে তরুণদের ভাতার ওপর নির্ভরশীল করে রাখতে চায়, যা অত্যন্ত ধ্বংসাত্মক। কিন্তু জামায়াতে ইসলামী এই দর্শনে বিশ্বাসী নয়। আমাদের লক্ষ্য হলো ব্যাপক শিল্পায়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা এবং দক্ষ জনগোষ্ঠীর জন্য ট...
লিডিং ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদেরকে গবেষণার মাধ্যমে পরিবর্তনশীল সমাজ গড়তে হবে --উপাচার্য|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির মাসটার্স প্রোগ্রামে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কর্মজীবনে ভালো করতে হলে মাস্টার্স সম্পন্ন করা যেমন প্রয়োজন তেমনি প্রফেশনাল লেভেলের প্রোগ্রামে গবেষণায় সম্পৃক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদেরকে গবেষণায় মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দেন তিনি।তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জন ও গবেষণায় গুরুত্ব দিতে হবে এবং গবেষণার মাধ্যমে পরিবর্তনশীল সমাজ গড়ার কাজে সম্...