পল্টন ট্রাজেডির বিচার দাবিতে সলঙ্গায় জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত
|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের সলঙ্গায় (৮ নভেম্বর) শনিবার বিকেলে সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডিতে ঘটে যাওয়া আওয়ামী সন্ত্রাসী কর্তৃক লগি-বইঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর সেদিন যারা নৃত্য করেছিলো সে সকল খুনিদের বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন।তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ ডাকসু, চাকসু, জাকসু, রাকসু’র মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচিত করবে। জামায়াতে ইসলামীর পক্ষে গণ-জোয়ার তৈরি হয়েছে। জামায়া...










