ঘুষ নেয়ার অভিযোগে আটক ৩ নির্বাচন কর্মকর্তা
বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদের উপনির্বাচনে ঘুষ গ্রহণের অভিযোগে প্রিজাইডিং অফিসার ও দুই সহকারী প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন।বুধবার (২৬ জুন) সকালে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।জানা গেছে, গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের (মোবাইল ফোন মার্কা) কাছ থেকে ২৩ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও দুজন সহকারী প্রিজাইডিং অফিসার আটক করে পুলিশ।বিজ্ঞাপনআঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেন প্রিজাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান। অপর দুই সহকারী প্রিজাইডিং অফিসার হলেন, উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক ...
