Saturday, August 8

অপরাধ, আইন ও আদালত

অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের পূর্বেই ড্রেজার সরিয়ে নিল বালু খেকো নজরুল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের পূর্বেই ড্রেজার সরিয়ে নিল বালু খেকো নজরুল

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নদীতে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘মাটিখেকো' হিসেবে পরিচিত থানাঘাট বাজার এলাকার পল্লী চিকিৎসক নজরুল ইসলাম প্রশাসনের নির্দেশনা অমান্য করে দিন-দুপুরে নদী থেকে বালু তুলছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুলকুমার নদীর বিভিন্ন পয়েন্টে ড্রাম ট্রলি ও শ্রমিক ব্যবহার করে বালু উত্তোলন করে আসছেন। ইউএনও কার্যালয়ের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তাকে সতর্ক ও জরিমানা করলেও কয়েকদিন বিরতি দিয়ে তিনি আবারও অবৈধ বালু তোলাতে নেমেছেন। ফলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।এলাকাবাসীরা জানান, নজরুলের দুই জামাই—একজন কর অফিস গোবিন্দগঞ্জে অফিস সহায়ক এবং আরেকজন বিমানবাহিনীর সদস্য—এই পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করছে...
শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে ২ জন আটক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে ২ জন আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নস্থ বেজপাড়া বাজারে এক সারের ডিলারের নিকট চাঁদা দাবিকালে দুইজন ভুয়া সাংবাদিককে আটক করেছে এলাকাবাসি।বুধবার (১৯ নভেম্বর) বেজপাড়া বাজারের সারের ডিলার, মেসার্স মনির ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ মনির হোসেনের নিকট দুইজন সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে।পরবর্তীতে দোকানের মালিক কোন পত্রিকার সাংবাদিক ও পরিচয় পত্র দেখতে চাইলে অপারগতা প্রকাশ করায় স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে শিবালয় থানা পুলিশকে খবর দেয়।আটককৃতরা হলেন- আবু বকর সিদ্দিক (২২), পিতা: আবুল হোসেন, গ্রাম: বারাহিরচর, মানিকগঞ্জ সদর এবং শাহীন (৫০), পিতা: মৃত নুরুল হক, গ্রাম: জয়রা, মানিকগঞ্জ সদর।...
নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২!

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর পৌর এলাকা থেকে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ বিষয়ে নিশ্চিত করেন।আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। এসময় তাদের কাছ থেকে ৬.২ (ছয় কেজি দুইশ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনাকা...
মারাত্মক দূর্ঘটনার শিকার আমাদের সহকর্মী ‘মোহাম্মদ রাজিবুল হাসান’
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

মারাত্মক দূর্ঘটনার শিকার আমাদের সহকর্মী ‘মোহাম্মদ রাজিবুল হাসান’

|| আলোকিত দৈনিক ডেস্ক ||২০ নভেম্বর (আজ) ৬.৪৫ মি. রচনা হতে পারতো একটি পরিবারের প্রদীপ নিভে যাওয়ার গল্প। ছোটবেলায় গান শুনেছি ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ আজ গাইতে ইচ্ছে করছে ‘আমাদের দেশটা মৃত্যুপুরী’‍। সড়ক দুর্ঘটনা আর বাস-ট্রাকের চাপায় মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে অহরহ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন আমাদের আলোকিত দৈনিকের সহকর্মী ‘মোহাম্মদ রাজিবুল হাসান’। ঘটনাটি ঘটেছে বিজয় সরণি মোড়ে।আজ সকালে তিনি যথারীতি অফিসের উদ্দেশ্যে রওনা হন। বিজয় সরণি মোড় পার হওয়ার সময় রিকশাচালক তার সঠিক পথই অনুসরণ করছিলেন; বাসের বেপরোয়া চালনা দেখে এক পর্যায়ে তিনি রাস্তার পাশে রিকশা থামিয়ে দেন। তারপরও রক্ষা মিললোনা! মিরপুর থেকে আসা শিকড় পরিবহন আরেকটি বাসের সাথে যাত্রী উঠানোর প্রতিযোগিতায় মেতে উঠেন। এই ঘটনা ঢাকা শহরে নতুন না।যাইহোক, এমতাবস্থায় বাসের চালক নিয়ন্ত্রণ হার...
নওগাঁয় বেপরোয়া ডিবি এসআই মামুন-মুকুল, কয়েক মাসে কোটি টাকা বাণিজ্য
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় বেপরোয়া ডিবি এসআই মামুন-মুকুল, কয়েক মাসে কোটি টাকা বাণিজ্য

|| মোঃলিটন হোসেন | স্টাফ রিপোর্টার (নওগাঁ) ||নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত এসআই মামুন হোসেন ও এএসআই মুকুল হোসেনের বিরুদ্ধে মাদক ও জাল টাকা ব্যবসায়ীদের আটক করে মোটা অঙ্কের টাকা আদায় এবং জব্দকৃত মাদক কম দেখিয়ে আত্মসাতসহ বেপরোয়া কার্যক্রমের অভিযোগ উঠেছে। গত কয়েক মাসের একাধিক ঘটনায় দুজনের বিরুদ্ধে প্রায় কোটি টাকার লেনদেন ও অনিয়মের তথ্য সামনে এসেছে।এসআই মামুনের দীর্ঘদিন ধরে বদলি অর্ডার কার্যকর থাকলেও তিনি এখনও ডিবি অফিসেই দায়িত্ব পালন করছেন। এসব ঘটনায় উচ্চতর তদন্তের দাবি সচেতন মহলের।তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১২ জুন নওগাঁ শহরের গোস্তহাটি মোড় এলাকা থেকে রানা কারী নামে একজনকে জাল টাকাসহ আটক করে ডিবি সদস্যরা। রানার তথ্য অনুসারে সুলতান এবং পরে সান্তাহার রিয়্যাক্ট কলোনীর জব্বার হোসেনকে আটক করা হয়। জব্বারের বাসায় তল্লাশির সময় তার স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ডিবি সদস...
ভূরুঙ্গামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ভটভটি চালক নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সোনাহাট স্থলবন্দরগামী ঘুণ্টিঘর এলাকা এবং কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দরের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ভটভটি ঘুণ্টিঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক মজিবর রহমান (৪০) গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মজিবর রহমান উপজেলার বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।অন্যদিকে, জয়মনিরহাট বাজার এলাকায় আরেকটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হন। আহতরা হলেন— মাইদুল (২৮)...
খুলনায় ট্রিপল মার্ডার: মামলা দায়ের, তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিবারও
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ট্রিপল মার্ডার: মামলা দায়ের, তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিবারও

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা শহরের লবণচরা থানা এলাকার দরবেশ মোল্লা গলিতে দৃষ্টিকাড়া ট্রিপল হত্যাকাণ্ডে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। শিশু মোস্তাকিম (৮) ও ফাতিহা (৬) এবং তাদের নানি মহিতুন্নেছাকে হত্যার ঘটনায় পরিবারের ভেতরকার বিরোধ ও সম্পর্ক জটিলতা তদন্তকারীদের নজরে এসেছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে শিশু দু’টির বাবা শেফার আহমেদ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লবণচরা থানায় মামলা করেন। ঘটনার পর পুলিশের সন্দেহভাজন তালিকায় ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্যও রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের একজনকে হেফাজতে নিলেও তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি পুলিশ।ঘটনার দিন যা ঘটেছিলএজাহারে শেফার জানান, রবিবার সকালে সন্তানদের শাশুড়ির কাছে রেখে তিনি অফিসে যান। বেলা সাড়ে ১২টায় মেয়েকে দাঁতের চিকিৎসা করিয়ে বাড়ি পৌঁছে আবার কর্মস্থলে ফিরে যান।রাতে স্ত্রী রুবি আক্তার বাড়ি ফিরে মেইন ...
ফুলবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ; গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ; গ্রেফতার ২

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ২ নং শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইগাজী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এসময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলো মোঃ খলিল মিয়া (২৭), গ্রাম: চর ঝাউকুটি,মোঃ আজিজুল হক (৪৬), গ্রাম: পূর্ব ফুলমতি।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ০৯:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন—“মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল সফলভাবে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায়...
আ.লীগ সন্ত্রাসী কর্তৃক মানিকগঞ্জে বাসে আগুন : ঘুমন্ত চালক ঝলশে নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আ.লীগ সন্ত্রাসী কর্তৃক মানিকগঞ্জে বাসে আগুন : ঘুমন্ত চালক ঝলশে নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ের ফলসাটিয়ায় সড়কের পাশে গত বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ পার্ক করে রাখা হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে গভীর রাতে আওয়ামীলীগ সন্ত্রাসী কর্তৃক দেওয়া আগুনে দগ্ধ চালক পারভেজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি মারা যান। পরিবারের একমাত্র উউপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে।এই ঘটনায় ব্যথিত এলাকার সাধারণ মানুষ সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।...
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়েছে দুর্বৃত্তরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়েছে দুর্বৃত্তরা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ৯.৫০ মিনিটের দিকে বাসস্ট্যান্ডের ওভার ব্রিজের নিচে পাশের একটি ফাঁকা জায়গায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে দুইজন যুবককে দ্রুত মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।স্থানীয় ব্যাবসায়ী ইয়াহিয়া জানান, বিস্ফোরণের আগে ওই এলাকায় মোটরসাইকেলে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই যুবককে। কিছুক্ষণ পরই তারা রাস্তার পাশে ককটেল বিস্ফোরোন করে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।মানিকগঞ্জ সদর থানার ওসি জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ...