Tuesday, September 8

রাজনীতি

৫৫ সদস্যের ‘জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ
রাজনীতি

৫৫ সদস্যের ‘জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে। মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া, কমিটির মুখপাত্র হিসেবে রয়েছেন সামান্তা শারমিন। রবিবার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নবগঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র  সামান্তা শারমিন।৫৬ সদস্যের এ কমিটির অন্য সদস্যরা হলেন-- আরিফুল ইসলাম আদীব, সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরি, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক মৃ, সাগুফ...
অবশেষে শামীম ওসমানের দেখা মিলল দিল্লির মাজারে
রাজনীতি, সর্বশেষ

অবশেষে শামীম ওসমানের দেখা মিলল দিল্লির মাজারে

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পতনের পর গা ঢাকা দেন মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। তেমনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি রাজনীতির মাঠে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে আলোচনার জন্ম দেয়া শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না। অবশেষে তার দেখা মিলেছে দিল্লির মাজারে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে দিল্লিতে দেখা মিলেছে শামীম ওসমানের। পরিবারের সদস্যদের নিয়ে নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে দেখা গেছে তাকে।দেশটিতে অধ্যয়নরত আকাশ হক নামে বাংলাদেশি এক শিক্ষার্থী শামীম ওসমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিলে সেটি ভাইরাল হয়। ছবিতে দেখা গেছে, শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পড়ে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন।পোস্টে আকাশ লিখেছেন,‘শামীম ওসমান ও তার ...
৭ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী শাজাহান খান
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

৭ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী শাজাহান খান

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।এদিন, আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়।...
বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাসের মৃত্যুতে ভারতকে আহমদ শফী আশরাফী’র নিন্দা
রাজনীতি, সর্বশেষ

বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাসের মৃত্যুতে ভারতকে আহমদ শফী আশরাফী’র নিন্দা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামের ১৩ বছর বয়সী কিশোরীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী।তিনি বলেন, সিমান্তে একেরপর এক হত্যা জঘন্য অপরাধ এবং সুস্পষ্টভাবে মানবাধিকারের লংঘন। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই।৬ সেপ্টেম্বর (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র মহাসচিব আহমদ শফী আশরাফী উপরোক্ত কথাগুলো বলেন।জনাব আহমদ শফী আশরাফী আরও বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আগেও অনেক মানুষ আহত- নিহত হয়েছে। কিন্তু খুনের দায়ে তাঁদের কখনো কোন বিচার হয়নি। অনেক সহ্য করেছি আর নয়। যদি আর একটা গুলি চলে আমার বাংলাদেশের মানুষের উপর, যদি আর কোন লাশ পড়ে, তাহলে বাংলাদেশের আপামরজনসাধারণকে সাথে নিয়ে উচিৎ জবাব দিতে বাধ্য হবো। বিএসএফ দিয়ে মানুষ হত্যা করে আমার দেশের সাথ...
আগামীকাল ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
রাজনীতি, সর্বশেষ

আগামীকাল ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সময়ে সরকার পতনের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের এক মাসপূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদী মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এ সময় হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলন থেকে গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সমন্বয়করা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।...
প্রতীকসহ ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ
রাজনীতি, সর্বশেষ

প্রতীকসহ ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি)।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের নেতৃত্বাধীন এই দলকে সোমবার (২ সেপ্টেম্বর) নিবন্ধন দেয় ইসি।ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। এই দলের জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলের নিবন্ধন নম্বর ৫১।...
প্রতীক-সহ নিবন্ধন পেল ‘নাগরিক ঐক্য’
রাজনীতি, সর্বশেষ

প্রতীক-সহ নিবন্ধন পেল ‘নাগরিক ঐক্য’

নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে মাহমুদুর রহমানের ‘নাগরিক ঐক্য’কে। দলটি নির্বাচনী প্রতীক পেয়েছে ‘কেটলি’।সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দলটিকে নিবন্ধন দেয় ইসি।এতে বলা হয়, দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল’স অর্ডার ১৯৭২-এর চ্যাপ্টার ভিআইএর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ২২/১, তোপখানা রোড, ঢাকা-১০০০-এ অবস্থিত ‘নাগরিক ঐক্য’কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।ওই দলের জন্য ‘কেটলি’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এর নিবন্ধন নম্বর : ০৫২, তারিখ : ২ সেপ্টেম্বর ২০২৪।এদিন রাজনৈতিক দল হিসেবে ‘গণ-অধিকার পরিষদ’কেও নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।...
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনীতি, সর্বশেষ

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি ডেপুটি অ্যাম্বেসডরসহ চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন। সাক্ষাৎকালে চায়না অ্যাম্বেসডর ও আমিরে জামায়াত দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ক...
সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।কোটাবিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজী সেলিমও আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও পুরান ঢাকায় হাজী সেলিমের বিরুদ্ধে জমি ও ভবনসহ বিভিন্ন দখলের অভিযোগ পুরোনো।ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া জানিয়েছেন, হত্যা মামলার আসামি হিসেবে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।পুরান ঢাকার বহুল আলোচিত হাজী সেলিম অসুস্থ থাকায় গত জানুয়ারির জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তার ছেলে সুলাইম...
ভয় নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করুন : তারেক রহমান
রাজনীতি, সর্বশেষ

ভয় নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করুন : তারেক রহমান

নেতাকর্মীদের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শক্তি কিংবা ভয় নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন।রোববার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণতন্ত্রকামী জনগণসহ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে আমি বলতে চাই, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়া দেশের ৮৭ হাজার গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সেই দলের পতাকা এখন আমার আপনার আমাদের হাতে। এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকাই নয়। এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। সুতরাং, যারা এই পতাকার মর্যাদা সমুন্নত রাখতে চান, তারা কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর...