বৃহস্পতিবার, এপ্রিল ৩০

অপরাধ, আইন ও আদালত

স্বামীকে ফিরে পেতে ভণ্ডপীরের প্রতারণার শিকার নারী
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

স্বামীকে ফিরে পেতে ভণ্ডপীরের প্রতারণার শিকার নারী

স্বামী দ্বিতীয় বিয়ে করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গৃহবধূ তাছলিমা খাতুন (৩০)। দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিজের কাছে ফেরত আনতে দারস্থ হন এক পীরের। এরপর পীরের কথামতো ৯০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা রেখেছিলেন তার কাছে। তবে সেসব নিয়ে উধাও হয় পীর। পরে পুলিশের কাছে অভিযোগ করলে গ্রেফতার করা হয় ভণ্ডপীরকে।তাছলিমা খাতুন ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমারুলী গ্রামের মৃত আ. জব্বারের মেয়ে। ২০০৬ সালে সিরাজগঞ্জের শফিকুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন ছেলে রয়েছে।শফিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করা অবস্থায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে স্বামীকে ফেরত পেতে বিভিন্ন কবিরাজের কাছে ছুটতে শুরু করেন তাছলিমা। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে তাছলিমা মানসিকভাবে ভেঙে পড়লে ভণ্ডপীর মাছু...
এমপি আনার হত্যা তদন্তে ডিবির প্রতিনিধিদল এখন কলকাতায়
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

এমপি আনার হত্যা তদন্তে ডিবির প্রতিনিধিদল এখন কলকাতায়

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কলকাতায় পৌঁছেছেন।ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে দলে আরও দুই সদস্য রয়েছেন। তারা হলেন- ওয়ারী বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।রবিবার (২৬ মে) সকাল ১০টার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন প্রতিনিধিদলটি। বাংলাদেশ সময় বেলা ১১টায় তারা কলকাতায় পৌঁছান বলে জানা গেছে।গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম।বাড়ি থেকে বেরোনোর পাঁচদিন পরে গ...
এমপি আনারের লাশের ‘খোঁজ’ কি পেল ডিবি!
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

এমপি আনারের লাশের ‘খোঁজ’ কি পেল ডিবি!

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত চলছে ভারত ও বাংলাদেশে। ওই হত্যাকাণ্ডে দুই দেশের পুলিশের সমন্বয়ে তদন্তের এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় মরদেহের অনুসন্ধান করা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন— এমপি আনারের মরদেহ পাওয়া না গেলে জড়িতদের শাস্তিসহ মামলার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হতে পারে।এদিকে মরদেহের খোঁজ পেতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খাল-বিল চষে ফেলছে পশ্চিমবঙ্গ সিআইডি। কিন্তু এখন পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি। তবে ঢাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, তারা জানতে পেরেছে এমপির খণ্ডিত মরদেহের কিছু অংশ কোথায় থাকতে পারে।আইনপ্রয়োগকারী সংস্থাটি জানিয়েছে, হত্যাকাণ্ডের অন্যতম হোতা আমানউল্লাহ রিমান্ডে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তিনি স্বীকার করেছেন, নিজ হাতেই পলিথিনে ভরা মরদেহের একাংশ ফেলেছেন।ডিবির পক্ষ থেকে একটি দল কলকাতায় গিয়ে মরদেহের সেই অংশ উদ্ধার করার...
বাড্ডা থেকে ৬৫ হাতবোমা উদ্ধার, আটক ৩
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

বাড্ডা থেকে ৬৫ হাতবোমা উদ্ধার, আটক ৩

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় ঘিরে রাখা বাড়ি থেকে ৬৫টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।সেখানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৩ জনকে। তারা হলেন- ফাহিম, লিমন ও আকুল।বুধবার (২২ মে) রাতে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।এর আগে রাত ৯টার দিকে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।র‌্যাবের অধিনায়ক জানান, আটকদের সবাই জুতার কারখানায় কাজ করেন। বোমা তৈরির জন্য সজীব নামে একজনের মাধ্যমে ২৬ হাজার টাকার বিনিময়ে তাদের চুক্তি হয়। অনাবিল বাসে করে বুধবার রাতেই বোমাগুলো গাজীপুর পাঠানোর কথা ছিল। তাদের কাছে শুধু তথ্য ছিল এ বোমাগুলো মাছুম নামে একজন সংগ্রহ করবে। মাছুমই ক্রেতা ঠিক করে দেয়। এর আগেও ডেমরা, সাভার ও বাড্ডায় বোমা তৈরির চেষ্টা করেছিলেন সজীব। এসব বোমা তারা সারাদেশে সরবরাহ করেন।তিনি বলেন, বোমার গঠন, আকার, ওজ...
ব্যাটারিচালিত রিকশা চললেই ব্যবস্থা
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ব্যাটারিচালিত রিকশা চললেই ব্যবস্থা

রাজধানীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রং চটা, জরাজীর্ণ, লক্কর-ঝক্কর মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। তাই এসব চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।রবিবার (১৯শে মে) বিআরটিএ’র দেওয়ার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কর-ঝক্কর মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।এই অবস্থায়, ঢাকা মহানগরীতে ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি- হুইলার এবং ফিটনেস এর অনুপযোগী, রং চটা, জরাজীর্ণ ও লক্কর-ঝক্কর মোটর...
বগুড়ায় অবৈধ মজুদের এক লাখ ডিম উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

বগুড়ায় অবৈধ মজুদের এক লাখ ডিম উদ্ধার

বগুড়ার সদর উপজেলায় সাথী কোল্ড স্টোরেজ-২ কোল্ড স্টোরে অবৈধ মজুদের এক লাখ ডিম উদ্ধার করা হয়েছে। এছাড়াও কোল্ড স্টোরের দায়িত্বে থাকা ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷শনিবার (১৮ই মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নে ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী গণমাধ্যমকে জানান, অভিযানে ওই কোল্ড স্টোর থেকে অবৈধভাবে মজুত করা ১ লাখ ডিম পাওয়া যায়। এই অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় কোল্ড স্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একইসঙ্গে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়। এছাড়া অবশিষ্ট ৬০ হাজার ডিম অতিদ্রুত বাজারজাত করে ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেক...
শাহজালালে যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

শাহজালালে যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা যাত্রীর শরীর তল্লাশী করে ৪ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারি পরিচালক প্রদীপ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, শুক্রবার ৮টা ৪১ মিনিটে শারজাহ থেকে আসা যাত্রী মোহাম্মদ শহীদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ওই যাত্রী তার কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার থাকার কথা স্বীকার করেন। কিন্তু প্রকৃতপক্ষে তার কাছে ৩০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। তার কাছে আর কোনো স্বর্ণ থাকার কথা অস্বীকার করায় তাকে তল্লাশী করে গোয়েন্দারা। যাত্রীর পরনে অত্যাধিক পরিমাণ জামাকাপড়ের অস্তিত্ব পাওয়া যায়।যাত্রীর জামা-কাপড়ের ওজন অস্বাভাবিক দেখায় ওই জামাকাপড়গুলো খুলে স্ক্যানিং মেশিনে স্ক্যান করা হয় এবং জামাকাপড়ের মধ্যে বিশেষভাবে লুকায়িত স্বর্ণের ইমেজের অস্তিত্ব পাওয়া গে...
হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বহিষ্কৃত জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বহিষ্কৃত জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩১ অক্টোবর সিআইডির সাইবার মনিটরিং টিম দেখতে পায়, সিআইডির মালিবাগ কার্যালয়ের চারতলা থেকে তিথি সরকারকে ‘হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে’ বলে একটি মিথ্যা পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়। সেসময় এটি ব্যাপক আলোড়ন তোলে। প্রকৃতপক্ষে সিআইডিতে এ রকম কোনো ঘটনা ঘটেনি।এ ঘটনার তদন্তে নেমে গুজব রটনাকারী নিরঞ্জন বড়াল নামের একজনকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিরঞ্জনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একই বছর ২ নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ২০২১ সালের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইড...
আশ্রমের ব্যক্তিদের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন: ডিবি প্রধান
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

আশ্রমের ব্যক্তিদের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন: ডিবি প্রধান

প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার তার আশ্রমে থাকা ব্যক্তিদের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।তিনি বলেন মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে ভয়ংকর ও লোমহর্ষক কাহিনি উঠে এসেছে। রবিবার (৫ মে) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ডিবিপ্রধান বলেন, মিল্টনের অপারেশন থিয়েটারে শুধু কয়েকটা ছুরি ও ব্লেড পাওয়া গেছে। এখানে তিনি নিজেই অপারেশন করতেন। বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে যাদের শরীরের কোনো অংশ পচে যেত মিল্টন অংশগুলো ছুরি ও ব্লেড দিয়ে কেটে ফেলতেন। এমন বেশ কয়েকজন বৃদ্ধের তিনি হাত, পা ও আঙুল কেটে ফেলেছেন। সে সময় তাদের কান্না, যন্ত্রণা ও রক্ত দেখে মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। তিনি কখনোই অসুস্থদের কোনো হাসপাতালে নিতেন না।ম...
এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ আজ

সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীর সম্মানে আজ রবিবার (৫ মে) বন্ধ থাকছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ।সকাল সাড়ে ১০টার পর আপিল বিভাগ ও বেলা ১১টার পর হাইকোর্টের কোনও বেঞ্চ বসছেন না। রবিবার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।তিনি গণমাধ্যমকে বলেন, আইনজীবীরা শুধু তাদের মামলা মেনশন করার সুযোগ পাবেন। মেনশনের সুবিধার্থে আপিল বিভাগ সাড়ে ১০ টা পর্যন্ত ও হাইকোর্ট বিভাগ সকাল ১১ টা পর্যন্ত বসবেন।গত বৃহস্পতিবার (২ মে) মারা যান এ জে মোহাম্মদ আলী। সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন ক...