শহীদদের অবদানের কথা পাঠ্যপুস্তকে রাখতে হবে : জামায়াতের আমির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের শহীদ উল্লেখ করে, তাদের অবদানের কথা পাঠ্যপুস্তকে রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।জামায়াতের আমির বলেন, আমার দৃষ্টিতে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতায় অবদান রাখা শহীদদের কথা সব পাঠ্যপুস্তক ও গুরুত্বপূর্ণ সব জায়গায় স্থান করে দিতে হবে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াতের আমির।ডা. শফিকুর রহমান বলেন, একটা জাতি যেখানে দাঁড়িয়ে যায়, সেখানে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। শহীদের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু এটা যেন আমাদের অন্তর থেকে চলে না যায়। এখনো অনেক মানুষ নিখোঁজ। তারা কি মারা গেছেন, না-কি বেঁচে আছেন, তা কেউ জানে না। ওই রাতগুলোতে অনেক কিছু ঘটেছে, যা আরেকবার ঘটেছিল ২০১৩ সালের শাপ...










