সাম্প্রতি সেনাবাহিনীর উপর হামলা ও খাগড়াছড়ি-পার্বত্য চট্টগ্রাম নিয়ে সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা_ইসলামী ঐক্য আন্দোলন
|| নিজস্ব প্রতিবেদক ||সাম্প্রতি চট্টগ্রামে সেনাবাহিনীর উপর বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।নেতৃদ্বয় বলেন, এই হামলা বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের উপর হামলা। এই হামলা কোনোভাবেই বরদাশত করার মত নয়। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক। দিনের পর দিন পাহাড়ি সন্ত্রাসীদের আস্ফালন বেড়েই চলেছে, তা সমূলেই ধ্বংস করে দিতে না পারলে দেশ ও জাতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। এমনিতেই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশ, খাগড়াছড়ি-পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান নিয়ে সাম্রাজ্যবাদী শক্তি গভীর ষড়য...










