Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেলকুচিতে ছাত্রদলের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেলকুচিতে ছাত্রদলের মানববন্ধন

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃংখলা পরিস্তিতির অবনতি ও বিচারহীনতাসহ গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর ও স্বামী কর্তৃক নৃশংস নির্যাতনের পর ৮ বছর বয়সী শিশুকে হত্যাচেষ্টার কাণ্ডে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। শিশুটির অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এরই প্রতিবাদে বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।আজ সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার করিতলা মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মুন্জুর কাদের মুকুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক ভূইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মন্ডল, মোমিন র...
বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, সর্বশেষ

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট

|| নিউজ ডেস্ক ||রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতদের সহকর্মীরা। এতে এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা গেছে। সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, দুর্ঘটনার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব...
বগুড়ায় ভুয়া পুলিশ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় ভুয়া পুলিশ আটক

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||পাওনাদারের হাতে ধরা খেলেন ভুয়া পুলিশ।রবিবার (৯ মার্চ) বগুড়া জেলার নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেছে। আটকৃত ব্যক্তি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে জাকারিয়া সরকার (২৫)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার প্রজাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে।নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বগুড়া শহরের উত্তরচেলো পাড়া মতিয়ার রহমানের বাড়ি ভাড়া নিয়ে জাকারিয়া পুলিশ পরিচয়ে ভাড়া থাকতেন। প্রতিদিন পুলিশের পোশাক পড়ে বাসা থেকে বেড় হয়ে নানান রকম অপকর্ম শুরু করেন। এ জন্য তিনি রংপুর থেকে পুলিশের পোশাক সংগ্রহ করেন। গাইবান্ধায় তার পরিবার জানত তিনি পিডিবিতে চাকরি করেন। কিন্তু জাকারিয়া নিজেকে নারুলী পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছিলেন।ফাঁড়ির ইনচার্জ (পরিদর...
বিএসইসি ভবনে হামলায় দ্রুত আইনি পদক্ষেপ চান প্রশাসনিক কর্মকর্তারা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ

বিএসইসি ভবনে হামলায় দ্রুত আইনি পদক্ষেপ চান প্রশাসনিক কর্মকর্তারা

|| নিউজ ডেস্ক ||সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। হামলাকারীরা বিএসইসির চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।শনিবার (৮ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়। এতে বলা হয়, বুধবারের হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হামলাকারীদের তীব্র নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সংগঠনটি মনে করে, এমন উচ্ছৃঙ্খল আচরণ শুধু আইনবিরোধী নয়, প্রশাসনিক কার্যক্রমের জন্যও মারাত্মক হুমকি।অ্যাসোসিয়েশনে...
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর পাশে চিকিৎসক ঐক্য পরিষদ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর পাশে চিকিৎসক ঐক্য পরিষদ

|| নিউজ ডেস্ক ||মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের সেই শিশুর পাশে দাঁড়িয়েছে চিকিৎসক ঐক্য পরিষদ।শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ভুক্তভোগী শিশুকে দেখতে যান সংগঠনের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওবায়েদ।এসময় চিকিৎসক ঐক্য পরিষদের নেতারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন। তারা ভুক্তভোগীর ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সহায়তাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তারা নৃশংস এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে, শনিবার বিকেলে চিকিৎসক ঐক্য পরিষদের জরুরি এক সভা আয়োজন করা হয়। সেখানে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা৮ মেডিকেল কলেজের (ঢাকা) শহীদ ড...
বগুড়ায় গভীর রাতে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় গভীর রাতে ডাকাতি প্রস্তুতিকালে গ্রেফতার ৩

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া সদরের বারপুর ফ্লাইওভারের নিচে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) ভোররাতে উপশহর পুলিশ ফাঁড়ির অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), ২. মো. আরিফ (৩০), ৩. মো. রাজিব খান (৩৪)।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্টেপ ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সোহাগ ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। স্থানীয় জনগণের সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়।অভিযানে তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।...
বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হোসাইন মুহাম্মদ রায়হান।উক্ত সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি/২০২৫ মাসে জেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মাম...
নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

|| জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ চরমে পৌঁছেছে। জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা গেছে, আজমাতা গ্রামের মৃত ওমর আলী ১৯৬৯ সালের ৮ নভেম্বর মো. জয়েন উদ্দিনের (৭০) কাছ থেকে ৬৯ শতাংশ জমি ক্রয় করেন। দলিল নম্বর ১৬৩৫৮ অনুযায়ী, তিনি ওই জমির মালিকানা গ্রহণ করে দীর্ঘদিন ভোগদখল করেন এবং সেখানে তার পিতা, মাতা ও স্ত্রীর কবর দেন।কিন্তু ২০২৩ সালের আগস্ট মাসে বিক্রেতা জয়েন উদ্দিনের চার ছেলে—মফিজুল (৪৬), শহিদুল (৪২), সাইফুল (৪০) ও সাইদুল (৩৫)—হঠাৎ করে জমির মালিকানা দাবি করতে শুরু করেন। তারা ওমর আলীর দুই ছেলে, নজীর হোসেন (৫২) ও ফজলুল হককে (৪০) হুমকি দিতে থাকেন এবং তাদের উচ্ছেদের চেষ্টা চালান।এ নিয়ে গ্রাম্য সালিস ...
বগুড়া শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়া শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে শহরের কর্মকারপাড়া সরকারি প্যালেসে ওই শিক্ষার্থীর শয়নকক্ষ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কোলা নয়াবাড়ী এলাকার উত্তম কুমার দত্তের মেয়ে ও সে গত ১ মার্চ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল।জানা যায়, উত্তম কুমার দত্ত এনজিও ব্র্যাকের ম্যানেজার হিসেবে শেরপুরের মির্জাপুর শাখায় কর্মরত থাকার সুবাদে দুই মেয়েকে নিয়ে তার পরিবার শেরপুরের কর্মকারপাড়া (সরকার প্যালেস) ভাড়া থাকতেন। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তিথি দত্ত বাবা মায়ের কাছে থাকে। গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে তিথি দত্তসহ সকলে যার যার রুমে ঘুমিয়ে পড়ে। রাত পৌনে ২টার দিকে তিথির মা ...
বগুড়ার গাবতলীতে কলেজ ছাত্রের আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ার গাবতলীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

|| মোঃ সোহানুর রহমান | বগুড়া ||বগুড়ার গাবতলি থানার হোড়ারদিঘী গ্রামের মেহেদী হাসান বাঁধন (১৭) নামের এক কলেজ পড়ুয়া ছাত্র আত্মহত্যা করেছে। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মেহেদী উপজেলার নশিপুর ইউনিয়নের হোড়ারদিঘী গ্রামের আনিসুর রহমানের ছেলে। সে স্থানীয় বাগবাড়ি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।জানা যায়, গত বুধবার রাতে খাওয়া শেষে বাঁধন ঘুমিয়ে পড়ে। ভোররাতে সেহরির সময় বাবা মা দেখতে পায় বাঁধন তার শয়নঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহতের পরিবার দাবি করেন বাঁধনের আত্মহত্যার কারণ তারা জানেন না।এ বিষয়ে গাবতলী থানার ওসি আসিক ইকবাল বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।...