বাংলাদেশকে পঙ্গুরাষ্ট্র বানাতে চায় ভারত: চরমোনাই পির
নতজানু সরকারের পতনের ক্ষোভে ভারত এখন বাংলাদেশকে পঙ্গুরাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।তিনি বলেন, আধিপত্যবাদী ভারত কৃত্রিম বন্যার সৃষ্টি করে দিল্লির ক্রীতদাস খুনি হাসিনার পরাজয়ের পর বাংলাদেশের মজলুম জনসাধারণের ওপর প্রতিশোধ নিচ্ছে। ভারতকে অচিরেই এর উচিত জবাব দিতে হবে।শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নোয়াখালীতে বন্যাদুর্গতদের দেখতে এসে মাইজদী সুপার মার্কেটের সামনে আয়োজিত দলীয় সমাবেশে এসব কথা বলেন চরমোনাই পির।চরমোনাই পির অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী ভারত আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা এ দেশকে একটি নতজানু, তাঁবেদার ও পঙ্গুরাষ্ট্র হিসেবে দেখতে চায়। তারা পরিকল্পিত পানি আগ্রাসনে মেতে উঠেছে। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করেছে। আমরা আন্তর্জাতিক আদালতে পানির ন্যায্য হিস্যাসহ এসবের বিচার চাই।’সৈ...










