সংস্কারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন দাবি ফখরুলের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের যে সিদ্ধান্ত নিয়েছেন তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সঙ্গে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সংস্কারের সিদ্ধান্ত যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য, দ্রুততম সময়ের মধ্যে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য পদক্ষেপ নিতে হবে। সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে।জনপ্রশাসন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার তো সম্পূর্ণ নতুন। দ্বিতীয়ত, প্রশাসনে এতোদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে, এটাকে রাজনীতিকরণ করতে গিয়ে এখানে ...










