শনিবার, মার্চ ২১

অপরাধ, আইন ও আদালত

মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে হত্যা করেছে নিহতের আপন চাচাতো দুই ভাই। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার। এছাড়াও পারিবারিক জীবনে তিনি চার সন্তানের জনক।স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে তমুল তর্কাতর্কি হয় হানিফের। এক পর্যায়ে এক ভাই টেটা দিয়ে আঘাত করে বিদ্ধ করলে ঘটনাস্থলেই মারা যায় হানিফ। পুলিশ জনিয়েছে, তারা খবর পেয়ে ঘটনাস্থলৈ গিয়ে হানিফকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেয়। লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হ...
খুলনায় গলায় গামছা প্যাঁচানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় গলায় গামছা প্যাঁচানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা শহরের উপকণ্ঠে রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকায় গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় হামিদ শেখ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আড়ংঘাটা থানার রায়েরমহল ব্যাংক কোয়ার্টার এলাকার আব্দুল হান্নানের ঘেরের কাঁচা-পাকা ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল হান্নানের ঘেরের পাশের কাঁচা-পাকা ঘরে ঝুলন্ত অবস্থায় হামিদের মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।প্রতিবেশী রবিউল জানান, 'হামিদ ভাই খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করি। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি তিনি ঝুলছেন।'স্থানীয়দের ধারণা, পারিবারিক অশান্তি ...
খুলনায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে-ছেলেবউ গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে-ছেলেবউ গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে বাবাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন খান হত্যার ঘটনায় পলাতক ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের খুলনায় আনা হচ্ছে এবং থানায় হস্তান্তর করা হবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, মাদকাসক্ত ছেলে লিমন নেশার টাকা না পেয়ে বাবাকে প্রথমে শ্বাসরোধ করে এবং পরে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় স্ত্রী চাঁদনীও ...
তজুমদ্দিনে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)অভিযান চালিয়ে ২শ পিজ ইয়াবা (মাদকদ্রব্য) সহ দুই বিক্রেতাকে আটক করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ৯ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাশিগো পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ মনির হোসেন (২১) ও মোঃ হৃদয় (২২), উভয়ের ঠিকানা হাটশশীগঞ্জ, তজুমদ্দিন, ভোলা।তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।...
পাইকগাছায় পূজা মণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

পাইকগাছায় পূজা মণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

|| শেখ শাহরিয়ার || জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পাইকগাছায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ভাঙচুরের হুমকি ও পূজামণ্ডপে হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে পাইকগাছা থানা পুলিশ তাকে আটক করে।বাতিখালী সার্বজনীন পূজা মণ্ডপের পুরোহিত অধির মণ্ডল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, দুর্গাপূজা চলাকালে রাজীব মণ্ডপে প্রবেশ করে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে বলেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি পুরোহিতকে মারধর করলে পূজামণ্ডপে বিশৃঙ্খলা দেখা দেয়।এজাহারে আরও বলা হয়, এর আগে রাজীব পূজামণ্ডপের সামনে এসে উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স বাজানো বন্ধের হুমকি দিয়েছিলেন। পরে কমিটির জিজ্ঞাসাবাদের মুখে তিনি আশ্বাস দেন যে আর এমন করবেন না। কিন্তু শুক্রবার সকালে আবারও তিনি মণ্ডপে প্রবেশ করে পুরোহিতকে শারীরিকভাবে আঘাত ...
খুলনায় অস্ত্র ঠেকিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই; কলেজ শিক্ষার্থী আহত
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় অস্ত্র ঠেকিয়ে ৮০ হাজার টাকা ছিনতাই; কলেজ শিক্ষার্থী আহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর দৌলতপুরে অস্ত্র ঠেকিয়ে ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় বাপ্পী (৩০) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত বাপ্পী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।হাসপাতাল সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি প্রাইভেট পড়িয়ে বাপ্পী ৮০ হাজার টাকা জমিয়েছিলেন আইফোন কেনার জন্য। ওই টাকা নিয়ে দৌলতপুর থেকে বৈকালী যাওয়ার পথে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার গতিরোধ করে।এক পর্যায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ছিনতাইকারীরা বাপ্পীকে বেধড়ক মারপিট করে ৮০ হাজার টা...
খুলনা দৌলতপুরে প্রতিবেশীর বটির কোপে যুবক গুরুতর জখম
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা দৌলতপুরে প্রতিবেশীর বটির কোপে যুবক গুরুতর জখম

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকায় এক ব্যক্তিকে বটি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।আহত মো. শরীফুল ইসলাম বাবু (৫০) ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশী চা বিক্রেতা ফিরোজ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ফিরোজ প্রতিবন্ধী স্বভাবের একজন ব্যক্তি। তার স্ত্রী বাকপ্রতিবন্ধী। শুক্রবার সকালে স্ত্রীকে উদ্দেশ করে বাবু উস্কানিমূলক কথা বলেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ফিরোজের স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।তিনি আরও জানান, ফিরোজের চায়ের দোকান থেকে বাবু প্রায়ই বাকিতে...
নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হন।‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা ও তরুণ নেতা ডা. ইউনুছের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।‎‎অভিযোগ রয়েছে, সাইফুর রহমান রানার সমর্থক ও যুবদল থেকে পদত্যাগ করে জাতীয় পার্টিতে যোগ দেওয়া রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান দ্বিপ মণ্ডল (৪৫) এই সংঘর্ষে নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন বাজি মণ্ডল (৩৮), মুরাদ মণ্ডল (৪৩), বক্তার আলী মণ্ডল(৪৯), গোলজার আলী মণ্ডল (৬০), লাভলু মণ্ডল (৪০), রাজীব মণ্ডল (৩৫)সহ অজ্ঞাত ২০-২৫ জন অস্ত্র...
খুলনায় নেশার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় নেশার টাকা না পেয়ে ছেলের হাতে বাবা খুন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় নেশার টাকা না পেয়ে বাবাকে নির্মমভাবে খুন করেছে ছেলে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি বাসায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।নিহত ব্যক্তির নাম লিটন খান (৪৫)। তিনি পেশায় মাছ ফেরিওয়ালা ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের ছেলে আবু বকর লিমন (১৭) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। সম্প্রতি লিটন খান একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা থেকে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে লিমন বৃহস্পতিবার রাতে প্রথমে শ্বাসরোধ করে বাবাকে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে দেন।ঘটনার পরপরই লিমন ও তার স্ত্রী চাঁদনী পালিয়ে যায়। চ...
মানিকগঞ্জে পুলিশের গায়ে হাত তুললো বিএনপি নেতা
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে পুলিশের গায়ে হাত তুললো বিএনপি নেতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর থানার ভেতরে কয়েকশ কর্মীর মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে পুলিশের সাথে (এমপি প্রার্থী) এক বিএনপি নেতার অনুসারীদের সাথে বাকবিতন্ডা হয়েছে। বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশের এক এএসআই-এর গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া গেছে।এএসআই অভিযোগ করে বলেন, থানার ভিতরে এতগুলো গাড়ি না রাখা পরামর্শ দেন তিনি, এক পর্যায়ে কথা কাটাকাটিতে পুলিশের উপর আঘাত করা হয়।এ সময় শফিউল আলম বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি, এইচ এম উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহবায়ক, ঘিওর উপজেলা সেচ্ছাসেবক দল, মো. সেলিম মিয়া, আহবায়ক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও খন্দকার বিল্টু সাংগঠনিক সম্পাদক, বালিয়াখোড়া ইউনিয়ন বিএনপিসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।...