বৃহস্পতিবার, এপ্রিল ৩০

অপরাধ, আইন ও আদালত

হোসেনপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

হোসেনপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের হোসেনপুরে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সজিব (২৫) নামে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।বিজ্ঞাপনপুলিশ সুত্রে জানা যায়, গতকাল সোমবার ওই পৌর এলাকার ধনকুড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার সাথে থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।হোসেনপুর থানার ওসি মো. নাহিদ হাসান সুমন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এরপর আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।...
৬ মাসের শিশুর হাইকোর্টে রিট : পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে রুল
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সংবাদ

৬ মাসের শিশুর হাইকোর্টে রিট : পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে রুল

দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (৯ জুলাই) ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদীকে নিয়ে পিতৃত্বকালীন ছুটির দাবিতে হাইকোর্টে রিট করেন তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। রিটের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।বিজ্ঞাপনআদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজওয়ার পার্থ।এর আগে, ৩ জুলাই দেশের সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে ছয় মাসের শিশু হাইকোর্টে রিট দায়ের করেন। ছয় মাস বয়সী শিশু নুবাইদ বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিট ...
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৭৮ পিস ইয়াবা, ৩৬০ গ্রাম হেরোইন, ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশি মদ ও ৭১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।বিজ্ঞাপনডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ছয়টা থেকে সোমবার (৮ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।...
ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতি, এক নারী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতি, এক নারী গ্রেফতার

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতিতে জড়িত থাকায় মিতু নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।শনিবার (৬ জুলাই) তাকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়।রবিবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।বিজ্ঞাপনতিনি জানান, গত শনিবার গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কতিপয় ভুয়া র‍্যাব পরিচয়ে কারখানার তিনজন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে।তিনি আরও জানান, মামলার পরই রাতের আঁধারে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলটির অন্যতম প্রধান আসামি দুর্ধর্ষ মহিলা সদস্য মিতুকে গ্রেফতার কর...
রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় চার তলা বিশিষ্ট বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে বাড়িটিতে অভিযান চালাবে উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গঠিত পুলিশের এই বিশেষ ইউনিটটি।বিজ্ঞাপনবিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল। তিনি জানান, গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকালে এটিইউর একটি দল রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছু সময়ের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।...
ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৯ জুন) সকাল ছয়টা থেকে রবিবার (৩০ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।বিজ্ঞাপনগ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮২৯ পিস ইয়াবা, ৪৪ গ্রাম হেরোইন ও ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের হয়েছে।...
গাজীপুরে গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় চিকিৎসক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

গাজীপুরে গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় চিকিৎসক গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে ১৪ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণ, মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফরহাদ উজ্জামান (৩৭) নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৯ জুন) রাতে চিকিৎসকের নিজ চেম্বার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিকিৎসক ফরহাদ উজ্জামান শ্রীপুর পৌর শহরের বাজার এলাকার অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে।বিজ্ঞাপনশ্রীপুর থানায় ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তার স্বামী রিকশা ও তিনি বিভিন্ন বাসাবাড়িতে গৃহিণীর কাজ করেন। দুই মাস আগে তার পঞ্চম শ্রেণিতে পড়া মেয়েকে (১৪) শ্রীপুর পৌর শহরের মাছ বাজার সংলগ্ন অ্যাডভোকেট আবুল হাসেমের বাড়িতে মাসিক বেতনে গৃহকর্মীর কাজে দেন। সেখানে কাজে যোগ দেওয়ার পর থেকেই অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে ডা. ফরহাদ উজ্জামান তার মেয়েকে বিভিন্ন প্রলোভনে বাসায় জোর করে একাধিকবার ধর্ষণ করে।এছাড়...
হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন সায়েদুল হক সুমন
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন সায়েদুল হক সুমন

একটি মহল তাকে হত্যার জন্য মাঠে নেমেছে এমন তথ্য পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হবিগঞ্জ-৪ আসনের আলোচিত সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।শনিবার (২৯ জুন) রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই জিডি করেন তিনি।বিজ্ঞাপনজিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহ...
১১ টাকার ডিম ১৫ টাকা বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

১১ টাকার ডিম ১৫ টাকা বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আড়তদারদের কারসাজিতে অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। ভোক্তা পর্যায়ে একটি ডিম কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৫ টাকা। এই কারসাজি বন্ধ করতে রাজধানীতে পাইকারি ডিমের আড়তে ভোরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে তেজগাঁওয়ের ডিমের আড়তে এই বিশেষ অভিযান পরিচালনা করেন সংস্থাটির পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।বিজ্ঞাপনএ সময় তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স আমানত এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং বাকি দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।আব্দুল জব্বার মণ্ডল বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানাতুল্লা এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে বুধবারও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু আজও একই অপরাধ করা হচ্ছিল এমন তথ্য-প্রমাণের ভিত্তিতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী আরো কিছু ব্যবসায়ীর স...
সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান
অপরাধ, আইন ও আদালত, সংবাদ

সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের খাল এবং সড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শুরু করা হয় এই উচ্ছেদ অভিযান। অভিযানের খবর পাওয়ার পর ইতোমধ্যেই সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়েছে তারা।বিজ্ঞাপনবৃহস্পতিবার সকাল ১০টার দিক থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোর সামনে ঘুরে দেখা গেছে, রাস্তায় এবং খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনা ইতোমধ্যে সরিয়ে নিয়েছে তারা। এ ছাড়া গত রাত থেকেই বেশ কিছু গরু-ছাগল সরিয়ে নেওয়া হয়েছে।এর আগে বুধবার (২৬ জুন) সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপ...