ত্রয়োদশ সংসদ নির্বাচন : কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন
|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||তৃণমূলে আলোচনায় রানা, রাজা, ইউনুছআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। মাঠে-ঘাটে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা, চলছে হিসাব-নিকাশ—কাকে মনোনয়ন দিলে আসনটি পুনরুদ্ধার করা সম্ভব, আর কাকে দিলে পরাজয়ের ঝুঁকি বাড়বে।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে বিএনপির পাঁচজন মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন। এদের মধ্যে তৃণমূল পর্যায়ে সবচেয়ে আলোচিত তিনজন হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা, বগুড়া ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মোঃ ইউনুছ আলী এবং নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ গোলাম রসুল রাজা।...










