রবিবার, মার্চ ১

সারাদেশ

খুলনায় নিষিদ্ধ দলীয় কার্যালয়ে মাল্যদান: জড়িতদের গ্রেপ্তারের দাবি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নিষিদ্ধ দলীয় কার্যালয়ে মাল্যদান: জড়িতদের গ্রেপ্তারের দাবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ খুলনা জেলা ও মহানগর কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো ও মাল্যদানের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এ ধরনের কর্মকান্ড উস্কানিমূলক ও সুপরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দেয়। এটি আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল এবং নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।বিবৃতিতে জড়িতদের অবিলম্বে শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় নগরবাসীকে সাথে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আল...
বেরোবিতে নতুন রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে নতুন রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।অফিস আদেশে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।এতে আরও বলা হয়, আদেশটি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের অপরাহ্ন থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।...
যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদদের স্মরণে খুলনায় প্রস্তুতি সভা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদদের স্মরণে খুলনায় প্রস্তুতি সভা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালনকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।সভায় তিনি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দপ্তরের সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে ২১ ফেব্রুয়ারির কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।আলোচনায় জানানো হয়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে নগরীর শহিদ হাদিস পার্ক-এর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় প...
খুলনায় দলীয় কার্যালয়: বিকেলে মাল্যদান, রাতে ভাঙ্গচুর-আগুন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় দলীয় কার্যালয়: বিকেলে মাল্যদান, রাতে ভাঙ্গচুর-আগুন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়কে কেন্দ্র করে রবিবার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেলে একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তারা স্থান ত্যাগ করেন। সন্ধ্যায় ছাত্র নামধারী একদল জনতা কার্যালয়টি ভাংচুর শেষে অগ্নি সগযোগ করে।নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ের এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।বিকেলের ঘটনাপ্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল চারটার দিকে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে তারা শেখ মুজিব ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং কিছুক্ষণ অবস্থানের পর কার্যালয়ে নতুন তালা লাগিয়ে চলে যান।নাম প্...
‘আয়নাঘর’ থেকে জাতীয় সংসদে মানিকগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আরমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

‘আয়নাঘর’ থেকে জাতীয় সংসদে মানিকগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার আরমান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||প্রতিকূল বাস্তবতা ও দীর্ঘ আট বছরের ‘আয়নাঘর’-এর বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে জাতীয় রাজনীতির মূল ধারায় অনন্য উচ্চতায় আসীন হয়েছেন মানিকগঞ্জের কৃতি সন্তান মীর আহমদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান নামে দেশব্যাপী পরিচিত। দীর্ঘ গুম অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর এবার সংসদীয় রাজনীতির অন্যতম আলোচিত মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।পেশাদার আইনজীবী ও আপসহীন মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত ব্যারিস্টার আরমান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এই বড় জয় তুলে নেন। দীর্ঘ আট বছর গুম থাকার দুঃসহ স্মৃতি পেছনে ফেলে তার এই রাজনৈতিক প্রত্যাবর্তনকে সাধারণ মানুষ ও মানবাধিকার সংশ্লিষ্টরা ইতিবাচকভাবে দেখছেন।ব্যারিস্টার আরমানের পারিবারিক ঐতিহ্যও রাজনৈতিক ও অর্থন...
গাবতলীতে ব্যবসায়ী সাইফুলের গলাকাটা লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাবতলীতে ব্যবসায়ী সাইফুলের গলাকাটা লাশ উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার গাবতলী উপজেলার খাদিজা ফিলিং স্টেশন এলাকার ২নং রেল ঘুমটি সংলগ্ন সোন্দাবাড়ী পূর্বপাড়ায় পরিবহন ও বালু ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির সামনের যাতায়াতের পথের ধারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে গেছে।নিহত সাইফুল ইসলাম সন্ধ্যাবাড়ি গ্রামের জামাল হোসেনের ছেলে। তিনি সাতটি ট্রাকের মালিক ছিলেন এবং ট্রাক ভাড়া ও বালু ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। রাতভর মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ...
বেলকুচি-চৌহালীর উন্নয়নে আলীমকে মন্ত্রী হিসেবে চায় এলাকাবাসী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচি-চৌহালীর উন্নয়নে আলীমকে মন্ত্রী হিসেবে চায় এলাকাবাসী

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেলকুচি (সিরাজগঞ্জ) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। দীর্ঘ দেড় দশক পর এই আসনে ধানের শীষের বিজয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এখন তাদের প্রাণের দাবি—এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে আমিরুল ইসলাম খান আলীমকে নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক।তৃণমূল নেতাকর্মী ও স্থানীয়দের মতে, বেলকুচি এবং এনায়েতপুর-চৌহালী এলাকা তাঁতশিল্প সমৃদ্ধ ও যমুনা বিধৌত হওয়ায় এখানকার প্রধান সমস্যা নদী ভাঙন এবং ব্যবসায়িক মন্দা। বিগত বছরগুলোতে সঠিক নেতৃত্বের অভাবে এ অঞ্চলের মানুষ চরম অবহেলার শিকার হয়েছে। আমিরুল ইসলাম খান আলীম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, য...
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার এক যৌথ বিবৃতিতে তারা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।রবিবার (১৫ ফেব্রুয়ারি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাদীয়া মাহমুদ মীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি সাবেক আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে।বিবৃতিতে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও যদি এ ধ...
আফরোজা খানম রিতাকে মন্ত্রিসভায় দেখতে চায় মানিকগঞ্জবাসী
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আফরোজা খানম রিতাকে মন্ত্রিসভায় দেখতে চায় মানিকগঞ্জবাসী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৩ আসন থেকে এক লাখ চার হাজার ভোটের ব্যবধানে জয়ী সংসদ সদস্য আফরোজা খানম রিতাকে আসন্ন মন্ত্রিপরিষদে দেখতে চায় জেলার সাধারণ মানুষ। নির্বাচনে তার এই ঐতিহাসিক বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে।নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টিতেই তিনি বড় ব্যবধানে জয় লাভ করেন। বিপুল সংখ্যক কেন্দ্রে এগিয়ে থাকা তার জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক লাখ চার হাজার ভোটের ব্যবধান মানিকগঞ্জ-৩ আসনের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে।আন্দোলন-সংগ্রামে একজন নারী নেত্রী হিসেবে তিনি মানিকগঞ্জ জেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক সংকটময় সময়ে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়...
ভালোবাসার দিনে সুন্দরবনের প্রতি দায়বদ্ধতার আহ্বান
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ভালোবাসার দিনে সুন্দরবনের প্রতি দায়বদ্ধতার আহ্বান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আজ ১৪ ফেব্রুয়ারি। সারা বিশ্বে দিনটি ভালোবাসা দিবস হিসেবে পরিচিত হলেও দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের কাছে দিনটি ‘সুন্দরবন দিবস’। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ঘিরে সচেতনতা সৃষ্টি ও সংরক্ষণের দাবি জোরদার করতেই এ দিবস পালন করা হয়।উপকূলীয় খুলনাসহ বিভিন্ন জেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন, র‌্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবেশকর্মীরা বলছেন, সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি উপকূলীয় মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রাকৃতিক ঢাল। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে এই বনই প্রথম প্রতিরোধ গড়ে তোলে।বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। বন বিভাগের তথ্যমতে, এখানে ৫ শতাধিক উদ্ভিদ প্রজাতি ও পাঁচ শতাধিক বন্য প্রাণীর বসবাস। বিশ্বের বিরল প্রজাতির প্রাণী রয়েল বেঙ্গল টাইগার-এর অন্য...