Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

তজুমদ্দিনে ব্যবসায়ীর উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ব্যবসায়ীর উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীসহ তার পরিবারের উপর বর্বররচিত হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী ব্যবসায়ী পরিবার। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে স্বর্ণ ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মিয়া বলেন, গত দুইমাস আগে উপজেলার মুচিবাড়ির কোনায় আমার দোকানে ৫ লক্ষ ৩৬ হাজার টাকার স্বর্ণের জিনিসের অর্ডার করেন পাশের হোমিও ঔষধের ব্যবসায়ী আবু জাফর। অর্ডার করার সময় ১ লক্ষ টাকা দেন আর জিনিস নেয়ার সময় ৫০ হাজার টাকা নগদ দিয়ে জিনিস নেন।গত ২ মার্চ বাকী ৩ লক্ষ ৮৬ হাজার টাকা চাইতে গেলে ক্ষীপ্ত হন জাফর। পরে বিকালে সোয়া ৫টায় আমি আসরের নামাজ পড়ে দোকানে আসলে আবু জাফরের নেতৃত্বে তার আত্নীয় সোহাগ, শাহাবুদ্দিন, হারুন, সুমন, তোফাজ্জল ওরফে তজা ও নয়নসহ ১৫/২০ জনের একটি গ্রুপ আমার উপর ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাম...
নাগেশ্বরীতে ট্রাক চাপায় প্রাণ গেল বৃদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ট্রাক চাপায় প্রাণ গেল বৃদ্ধার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক চাপায় জাহানারা বেওয়া (৭১) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত জাহানারা বেওয়া ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বামনেরকুটি গ্রামের মৃত মোফাজ্জল মন্ডলের স্ত্রী।মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭ টায় উপজেলার রায়গঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, ঘটনারদিন সকালে সত্তরোর্ধ জাহানারা বেওয়া হেটে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় ভুরুঙ্গামারী সোনাহাটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে রায়গঞ্জ ব্রীজের দক্ষিণ পাশে সজোড়ে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বিষয়টি জানতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।...
নুনখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নুনখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের এক বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে পাঁচটায় নুনখাওয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, "আমিনুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।...
বগুড়ায় শত্রুতার জেরে যুবক খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় শত্রুতার জেরে যুবক খুন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া শহরের মালতিনগর খন্দকার পাড়ায় মো. পারভেজ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা ও আতিকুর (২৪) নামে আরও একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সন্ধ্যার পর মালতীনগর বগুড়া আর্ট কলেজের সামনের গলিতে এ ঘটনা ঘটে।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেটি শাজাহানপুর থানা এলাকায়। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে কাজ করছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।ঘটনাস্থলে তদন্তে যাওয়া বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহি জানান, গতকাল সোমবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে মালতিনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনের গলিতে একদল দুর্বৃত্ত পারভেজ ও আতিকুরের ওপর হামলা করে। এসময় তারা দুইজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে...
শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মরদেহ উদ্ধার

|| নিউজ ডেস্ক ||রাজধানীর শাহজাদপুর এলাকায় ‘সৌদিয়া’ নামে একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনা ঘটেছে। হোটেলটি থেকে ফায়ার সার্ভিস চারজনের মরদেহ উদ্ধার করেছে।সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় একটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের এই তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ছয় তলায় পাওয়া গেছে। একজনের মরদেহ পাওয়া গেছে বাথরুমের ভেতরে বাকি তিনজনের সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল। নিহতদের সবাই পুরুষ৷এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা মেইলকে বলেন, আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।প্রগতি সরনি মূল সড়কের পাশে অবস্থিত হোটেলটিতে আগুনের ঘটনায় পশ্চিম পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব পাশেও ত...
নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!!
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!!

|| সাদ্দাম উদ্দিন রাজ | জেলা প্রতিনিধি (নরসিংদী) ||নরসিংদীর রায়পুরায় পুত্রসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরিন বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গত শনিবার রাতে উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে তারাবি নামাজ চলাকালে রুমের ভেতর শিশু আনাস মিয়াকে (৩) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরিন বেগম। নিহত শিশু আনাস ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার ছেলে।পারিবারিক সূত্র মতে, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম।এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির...
নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজানের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার ১ রমজান (২ মার্চ ২০২৫) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এবং নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।রমজানের প্রথম দিনে নাগেশ্বরী কলেজ মোড় বাজার, পুরাতন বাজার-সহ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের ...
ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে ঝরে গেল নিষ্পাপ দুটো প্রাণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে ঝরে গেল নিষ্পাপ দুটো প্রাণ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে মারা গেল গর্ভের সন্তানসহ গর্ভবতী মা।শনিবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার পর বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মৃতের স্বজনরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজায় ভাংচুর চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।মৃত রোখসানা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।মৃতের ভাই সাফিউল ইসলাম বলেন, সন্তান প্রসবের ব্যাথা উঠার পর শনিবার বেলা ১১টায় বাচ্চা ডেলিভারির জন্য রোখসানাকে ক্লিনিকের নিয়ে আসা হয়। তাদের পরামর্শেই ক্লিনিকটিতে রোগী ভর্তি করা হয়। ব্যাথা উঠার পর তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, রোগীকে নিয়ে আসেন ইমিডিয়েট সিজার করিয়ে দেবো। কিন্তু রোগীকে ক্লিনিকে নেয়ার পর দেখা যায় হাসপাত...
উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে কৃষিজমির মাটি ব্যবহার করায় ইটভাটাকে জরিমানা

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)||কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশের ক্ষতি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে উলিপুরের বাকারায় মধুপুরে অবস্থিত মেসার্স জে এম এইচ ব্রিকস নামক ইটভাটাকে জরিমানা করা হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ধারা লঙ্ঘন করায় এ শাস্তি প্রদান করা হয়। ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার বন্ধ করার নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে আইন লঙ্ঘন না করতে সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালতে বিচারকার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক র...
বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||পারিবারিক কলহের জেরে বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে মেয়ে ছকিনা বেগম (৩৫) মারা যান। আরশনিবার (১ মার্চ) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা আনোয়ারা বেগমের (৫৮) মৃত্যু হয়।নিহতরা সাবগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্বজনদের কাছে জানা যায়, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এটা নিয়ে রুবেলের মনে ক্ষোভ সৃষ্টি হয়।শুক্রবার দিবাগত র...