লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণে মাটি ভরাট ও উন্নয়ন কাজ উদ্বোধন
তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ লিডিং ইউনিভার্সিটির অগ্রগতির বহিঃপ্রকাশ--- সৈয়দ আব্দুল হাইদানবীর ড. সৈয়দ রাগীব আলীর দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি--- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। তৃতীয় একাডেমিক ভবন নির্মাণে মাটি ভরাট ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় তৃতীয় একাডেমিক ভবনের সয়েল ইম্প্রোভমেন্ট কাজের উদ্বোধন করে সৈয়দ আব্দুল হাই বলেন, লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানব সম্পদ তৈরির মাধ্যমে শিক্ষার আলো ছড়াচ্ছে দেশ এবং দেশের বাইরে। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবন নির্মাণ ...










