Tuesday, September 8

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া শুনানি করেন।ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে গত ২৭ আগস্ট আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এর আগে গত ১৯ আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়।মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে।...
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
রাজনীতি, সর্বশেষ

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয় একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক এই দলের।আওয়ামী লীগ সরকারের পতনে এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কিন্তু বন্যার কারণে পরবর্তীতে সেই কর্মসূচি সীমিত করা হয়।দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলাসহ বিক্ষিপ্তভাবে আরও কয়েকটি এলাকা সম্প্রতি বন্যা-প্লাবিত হওয়ায় হাজার-হাজার মানুষ দুর্দশায় পড়েছেন। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করবে।পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবে দলটি। এ...
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের গোপন ভিডিও করে শাস্তির মুখে এলডিপি নেতা
রাজনীতি, সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের গোপন ভিডিও করে শাস্তির মুখে এলডিপি নেতা

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সময় গোপনে ভিডিও ধারণ করায় দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।এলডিপি’র দফতর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় অংশগ্রহণ করেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওই আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনভাবে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির...
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তিকে ২ বারের বেশি চায় না ৭ ইসলামী দল
রাজনীতি, সর্বশেষ

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তিকে ২ বারের বেশি চায় না ৭ ইসলামী দল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়ে করেছেন সাত ইসলামী দলের নেতারা। মতবিনিময়ে তারা দেশের প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে পরামর্শ দিয়েছেন তারা।শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৭টি ইসলামী দলের নেতাদের ওই বৈঠক হয়। এর আগে বিকেলে যমুনায় যান ইসলামী দলগুলোর নেতারা।বৈঠক শেষে বেরিয়ে বিকেল চারটার দিকে হেফাজতে ইসলামের নেতা ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি সময় যাতে না থাকেন, সেই প্রস্তাব তারা দিয়েছেন। এ ছাড়া একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। নির্বাচন...
বিএনপি ক্ষমতায় গেলে কেউ যেন গুম না হয় তা নিশ্চিত করবে : তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে কেউ যেন গুম না হয় তা নিশ্চিত করবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুম মানবতাবিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিএনপি ভবিষ্যতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে আর যেন কেউ গুম না হয় তা নিশ্চিত করবে। পাশাপাশি মানবতার বিরুদ্ধে এই গুরুতর অপরাধের ন্যায়বিচার হতেই হবে।তিনি বলেন, বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়। শেখ হাসিনার দুঃশাসনে গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য।আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে, ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক, আজ পর্যন্...
গুম হওয়া ব্যক্তিদের ফেরাতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের
রাজনীতি, সর্বশেষ

গুম হওয়া ব্যক্তিদের ফেরাতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

গুম হওয়া ব্যক্তিদের ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও এজেন্সির তথ্য অনুযায়ী ছাত্র-জনতার গণবিপ্লবে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার ৭০০-র অধিক মানুষকে গুম করা হয়েছে। বাংলাদেশে ‘গুম’ বা ‘নিখোঁজ’ ইস্যুতে বিদেশিদেরও আগ্রহ রয়েছে। ২০২২ সালের আগস্ট মাসে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট বাংলাদেশ সফর করেন। জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার হওয়া ব্যক্তিদের একটি ...
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : মির্জা ফখরুল
জাতীয়, রাজনীতি

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহাসচিব বলেন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে সরকার দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।...
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক
জাতীয়, রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপি মহাসচিবসহ নেতাদের বহন করা গাড়িটি বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে মহাসচিবের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এখানে এসেছেন।এর আগে অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনা প্রথম বৈঠক করেন।...
স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোনো অস্তিত্ব থাকে না : বরকত উল্যা বুলু
রাজনীতি

স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোনো অস্তিত্ব থাকে না : বরকত উল্যা বুলু

১৫ আগস্ট শেখ মুজিব সরকার পতনের পর এই দেশে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না, ঠিক ৫ আগস্টের পরও এ দেশে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ইতিহাস সাক্ষী কোনো স্বৈরাচার সরকার পতনের পর তাদের কোনো অস্তিত্ব থাকে না।বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে নোয়াখালীতে বন্যার্তদের দেখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান বরকত উল্যা বুলু এসব কথা বলেন।বন্যা দুর্গতদের দেখতে গিয়ে তিনি পানি বন্দি মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, যতদিন এই সংকট থাকবে, ততদিন আমরা আপনাদের পাশে থাকবো।এ সময় তিনি বেগমগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নে পানিবন্দি প্রায় তিন হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।এতে উপস্থিত ছিলেন— বিএনপির উপজেলা সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মো. আবেদ, বিএনপির জেলা সহ- সভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না, বেগমগঞ্জ ছাত্রদলের যুগ্ন-আহবা...
ফের রিমান্ডে সালমান-আনিসুল-সাদেক-জিয়াউল
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি

ফের রিমান্ডে সালমান-আনিসুল-সাদেক-জিয়াউল

ছাত্র-জনতার আন্দোলনে সুমন সিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।আজ সকাল তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানার মামলায় আনিসুল ও সালনান এবং আদাবর থানার সাদেক ও জিয়াউলকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালম...