কৈয়া-রায়েরমহল সড়কের অনিয়ম তদন্তে মাঠে দুদক
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার কৈয়া-রায়েরমহল সড়কের নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার (২৬ অক্টোবর) খুলনা দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে একটি টিম সরেজমিনে গিয়ে রাস্তার বিভিন্ন অংশ পরিদর্শন করে নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করে।দুদকের কর্মকর্তারা জানান, সড়কের দৈর্ঘ্য, প্রস্থ ও কার্পেটিংয়ের স্তর মাপা হয়েছে এবং প্রাথমিকভাবে তা নকশা অনুযায়ী পাওয়া গেছে। তবে ব্যবহৃত খোয়া, বালি ও বিটুমিনের মান যাচাইয়ের জন্য নমুনাগুলো ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া খুলনা এলজিইডি, ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলা ইঞ্জিনিয়ারের দপ্তর থেকে ১১ কোটি টাকার প্রকল্প-সংক্রান্ত সকল তথ্য ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে।দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, “প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় রাস্তার অনিয়মের খবর প্র...










