Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

বেলকুচিতে জমি দখল করে বাড়ির নির্মাণের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জমি দখল করে বাড়ির নির্মাণের অভিযোগ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ির নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবার আলীর ছেলে হাছেন মন্ডল (৭৫) এর বিরুদ্ধে। বাড়ি নির্মাণ বন্ধ ও জমি ফিরে পেতে বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আতাউর রহমান।আতাউর রহমান অভিযোগ করে বলেন, দেলুয়া মৌজার আর এস ৬৭৯ খতিয়ান ও আর এস ২৫৭২ দাগের ২৪৮ শতাংশের মধ্যে দৌহিত্র সূত্রে ২৭.৩০ শতাংশ পায়। কিন্তু আমি ১৮ শতাংশ ভোগ দখল করে আছি। কিন্তু হাছেন মন্ডল গং প্রভাব খাটিয়ে আমার বাকি শতক জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছে। আমি তাদের জমি মেপে বাড়ি নির্মাণ করার জন্য অনুরোধ করলেও তারা কথা শোনেনি, বরং কোনো কথার তোয়াক্কা না করে দাপট দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। পরে ২ মার্চ বিকালে থানায় অভিযোগ করি।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাছেন মন্ডল বলেন, আমি এই দাগ থেক...
অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন

|| নিউজ ডেস্ক ||সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।আদালতে তারেক রহমান ও মামুনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার শেখ মোহান্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।এর আগে গত ৪ মার্চ সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজা বাতিলের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি ড. সৈয়দ ...
সয়াবিন তেল বিক্র প্রতিষ্ঠানে অভিযান, আটক ১
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সয়াবিন তেল বিক্র প্রতিষ্ঠানে অভিযান, আটক ১

|| নিউজ ডেস্ক ||সিলেটে ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ নামক একটি সয়াবিন তেল বিক্রিকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। এ সময় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে আটক ও ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৫ মার্চ) রাতে মহানগরের বিসিক শিল্পনগরী খাদিমনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ওমর সানী আকন। অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. নজরুল ইসলাম।দণ্ডপ্রাপ্ত বদরুল ইসলাম (৭৫) সিলেট মহানগরের মিরাবাজার এলাকার আটপাড়ার বাসিন্দা।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বদরুল ইসলামের মালিকানাধীন ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ কোম্পানি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। সরকার নির্ধারিত ৫ লিটার ...
মুক্তাগাছায় সাংবাদিকের বাইক চুরি, সর্বমহলে চলছে সমালোচনার ঝড়
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মুক্তাগাছায় সাংবাদিকের বাইক চুরি, সর্বমহলে চলছে সমালোচনার ঝড়

|| নিজস্ব সংবাদদাতা ||দৈনিক 'প্রলয়' পত্রিকার মুক্তাগাছা প্রতিনিধি মীর সবুর আহমেদের মোটরসাইকেল পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়। ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিক সবুরকে প্রোগ্রামটির নিউজ গণমাধ্যমে প্রকাশের জন্য দাওয়াত দেয় বিএনপি নেতাকর্মীরা।মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় মুক্তাগাছা থানার নন্দিবাড়ী এলাকায় উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। অভিযোগ সূত্রে জানা যায়, এই সাংবাদিকের ময়মনসিংহ-ল-১১-৫০৬১ নস্বরের ১৫০ সিসি টিভিএস এপাসি মোটর সাইকেলটি চুরি হয়।এরপর আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করিয়া মটর সাইকেলটির কোন সন্ধান পাওয়া যায় না পাওয়ায় চুরির ঘটনায় মুক্তাগাছা থানার ওসি বরাবরে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। ওসি অভিযোগটি তদন্তের জন্য এসআই রতন ...
রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ মার্চ) এই যৌথ অভিযান পরিচালিত হয়।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার হরিশ্বর তালুক এলাকায় অবস্থিত মেসার্স ডি কে ব্রিকস নামের ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া কার্যক্রম চালাচ্ছিল। এ অপরাধে ভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে ইটভাটার আগুন নিভিয়ে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।রাজারহাট উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা সহকারী পরিচালক রেজাউল করিম জানান, পরিবেশের সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ...
মোবাইলে ভিডিও চালু রেখে এক মিষ্টি ব্যাবসায়ীর আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মোবাইলে ভিডিও চালু রেখে এক মিষ্টি ব্যাবসায়ীর আত্মহত্যা

|| মেঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মোবাইল ফোনের ভিডিও রেকর্ড চালু রেখে গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কুড়িগ্রামের কচাকাটা বাজারের এক মিষ্টি ব্যবসায়ী। আত্মহত্যার আগে একটি চিরকুটও লিখে যান তিনি। ওই ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের কচাকাটা বাসস্টান্ডে অর্পিতা সুইটস নামের একটি দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার রাতে নিজ দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।বুধবার (৫ মার্চ) সকালে দোকানের কর্মচারীরা মিষ্টি তৈরির ঘরের আঁড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। পরে কচাকাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়।আত্মহত্যার সম্পূর্ণ প্রক্র...
বসুন্ধরায় দুই ইরানি নাগরিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

বসুন্ধরায় দুই ইরানি নাগরিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

|| নিউজ ডেস্ক ||রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মবের আক্রমণের’ সময় দুই ইরানি নাগরিকের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আবদুল্লাহ (২০) ও সাব্বির মিয়া (১৯)।আজ বুধবার (৫ মার্চ) ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান এসব তথ্য জানান।এর আগে, ভাটারা থানার সহকারী উপপরিদর্শক ছোটন চন্দ্র দাস হামলার ঘটনায় মামলা দায়ের করেন।পুলিশ জানায়, হামলায় দুই ইরানি নাগরিক আহত হয়েছেন এবং তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। ওই দুইজন দুইদিন আগে বাংলাদেশে এসেছিলেন বলে জানানো হয়।তারা জানিয়েছেন এক মাস থাকার পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশে এসেছিলেন। হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।আহত ইরানিদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বনানী হোটেলে ফিরিয়ে আনা হয়।...
সারিয়াকন্দিতে মিশ্র ফল-সবজির প্রকল্পে কৃষি কর্মকর্তার নয়-ছয়ের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সারিয়াকন্দিতে মিশ্র ফল-সবজির প্রকল্পে কৃষি কর্মকর্তার নয়-ছয়ের অভিযোগ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মিশ্র ফল ও সবজির বাগান প্রদর্শনী প্রকল্পের টাকা নয়-ছয় করার অভিযোগ উঠেছে। মাঠ পর্যায়ে খোঁজ নিয়েও এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে।প্রকল্পের তালিকাভুক্ত কৃষকরা বলছেন, প্রকল্পের বরাদ্দে থাকলেও অনেক প্রয়োজনীয় সুবিধা তারা পাননি। অথচ বাগান শুরুতেই সেই সহায়তা দেয়ার কথা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে সালে বগুড়ায় স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস) প্রকল্পের আওতায় মিশ্র ফল ও সবজী বাগান প্রদর্শনী প্লটের উদ্যোগ নেয়া হয়। এই প্রকল্পটিতে যৌথ অর্থায়ন করছে ইফাদ ও জিএএফপি।প্রকল্প অনুযায়ী সারিয়াকান্দির ১২ ইউনিয়নে ১৪ টি মিশ্র ফল ও সবজী বাগান প্রদর্শনী দেওয়া হয়। এর মধ্যে ১১ ট...
সাবেক স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসী দ্বারা মোহন নামের যুবক গুরুতর আহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাবেক স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসী দ্বারা মোহন নামের যুবক গুরুতর আহত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় সাবেক স্ত্রীর ভাড়া করা লোকদের ছুরিকাঘাতে মোহন মিয়া (২৮) নামের যুবক গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ মার্চ) বিকেলে সদরের সাবগ্রামের আকাশতারা এলাকায় জুটমিলের পাশে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত মোহন বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়া এলাকার নয়া মিয়ার ছেলে।মোহনের প্রতিবেশি জানান, আহত অবস্থায় মোহন তাকে জানায়, সাবেক স্ত্রী খুকি বেগম কৌশলে দুপুরের দিকে মোবাইল ফোনে মোহনকে ডেকে পাঠায়। সেখানে গেলে খুকি বেগমের সাথে থাকা কয়েক যুবক তাকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। একজন রিক্সা চালক মোহনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স...
নাগেশ্বরীতে অটোচালক হত্যা ও অটো ছিনতাই: রংপুর থেকে দুইজন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে অটোচালক হত্যা ও অটো ছিনতাই: রংপুর থেকে দুইজন গ্রেফতার

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে অটোচালক বেলাল হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে রংপুর থেকে দুইজনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ ও রংপুর সদর থানা পুলিশের যৌথ টিম।সোমবার (৩ মার্চ) রাত ১০টায় রংপুর সদর উপজেলার পুরাতন অটো ক্রয়-বিক্রয়ের একটি দোকান থেকে নিহত চালকের অটোটি উদ্ধার করা হয়। দোকানটির মালিক মো. আক্কাস আলী। এ সময় মো. জাহিদুল হক (৫৬) ও মো. আক্কাস আলী (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মোবাইল কল লিস্ট পরীক্ষা করে দেখা গেছে, তারা ঘটনার তিন দিন পূর্ব থেকেই একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, অটো ছিনতাইয়ের পরিকল্পনা আগেই করা হয়েছিল।উল্লেখ্য, গত ১ মার্চ নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের হীরার ভিটায় ধানক্ষেতে বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়...