জিয়াউর রহমান ছিলেন সংকটকালে জাতির দিশারি: মনিরুজ্জামান মন্টু
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার কারণে মেজর জিয়াউর রহমানের জন্য তখন সামরিক আইনে মৃত্যুদণ্ড অবধারিত ছিল। দেশ স্বাধীন না হলে তিনি বেঁচে থাকার সুযোগ পেতেন না। তিনি বলেন, জাতির চরম দুর্দিনে জীবনকে বারবার ঝুঁকির মুখে ফেলে যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দেশপ্রেমিক।তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একই আদর্শের ধারক। তাদের সেই ত্যাগ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হলে আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করতে হবে। পলাতক ফ্যাসিবাদের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করার সক্ষ...










