মানবরচিত তন্ত্র-মন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসলামকেই অস্বীকার করা _মাওলানা রুহুল আমীন
পঞ্চগড়ে ইসলামী ঐক্য আন্দোলনের তা'লীম-তারবিয়াত অনুষ্ঠিত|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা প্রত্যেকটি মুমিন মুসলমানের উপর ফরজ। এই ফরজ বিধান- ইসলামে নেতা নির্বাচন করার পথ-পদ্ধতি, প্রক্রিয়া; অবশ্যই নির্ধারিত। ইসলামের গণ্ডির বাইরে গিয়ে, মানবীয় খেয়াল খুশি ফলো করে তন্ত্র-মন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা; ফরজকে অস্বীকার করার শামীল। সোমবার (২৭ অক্টোবর) বাদ জোহর, পঞ্চগড় শহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পঞ্চগড় জেলা শাখার দায়িত্বশীলদের তা'লীম ও তারবিয়াত ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মাওলানা রুহুল আমীন বলেন, নবী-রাসুলগণ ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে মানবীয় খেয়াল খুশির অনুসরণ করেননি বা কাফির-ফাসিকদের প...










