একদলীয় শাসন রুখতে পিআর প্রক্রিয়া বাধ্যতামূলক: জামায়াত
নাগেশ্বরীতে জামায়াত নেতাদের গণতন্ত্র রক্ষার আহ্বান|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||জুলাই সনদ বাস্তবায়ন ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি-আর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।বিকেল সাড়ে ৩টায় উপজেলা কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার বলদিটারী মোড় হয়ে পাচতলা মার্কেটের বিপরীতে সমাবেশে পরিণত হয়।জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, পি-আর ছাড়া জনগণের কাছে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা দেশের অস্থিতিশীল পরিবেশে কোনো নির্বাচন মেনে নেব না। যারা পিআর প্রক্রিয়ার বিরোধিতা করছে, তারা দেশের সম্পদ লুটে খাওয়ার জন্য বিদেশি শক্তির দালালি করছে।তিনি আরও বলেন,আওয়ামী ল...










