খুলনায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে ক্ষোভ
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে দৈনিক আমার দেশ পত্রিকার দুই সাংবাদিকের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ী মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে এ হামলা চালায় দুর্বৃত্তরা।আহতরা হলেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন (Ehetashamul Haq Shaon) এবং খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রবাহ এর মফস্বল সম্পাদক কামরুল হোসেন মনি (Kamrul Moni)।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এহতেশামুল হক শাওনকে চিহ্নিত করে বেধড়ক মারপিট করে। ...










