সিরাজগঞ্জে ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জে নারী ও শিশু ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্টেন্দেনিং (ডিএইচআরএনএস) প্রজেক্টের আওতায় সড়কে এইচআরডি নেটওয়ার্কের সকল সদস্যদের নিয়ে এই মানববন্ধন করা হয়।শিশু আছিয়া খাতুনসহ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ বছরের শিশু এবং একই মাসে শাহজাদপুর উপজেলার ৪ বছরের শিশু আপন মামাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয়। এই শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হ...










