সোমবার, জুন ২২

অপরাধ, আইন ও আদালত

কিশোর গ্যাংয়ের হামলায় আহত পরিবারের সংবাদ সম্মেলন; আসামিদের গ্রেফতার দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কিশোর গ্যাংয়ের হামলায় আহত পরিবারের সংবাদ সম্মেলন; আসামিদের গ্রেফতার দাবি

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||বৃহস্পতিবার দুপুরে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হওয়া ভুক্তভোগী পরিবার মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সর্দার ও সেলিম সর্দারসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা-সন্তান মিলে সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. রুপম মিয়া অভিযোগ করে বলেন, গত শনিবার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান সর্দার, সেলিম সর্দার ও ওয়াজেদসহ একদল নেশাগ্রস্ত কিশোর গ্যাং সদস্য তার বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা, আলমারি ও ট্রাংক ভেঙে ভিতরে থাকা নগদ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লুটে নেয়।বাঁধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে রুপম মিয়া ও তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে কিশোর গ্যাংয...
খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এক নারী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এক নারী গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরের খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকায় প্রকাশ্যে মো. সবুজ খান (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নুরানি স্কুলের সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সবুজ খান। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ১০–১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা সবুজ খানের দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত...
তজুমদ্দিনে রাতে গোডাউন থেকে চাল সরানোর সময় জনতার হাতে ধরা শ্রমিক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে রাতে গোডাউন থেকে চাল সরানোর সময় জনতার হাতে ধরা শ্রমিক

|| তজুমদ্দিন প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে খাদ্য গুদাম থেকে রাতের আঁধারে চাল সরানোর সময় জনতার হাতে ধরা পড়েছে কালাচান নামে এক শ্রমিক।প্রত্যক্ষদর্শী মোঃ রুবেল ফকির জানান, বুধবার রাত ৮ টার দিকে ২ নং গোডাউন এর তালা খুলে শ্রমিক কালাচান চালের বস্তা বের করেন। এসময় আমরা তাকে হাতেনাতে ধরি। পরে লোকজন এসে জড়ো হন। এঘটনা শুনে ওসিএলএসডি সরে যান।প্রত্যক্ষদর্শীরা আরো জানান, প্রায় সময়ই গোডাউন কর্তৃপক্ষ সুযোগ মতো চাল সরিয়ে পেলে।শ্রমিক কালাচান বলেন, স্যারের কাছ থেকে চাবি নিয়ে খাবার জন্য ১ বস্তা চাল বের করার সময় তারা এসে বাঁধা দিলে লোকজন জড়ো হয়। পরে চাল গোডাউনে ডুকিয়ে রাখি।খাদ্য গুদামের সহকারী মোঃ সোহেলের কাছে চাল বের করার বিষয়ে জানতে চাইলে বলেন, তখন আমি অফিসে ছিলাম না।এ বিষয়ে জানতে ওসিএলএসডি মোঃ লিয়াকত হোসেন এর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন দিলে পরে কথা বলবেন বলে ফোন কেট...
মানিকগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজির অভিযোগ শহিদুল বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজির অভিযোগ শহিদুল বিরুদ্ধে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে বিএনপির নাম ব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে শহিদুল নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।অভিযোগ অনুযায়ী, শহিদুলের সহযোগী লাল চাঁন, বুদ্দু, সাইদুর, জুয়েল, শরীফ ও সুজনসহ একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে হরগজ এলাকায় চাঁদাবাজি, জমি ও দোকান দখল, মাদক ব্যবসা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।সম্প্রতি চাঁদা না দেওয়ায় শহিদুল প্রকাশ্যে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশে বাজারে হাতুড়ি হাতে খুঁজেছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে।গত মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীরা সাংবাদিকদের সামনে বিস্...
বিয়ের প্রলোভনে সংসার ভাঙিয়ে বিএনপি নেতা আজম আলীর প্রতারণা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বিয়ের প্রলোভনে সংসার ভাঙিয়ে বিএনপি নেতা আজম আলীর প্রতারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে তুমুল আলোচনায় উত্তাপ ছড়াচ্ছে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দুই জনপ্রতিনিধির প্রেমের সম্পর্ক। ইউনিয়ন পরিষদের দুই সদস্য—চৈতী আক্তার ও বিএনপি নেতা আজম আলীর ঘনিষ্ঠ সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে। বিয়ের আশ্বাসে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন নারী সদস্য চৈতী আক্তার।বিয়ের আশ্বাসে ডিভোর্সনবগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) চৈতী আক্তার সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিএনপি নেতা মো. আজম আলীর বিরুদ্ধে। আদালত অভিযোগের তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।চৈতী আক্তার জানান, তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী প্রবাসে কর্মরত। অপরদিকে অভিযুক্ত বিএনপি ন...
খুলনায় অপহরণকারীর হাত থেকে যুবক উদ্ধার, ৩ জন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অপহরণকারীর হাত থেকে যুবক উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর দুপুর সাড়ে ১টার দিকে সাতরাস্তার মোড়ের গরীবে নেওয়াজ ক্লিনিকের সামনে থেকে মো. মুস্তাসিম বিল্লাহ (২৪) নামের ওই যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাকে হত্যার ভয়ভীতি দেখিয়ে নগদ ২৪ হাজার টাকা ও পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ৫৬ ডলার আদায় করে। পাশাপাশি আরও ৫ লাখ টাকা দাবি করে।ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার করলে অপহরণকারীরা তাকে হত্যার হুমকি দেয়। পরে নিরুপায় হয়ে তিনি মুক্তিপণের টাকা দেওয়ার সম্মতি জানালে তাকে ছেড়ে দেওয়া হয়।এ ঘটনায় ভুক্তভোগী ৭ অক্টোবর খুলনা সদর থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকায় অভিযান চালিয়ে তি...
খুলনায় কেসিসি’র অভিযান: সড়ক ও ফুটপথ দখলমুক্ত, দুইজনকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় কেসিসি’র অভিযান: সড়ক ও ফুটপথ দখলমুক্ত, দুইজনকে জরিমানা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান।অভিযানের সময় নগরীরকে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপথ দখল করে জুতা-স্যান্ডেল বিক্রির অপরাধে মো. কালামকে ৫ হাজার এবং জোবায়ের রহমানকে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।এছাড়া কেডি ঘোষ রোড, ডাকবাংলো বেবি স্ট্যান্ড, পাওয়ার হাউজ মোড়, শেরে বাংলা রোড ও নিরালা এলাকার সড়ক ও ফুটপথ থেকে বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।অভিযানে কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন। কেসিসি জানিয়েছে, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।...
খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও আকলিমা তুলি অনলাইনে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন। এছাড়া গোপনে দলীয় বৈঠক আয়োজন ও সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে...
পানছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ি জেলার পানছড়ির গহীন অরণ্য থেকে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজাতীয় সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।সূত্র জানায়, সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার যুবনেশ্বর পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল ইউপিডিএফ'র গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড এ্যামোনিশন, পনেরটি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বেশকিছু সরঞ্জামাদি উদ্ধার করে। এসয় ইউপিডিএফ-এর শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।সূত্র আরো জানায়, অভিযান চলাকালে সেনাবাহিনীর কার্যক্রম ব্যাহত করতে স্থানীয় নারী-পুরুষ, ছাত্র ও ছাত্রীরা ইউপিডিএফের উস্কানিতে সেনাবিরোধী স্লোগান দেয়। আজকের ঘটনাসহ বিগত কয়েক দিনের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে, ইউপিডিএফ...
ভূরুঙ্গামারীতে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত সাংবাদিকসহ চারজন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত সাংবাদিকসহ চারজন গ্রেফতার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিভোর্সি যুবকের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে কথিত এক সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।অভিযোগ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মো. ইসমাইল হোসেনের সঙ্গে প্রায় চার থেকে পাঁচ মাস আগে স্ত্রী মোছা. রিতা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। সে সময় অনুষ্ঠিত সালিশে উপস্থিত ছিলেন কথিত সাংবাদিক আনোয়ার হোসেন মন্ডল ওরফে আরিফ, মাহবুব, ছাত্রদল নেতা মাইদুল, ভুট্টুসহ আরও অনেকে। সালিশে এক লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়।চার–পাঁচ মাস পর গত ৪ অক্টোবর বিকেলে মোবাইল মেরামতের জন্য ইসমাইল তার বন্ধু আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে ভূরুঙ্গামারী আসলে, পূর্বের সালিশে জড়িত আনোয়ার হোসেন মন্ডল ওরফে আরিফসহ কয়...